শব্দের ক্যানভাস

শব্দের ক্যানভাস

মনে যা আসে, শব্দে তাই সাজাই। হৃদয়ের অনুভূতিগুলো কবিতার পাতায়। ��

28/07/2026
20/06/2026

ডিজিটাল এই জামাইষষ্ঠী, হাই-টেক সব ব্যাপার,
শ্বশুরবাড়ির জাঁকজমক দেখে, জামাই তো ভাবে ওরে বাপরে বাপ
শাশুড়ি মা রিলস বানান, হাতে নিয়ে থালা,
বলেন, একটু হাসো বাবা, লাইক মিলবে হাজার ফালা।
ইলিশ-চিংড়ি পাতে পড়ে, জামাই যেই না ছোঁয়,
বউ বলে, খবরদার,আগে ফটো তোলা হোক নয়।
ফেসবুকেতে পোস্ট হবে, ট্যাগ হবে সব ভাই,
ঠাণ্ডা হওয়া সর্ষে ইলিশ, মুখে তোলার উপায় নাই।
মেনু কার্ডে আইটেম ভারী— বিরিয়ানি আর চিজ
জামাইবাবু ভাবেন মনে, হজম হবে তো প্লিজ?"
খাওয়ার পরে শাশুড়ি মা, এগিয়ে দিলেন বিল,
বললেন, অনলাইন পেমেন্ট করো, স্ক্যানারটা তো নীল।
সব দেখে তো জামাইবাবুর, মাথায় ঘুরছে চাকা,
বলেন, এবার ওটিপি দিন, পকেট তো পুরো ফাঁকা।
স্মার্টওয়াচেতে মেসেজ আসে, ব্যালেন্স হলো শেষ,
জামাই বলে, রিলস তো হলো, এবার আমি কাটি বেশ।
✍️ মৌ
#শব্দেরক্যানভাস
#জামাইষষ্ঠী2026

05/06/2026

মুক্ত ডানা, খাঁটি বন্ধু

সকাল আমার ভীষণ প্রিয়, আলোর আবাহন,
জানলা জুড়ে বসে তখন পাখির মহাজন।

ডানা মেলে ওরা যখন ওড়ে নীল আকাশে,
আমার মনের মেঘগুলো সব দূর দিগন্তে ভাসে।
পাখনা নাড়ার শব্দে ওদের, কষ্টগুলো ওড়ে,
একটুখানি আলোর ছোঁয়া আমার ঘরে পড়ে।
ওরা আমায় শেখায় কেমন মুক্ত হয়ে বাঁচতে,
হতাশা আর দুঃখ ভুলে খুশির সুরে নাচতে।

মানুষ খাঁচায় বন্দি করে, ওরা ছড়ায় গান,
ছোট্ট পাখির ভালোবাসায় জুড়িয়ে যায় প্রাণ।

দিনের আলো ফুরিয়ে গেলে, রাত বাড়ে যখন,
চারিপাশে থমকে দাঁড়ায় একলা থাকার মন।

ভয় এসে যেই আঁকড়ে ধরে, শঙ্কা জাগে বুকে,
ঠিক তখনই লক্ষ্মীপেঁচাটা এসে বসে কৌতুকে।

জানলার পাশে ডাক দিয়ে সে জানায় উপস্থিতি,
যেন বলে, "আমি তো আছি, কিসের এত ভীতি?

দিনের আলোয় ডানার মেলা, রাতে একলা পাখি,
ওরাই আমার বন্ধু খাঁটি, ওরাই আমার সখী।
✍️মৌ

#শব্দেরক্যানভাস
#সকালেরআলো
#মুক্তডানা
#পাখিরগান
#আলোরআবাহন
#রাতেরপাখি
#লক্ষ্মীপেঁচা
#একলামন
#খাঁটিবন্ধু

04/06/2026

কাঠগড়ায় নারী

ধর্ষণ যদি হয় রে তোমার, তুমিই কলঙ্কিনী,
সমাজ তোমায় দেয় না তো ছাড়, করে যে হেয় প্রতি
ভালোবাসা নাকি যায় না তোমায়, তুমি যে অপবিত্র,
আঙুল তুলে দেখায় লোকে, বদলায় সব চিত্র।

ভয়ে যদি তুমি লুকিয়ে রাখো সেই কালরাতের ক্ষত,
মিথ্যেবাদী তকমা জোটে, সমাজ হাসে অবিরত।

