Karigori Kobiyal

Karigori Kobiyal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Karigori Kobiyal, 25, BARODA SARANI, P. O. : HARIDEV PUR, KOLKATA.

Karigori Kobiyal is an exclusive voice performing arts channel.This channel was envisioned by Supriyo Sengupta, an engineer by vocation and Bachik Shilpi by passion,India Book of Records holder-creator of Mahisasuramardini in English/Mahalaya in English.

Agreed?
23/06/2026

Agreed?

03/06/2026

মাত্র একজন বহিষ্কৃত সিপিএমই তৃণমূল দলটিকে ভাঙার জন্য যথেষ্ট !!

03/06/2026

হায়রে!!এক মাসের মধ্যেই আসলটা নকল তৃণমূল হয়ে গেল !!

02/06/2026

উনি সারা মাথা খুঁজে যখন রক্ত পেলেন না, তখন উনি একটা ব্যান্ডেজ করে নিলেন!

02/06/2026

যা অবস্থা, বামফ্রন্ট ১ টা আসন নিয়েই প্রধান বিরোধী হয়ে উঠবে না তো !!

02/06/2026

উপচে পড়া টলি-কুইনরা কি ওয়াই চ্যানেলে ছিলেন ?

02/06/2026

যাক বাবা ! এবার পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা নিয়ে নিশ্চিন্ত...কী বলেন ?

16/05/2026

(ডক্টর ?) সন্দীপ ঘোষের কিছু হবে না ?????

16/05/2026

নেতা মন্ত্রীদের বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করলে
রাজ্যের ঋণ এর ২/৩ অংশ শোধ হয়ে যাবে।

" যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেন সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ"মা, তুই ই আমার দুর্গা, তুই ই আমার E=MC2.....
15/05/2026

" যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেন সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ"

মা, তুই ই আমার দুর্গা, তুই ই আমার E=MC2..... তুই আমার অসীম প্রাণশক্তির আধার।
তোকে আমার আদর ভেজা প্রণাম।।

"চার বছরে ৮২টি কেমো, নিষেধ রাত জেগে পড়া! শরীরে বাসা বেঁধেছিল জটিল ক্যানসার।
সমবয়সিরা তখন স্কুলব্যাগ কাঁধে ক্লাসে যাচ্ছে, বন্ধুদের সঙ্গে টিফিন ভাগ করে খাচ্ছে, পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত, সেসময় জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছিল অদ্রিজা গণ। তখন সে ষষ্ঠ শ্রেণির ছাত্রী। ক্যানসার আক্রান্ত শরীর একের পর এক কেমোথেরাপিতে ভেঙে পড়েছিল, ঝরে যাচ্ছিল মাথার চুল, থেমে গিয়েছিল স্বাভাবিক জীবন। কিন্তু থামেনি তার স্বপ্ন।

ক্যানসারের বিরুদ্ধে সেই অসম যুদ্ধ জিতেই এবার উচ্চমাধ্যমিকে রাজ্যের মেধাতালিকায় দশম স্থান দখল করল নিমতার অদ্রিজা গণ। প্রাপ্ত নম্বর ৪৮৭। কলা বিভাগে পড়াশোনা করেই ৪৮৭ নম্বর পেয়েছে সে।

অদ্রিজার মার্কশিট চোখধাঁধানো! ইংরেজিতে ৯৭, কম্পিউটার অ্যাপ্লিকেশনে ৯৭, অর্থনীতিতে ৯৮, ভূগোলে ৯৯ এবং সাইকোলজিতে ৯৬ নম্বর পেয়েছে।
ভবিষ্যতে সাইকোলজি নিয়ে পড়ে সাইকোলজিস্ট হতে চায় অদ্রিজা। ইচ্ছে বেথুন কলেজে ভর্তি হওয়ার।

ছোটবেলাতেই ক্লাসঘর, বেঞ্চ-বোর্ড ছেড়ে তাকে ছুটতে হয়েছিল মুম্বইয়ের হাসপাতালে। টানা আট মাস ধরে চলে চিকিৎসা, অসংখ্য পরীক্ষা আর ৮২টি কেমোথেরাপির যন্ত্রণা। চিকিৎসার কারণে এক বছর পিছিয়েও যায় পড়াশোনা। সপ্তম শ্রেণিতে থেকে যেতে হয়েছিল তাকে। কিন্তু হার মানেনি অদ্রিজা। হাসপাতালের বেডেও পাশে থাকত বই। কেমোথেরাপির পর ক্লান্ত শরীর নিয়েও পড়াশোনা চালিয়ে যেত সে। ২০২১ সালের ১৮ জুন মাসে শেষ হয় তার ৮২তম কেমো। তারপরও নিয়মিত চেকআপ আর কড়া বিধিনিষেধের মধ্যেই শুরু হয় নতুন লড়াই। রাত জেগে পড়ার ক্ষমতা ছিল না। বাইরে টিউশনেও যেতে পারত না। তাই নিজের মতো করেই সময়কে গুছিয়ে নিয়েছিল অদ্রিজা। দুপুরের বিশ্রাম বাদ দিয়ে ধীরে ধীরে বইয়ে ডুবে থাকত। পড়াশোনাই হয়ে উঠেছিল তার বেঁচে ফেরার শক্তি।

অদ্রিজার কথায়, “একটা কথাই বলব, জীবনে কঠিন লড়াইয়ে সাময়িকভাবে ভেঙে পড়লেও মনে রাখতে হবে, ঘুরে দাঁড়ানোর সময় ঠিক আসে। তাই মনের জোর কখনও হারানো যাবে না।”

Address

25, BARODA SARANI, P. O. : HARIDEV PUR
Kolkata
700082

Alerts

Be the first to know and let us send you an email when Karigori Kobiyal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Karigori Kobiyal:

Shortcuts

Share