27/03/2026
দশ বছর আগে, এক বুক স্বপ্ন আর নাটকের প্রতি ভালোবাসা নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম একটি ছোট্ট 'অঙ্কুর'হিসেবে। আজ বিশ্ব নাট্য দিবসে আমরা যখন পিছন ফিরে তাকাই, দেখি সেই চারাগাছটি কীভাবে ডালপালা মেলে একটু একটু করে একটি উদ্ভিদে পরিণত হওয়ার পথে এগিয়ে চলেছে।
কিন্তু আমাদের এই বেড়ে ওঠার প্রতিটি ধাপে আলো আর জল হয়ে পাশে ছিলেন আপনারা—আমাদের প্রিয় দর্শক।
এই দীর্ঘ এক দশকে আমাদের একমাত্র ধ্রুবক ছিল আপনাদের অকুন্ঠ ভালোবাসা। আপনাদের হাততালি আমাদের পথ চলতে শিখিয়েছে, আপনাদের উপস্থিতি আমাদের পরিচয় দিয়েছে। আপনাদের অনুপ্রেরণা ছাড়া আজকের 'অঙ্কুর' তৈরি হওয়া সম্ভব ছিল না। আমরা আছি, কারণ আপনারা আছেন। 🙏🏼
একটি চারাগাছ থেকে নাটকের এই মঞ্চ পর্যন্ত আমাদের এই যাত্রার সঙ্গী হওয়ার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনগুলোতেও এভাবেই পাশে থাকবেন!
fans