Inject Music

Inject Music Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Inject Music, Music production studio, KOLKATA-কোলকাতা © Official FAN PAGE ® Active 24/7, .

02/01/2023
17/12/2022

বাসনায় সমস্ত দুঃখের উৎস ; না হলে জগতে দুঃখ বলে আদৌও কিছুর অস্তিত্ব নেই। অথচ মনভুলে আমরা সেই বাসনার পেছনেই অবিরাম ছুটে চলি। প্রত‍্যাশার রঙিন সামিয়ানায় ঢাকা পড়ে সত‍্য সুন্দর সূর্য। তাঁকে জীব সাধনা বা জ্ঞানের দ্বারা প্রাপ্ত করবে এমন সাধ‍্য নাই। তাই তিনিই আমাদের পুরু কামনায় কাঁচি চালিয়ে দয়াপরবশ হয়ে এক সময় আমাদের মুক্তির পথ খুলে দেন। দুঃখ পেলে তাই হতাশার কিছু নেই , বরং আশান্বিত হ‌ওয়া উচিত। দুঃখ মুক্তির ভোর...

Inject Music - এ আজকে আমরা আবার চলে এসেছি 'গুরুদেব'🙏 - কে নিয়ে।

Voice : Debodinno
Submit : Pritam
Ghungoor : Abir &
Esraj : Samarpita

05/12/2022

Inject Music - এ আমাদের আজকের নিবেদন "ধন‍্য ধন‍্য বলি তারে"। যে মহাজনের এই কালামটি জগত জুড়ে মানুষ তাঁর নামে 'ধন‍্য ধন‍্য' গাইছে। তিনি মানবতার মহাদূত , আত্মতত্ত্ব বিজ্ঞানী "বিশ্ব বাউল সম্রাট ফকির লালন সাঁইজি!" এই দিব‍্যজ্ঞানী বাঙালী তথা উপমহাদেশের অন‍্যতম গর্বের কারণ।

নিশশচয় ভালো লাগবে আপনাদের , আর ভালো লাগলে লাইক , কমেন্ট ও শেয়ার দিতে মিস করবেন না।❤️🙏

কন্ঠে : সায়ন বাহারা ও সৃজিতা ভৌমিক।
সঙ্গতে : সজীব বৈদ‍্য।

27/11/2022

'Inject Music' - এ আমাদের আজকের পরিবেশনা "আমি শুনেছি সেদিন তুমি।" গানটি কতটা প্রিয় আমাদের তা আর বলার অপেক্ষা রাখে না। ভোগবাদী পৃথিবীতে ক্রমশ‌ই আমাদের দুর্ভোগ বেড়ে চলেছে স্থুল সামগ্রী ক্রয়ের নিষ্ঠুর প্রতিযোগিতায় ; যাপনের চাপে জীবন ক্রমেই দুর্বিষহ করে তুলছি আমরা। এই গানে 'তুমি'টা বোধহয় সেই 'বিশাল তুমি'র প্রতিধ্বনি।

আমাদের আজকের শিল্পী 'শ্রীমতি লীনা জানা।'
এবং শিল্পীর সাথে বরাবরের মত গীটার ও কোরাসে ছিলো 'সজীব বৈদ‍্য।'

26/11/2022

'Inject Music' - এর শ্রোতাদের জন্য আজকে আমাদের নিবেদন "আগের বাহাদুরি আমার গেলো ক‌ই" বহুল প্রচলিত এই গানটি। এযুগের অন‍্যতম শ্রেষ্ঠ বাউল সাধক 'শাহ্ আব্দুল করিম' - এর এক অনবদ্য সৃষ্টি এই গানটি। বা‌ংলার মরমী বাউল সাধকেরা খুব সহজ সরল শব্দে জীবনের কথা গেয়ে গেছেন , এই গানটি তার মধ্যে উল্লেখযোগ্য।।

কন্ঠে : সায়ন বেহারা।
ইউকেলেলে : সজীব বৈদ‍্য।

24/11/2022

'চন্দ্রবিন্দু'র "এইটা তোমার গান" আমাদের আজকের পরিবেশন। ভীষণ এলেবেলে আমরা , ওতটা গুছিয়ে নয় , হঠাৎ ওঠা ঝড়ের মতন...!
Inject Music - এর শ্রোতাদের জন্য আমরা সামনে আরও আরও নতুন গান নিয়ে আসবো নতুন মুখদের সাথে...আপনাদের সমর্থন না বাড়লে আমাদের‌ও সামর্থ্য বাড়বে না।
একান্ত ভাবেই Inject Music আপনাদের পাশে পেতে ইচ্ছুক... অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।।❤️🙏🤗

22/11/2022

পূর্বাভাস ছিল না এই বৃষ্টির... হঠাৎ মনে হলো ওমনি দুজন গাইতে শুরু করলাম আমরা ; দোতরাটাও তাই বোধহয় বড্ড অপ্রস্তুত ছিলো সুরে বাজতে! বাংলার এই গানগুলো বড্ড 'সহজ মানুষ' - দের সৃষ্টি ; তৈরী নয় , তৈরী হলে কৃত্রিমতা থাকতো , অ - সহজতা এসে ভীড় করতো কথায় - সুরে। লোকসংগীত তাই শুনতে সহজ হলেও অনুভব করে গাওয়া অনেক অনেক কঠিন কিছু , কারণ সহজ হ‌ওয়া সহজ নয়! ছেলেমানুষী ভেবে শুনলে নিশ্চয় সবার ভালো লাগবে। আর ভালো লাগলে Inject Music page - টি লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন , ভালো বা মন্দ যেটাই লাগুক খোলা মনে লিখবেন।

শিল্পী : সজীব বৈদ‍্য ও সৃজিতা ভৌমিক।
Lyric & Tune: Asgar Ali

22/11/2022

Follow the page to support 🧡
Need more likes on the page

Be in music be in peace 🌸

Address

KOLKATA-কোলকাতা © Official FAN PAGE ® Active 24/7

700001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Inject Music posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your establishment to be the top-listed Arts & Entertainment?

Share