06/02/2025
ঋত্বিক ঘটক: এক প্রতিবাদী শিল্পীর শাশ্বত স্মৃতি
আজকের দিনে আমরা স্মরণ করি সেই মানুষটিকে, যিনি বাংলা চলচ্চিত্রকে দিয়েছিলেন এক নতুন ভাষা, এক নতুন চেতনা। ঋত্বিক কুমার ঘটক কেবল একজন চলচ্চিত্র নির্মাতা ছিলেন না, তিনি ছিলেন এক অনন্ত বিপ্লবী, যিনি তাঁর শিল্পের মাধ্যমে সমাজের অসাম্য, শিকড় ছাড়া মানুষের যন্ত্রণা, আর জাতীয়তাবাদের গভীরতর প্রশ্ন তুলে ধরেছিলেন।
তাঁর ‘মেঘে ঢাকা তারা’, ‘কোমল গান্ধার’, আর ‘সুবর্ণরেখা’র যেমন আবার তেমনই "দুর্বার ঝড়ে পদ্মা" এবং "আমার লেনিন" মত সৃষ্টি আজও দর্শকদের মন ও চিন্তায় আলোড়ন তোলে। ঋত্বিক আমাদের শিখিয়েছিলেন কীভাবে ব্যক্তিগত বেদনার মধ্য দিয়ে বৃহত্তর সামাজিক বার্তা তুলে ধরা যায়।
তাঁর জীবন ও কাজের গভীরতা বুঝতে হলে আজও চলচ্চিত্রপ্রেমীদের জন্য বহু কিছু পড়া ও দেখা বাকি। কিছু পত্রিকা ও আলোচনায় আজও তাঁর কাজের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে চর্চা চলছে।
Cine-য়াস্ট পত্রিকার আত্মপ্রকাশ সংখ্যায় পড়ুন ঋত্বিক ঘটকের জীবনের ওপর এক বিশেষ পর্যালোচনা। এটি শুধুমাত্র তাঁর সৃষ্টিশীলতা নয়, বরং বাংলা সিনেমার ইতিহাসে তাঁর স্থায়ী অবদানের কথাও তুলে ধরেছেন লেখক সুরজিৎ সেন।