"কেন বললে না আগে?"—বলে শুধাবে হাজারো জন,
বিশ্বাস কেউ করবে না আর, ভাঙবে তোমার মন।

কই, যে মানুষটা ছিঁড়ে খেলো এক পশুর মতন এসে,
তার গায়ে তো লাগে না কাদা এই সমাজের দেশে?
দোষী তবে কেন নারীই হবে? বিচারটা কোন রীতির?
লজ্জা তো সেই নরাধমদের, নয় কোনো দলিত প্রীতির।
অপরাধ যার, কলঙ্ক তার, নারীর কেন দোষ?
এবার তবে ভাঙুক নীরবতা, জাগুক সবার রোষ।

লুকিয়ে থাকার দিন তো শেষ, মাথা তোলবার পালা,
মিথ্যে অপবাদ ঘুচিয়ে এবার জ্বলুক ন্যায়ের জ্বালা।
✍️মৌ
#শব্দেরক্যানভাস

​ #নারী_অধিকার
​ #বিচার_চাই
​ #সামাজিক_সচেতনতা
​ #ধর্ষণ_মুক্ত_সমাজ
#প্রতিবাদ

04/06/2026

Please take a look at my poem. If it touches your heart, kindly like, comment, and share.

04/06/2026

👸আমি নই দুর্বল👸

আমি নই দুর্বল, আমি পারি বলতে,
নিজের মনের ভাব স্পষ্ট ভাষায় চলতে।

যে কথা বলতে বুকে অসীম সাহস লাগে,
সে কথা লুকিয়ে রাখা আমার স্বভাবে না জাগে।

আমার চোখের জল? সে তো দুর্বলতা নয়,
সে আমার সাহসেরই এক নীরব পরিচয়।
কষ্টকে বুকে চেপে নিজেকে কেন ছারখার করি?
অশ্রুর স্রোতে ধুয়ে আমি নতুন জীবন গড়ি।

লুকিয়ে রেখে ক্ষত, নিজেকে দিতে চাই না ফাঁকি,
নিজের সাথে আর কোনো লুকোচুরি না রাখি।

দুর্বল তো আসলে তুমি, যে দেখাও কঠোরতার ছদ্মবেশ,
তোমার চোখের ভাষাতেই স্পষ্ট—লুকিয়ে রেখেছ ,
বাইরে যে কঠোরতা দেখাও, তা তো আসল তুমি নয়।

লড়তে আমি জানি, লড়াই আমার চেনা পথ,
আজও লড়ে যাচ্ছি একা, ভাঙেনি আমার রথ।

যেকোনো পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে পারি একা,
আমার জয়ের আলোয় পাবে নতুন পথের দেখা।

ভুল করেও ভেবো না আমায় অসহায় বা অতি সাধারণ,
আমায় দুর্বল ভাবাটাই হবে তোমার চরম ভুল আজীবন।

আমি অনন্যা, আমি অপরাজেয় নিজের অধিকারে,
আমার শক্তি মাথা নোয়ায় না কোন মিথ্যে অহঙ্কারে।
✍️মৌ

04/06/2026

🌸নিঃশর্ত ভালোবাসা🌸
আমি তোমায় ভালোবাসি, তার মানে এই নয়—
তুমিও আমায় বাসবে ভালো, মনে রেখে সংশয়।
কোনোদিনও রাখিনি আমি শর্ত কোনো এতে,
চাইনি তোমায় কোনো বাঁধনে জোর করে জড়াতে।

তুমি আমায় ভালোবাসো আর নাই বা বাসো ভালো,
আমার মনে জ্বলবে চিরকাল তোমার প্রেমের আলো।
ভালো আমি বেসেই যাবো, কোনো প্রতিদান ছাড়া,
তোমার প্রেমে মগ্ন আমি, ব্যাকুল দিশাহারা।

তোমার কাছে আমার তো নেই কোনো কিছু চাওয়া,
হৃদয়ের এই একলা পথে একাই চলে যাওয়া।
তবুও যদি কোনোদিনও মোদের মিলন ঘটে,
আমাদের এই দুটি জীবন এক লাইনে জোটে—
ভাববো সেটা ভাগ্য আমার, ভাববো পরম পাওয়া,
মরুর বুকে হঠাৎ যেন এক পশলা ঠাণ্ডা হাওয়া।

না পেলেও দুঃখ নেইকো, স্মৃতিই আমার দামি,
দূর থেকেই আজীবন তোমায় ভালোবাসবো আমি।
✍️মৌ





#শব্দেরক্যানভাস

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when শব্দের ক্যানভাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category