Kobi kobi vaab

Kobi kobi vaab Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kobi kobi vaab, Poet, KOLKATA.

26/02/2026

অবশেষে বললে ভালবাসি ;
যা শোনার জন্য অধীর হয়ে অপেক্ষা করেছি না জানি কত ষুগ,
না জানি কাটিয়েছি কত বিনিদ্র রাত্রি,
শুধু এই মায়াবী শব্দ তোমার মুখে শুনব বলে,
আজ তুমি বলে দিলে সেই বহু আকাঙ্খিত কথাটি,
কি হত যদি নাই বা বলতে, আমার অনুভূতি গুলোকে যদি নাই বা জাগাতে,
কি হত যদি নাই বা তাকাতে ঐ লাজুক চাহনি তে,
আমার ভালবাসার গল্প কি তাতে থেমে যেত,
তোমার হাসিতে আমার মনে যে আলোড়ন ওঠে ,
স্তব্ধ হয়ে যেত কি তা,
তোমার কোকিল স্বরে আমার মনে যে গান বাজে,
হারিয়ে যেত কি তার সুর,
তবুও তুমি বললে ভালবাসি,
আমার মনের গহীন কোণে গেঁথে গেল এই শব্দের অনুরণন,
আর কিছু চাওয়ার নেই তোমার কাছে,
শুধু তোমার অসীম হৃদয়ের স্পন্দনে যেন বাজে ,
আমি তোমাকে ভালবাসি!!

21/02/2026

আস্ফালন

বুকের মরুভূমিতে শুধু নির্মম হাহাকার যেন নৃত্য চলছে নিষ্ঠুর শূণ্যতার! কবে হবে অবসান এই অসহায় প্রতীক্ষার ;কবে আসবে সেই বহু...
21/02/2026

বুকের মরুভূমিতে শুধু নির্মম হাহাকার
যেন নৃত্য চলছে নিষ্ঠুর শূণ্যতার!
কবে হবে অবসান এই অসহায় প্রতীক্ষার ;
কবে আসবে সেই বহু আকাঙ্খিত নিদ্রা
দুচোখে আমার?
পাঁজরের খাঁচায় বন্দির নিরলস আস্ফালন
যেন ঘনিয়ে এসেছে অন্তিম ক্ষণ!
কবে শেষ হবে এই উৎতুঙ্গ দোলাচল;
কবে শুষে নেবে কেউ সমস্ত হলাহল!
শিরায় উপশিরায় জ্বলছে রুধির প্রবাহ
যেন ছারখার করে দেবে সব এই দাবদাহ!
কবে শান্ত হবে সমস্ত কোলাহল ;
কবে নিভবে এই প্রচন্ড দাবানল !!

- কবি কবি ভাব

21/02/2026

অনুভূতির খেলা

ওহে নারী,  কি আছে তোর এই চঞ্চল চাহনি তে,. যা শত সহস্র বছরের তপস্যা কেও ভঙ্গ করে দেয়, কি আছে তোর এই ঠোঁটের স্মিত হাসি তে ...
21/02/2026

ওহে নারী,
কি আছে তোর এই চঞ্চল চাহনি তে,.
যা শত সহস্র বছরের তপস্যা কেও ভঙ্গ করে দেয়,
কি আছে তোর এই ঠোঁটের স্মিত হাসি তে যা সমস্ত ক্লান্তির অবসান ঘটায়,
কি আছে তোর এই ঘন ঘোর কালো চুলের ঢেউ তে যা সমস্ত অনুভূতিকে ভাসিয়ে নিয়ে চলে,
কি আছে তোর এই চপল চটুল কথার আধারে যা অন্য সব মোহ কাটিয়ে খালি তোর দিকেই মন কে ধাবিত করে,
কি আছে তোর চলার ছন্দে যা পৃথিবীর সমস্ত নেশাকে হার মানায়,
কি আছে তোর পেলব বাহুতে যা বিলাসবুহুল অট্টালিকার থেকেও বেশি আকর্ষণীয় আশ্রয়,
কি আছে তোর এই সাগর সমান রূপের গহীনে, যার একটু উষ্ণতা পাওয়ার জন্য সময় থমকে যায়! !

- কবি কবি ভাব

আমার রাত জাগা চোখ শুধু তোর প্রতীক্ষার প্রহর গোনে !আমার শুকিয়ে যাওয়া কণ্ঠ শুধু তোর নাম ধরে ডাকে !আমার মরচে পড়া হৃদ খন্ড শ...
21/02/2026

আমার রাত জাগা চোখ শুধু তোর প্রতীক্ষার প্রহর গোনে !
আমার শুকিয়ে যাওয়া কণ্ঠ শুধু তোর নাম ধরে ডাকে !
আমার মরচে পড়া হৃদ খন্ড শুধু তোর রঙেই রাঙাতে চায় !
আমার পরিশ্রান্ত হাত দুখানি শুধু তোর হাতের পরশ খোঁজে !
আমার পথক্লান্ত পা দুখানি বারংবার তোর দিশাতেই ফিরে যেতে চায়
আমার বুকের উসর মরুভূমি তোর বানে ভেসে যেতে চায় !
আরো আরো কত কিছু যে চায়,
হিসাব রাখা দায়!
সব চাওয়ার একটাই সার ,
শুধু তোকেই চাই একমাত্র আমার!!

- কবি কবি ভাব

21/02/2026

20/02/2026

আমার রাত জাগা চোখ শুধু তোর প্রতীক্ষার প্রহর গোনে !
আমার শুকিয়ে যাওয়া কণ্ঠ শুধু তোর নাম ধরে ডাকে !
আমার মরচে পড়া হৃদ খন্ড শুধু তোর রঙেই রাঙাতে চায় !
আমার পরিশ্রান্ত হাত দুখানি শুধু তোর হাতের পরশ খোঁজে !
আমার পথক্লান্ত পা দুখানি বারংবার তোর দিশাতেই ফিরে যেতে চায়
আমার বুকের উসর মরুভূমি তোর বানে ভেসে যেতে চায় !
আরো আরো কত কিছু যে চায়,
হিসাব রাখা দায়!
সব চাওয়ার একটাই সার ,
শুধু তোকেই চাই একমাত্র আমার!!

20/02/2026

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kobi kobi vaab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category