Antaheen Partha

Antaheen Partha Concept Designer
Frame Maker
Creative Content Creator

18/03/2026

আমরা নেমেছিলাম একই স্টেশনে...

কিছুটা লোকাল ট্রেনের ভিড় টপকে,
অনেকটা পথ আবারও বেঁচেছিলাম
আমাদের যাপন নিয়ে...মন দিয়ে...
একসাথে... একান্তে...

আমরা,
আমাদের'কে নিজের মতো করে চাইনি
আমরা,
আমাদের নিজের করে চেয়েছিলাম
সময়ের দেওয়া সময়'কে,
নিজেদের সময় করে নিয়েছিলাম
সময় দেওয়া-নেওয়ার অজুহাতে,
মুহূর্তকে জীবন দিয়েছিলাম...

কিচ্ছু বদলাতে চাইনি,
শুধু,সময়ের সাথে চলতে চলতে
যাপনের দায় পথ বদলেছিলাম...
আজ,
জীবন বদলেছে... আমাদের,
দুজনের'ই... একসাথে,
আলাদা পথে...একইভাবে...

*মানুষ গতানুগতিক পথে চলতে ভালোবাসে
আমরা "মানুষ" বদলাই বোকার মতো,
সে তো এমনিই বদলে যায়...
মানুষ নয়,রাস্তা বদল করলে,
জীবন বদলে যায়...*

© Antaheen Partha

যত্নে রাখা অনুভূতি,কখনো আগুন হারায় না...❤️© Antaheen Partha
25/01/2026

যত্নে রাখা অনুভূতি,
কখনো আগুন হারায় না...❤️
© Antaheen Partha

23/01/2026

কথোপকথন.... ❤️

শিক্ষক: "স্পর্ধা" কাকে বলে ?
ছাত্র: সুভাষ চন্দ্র বোস

শিক্ষক: "বিশ্বাস" কাকে বলে?
ছাত্র: সুভাষ চন্দ্র বোস

শিক্ষক: "সত্যি" মানে?
ছাত্র: সুভাষ চন্দ্র বোস

শিক্ষক: "নেতা" কে?
ছাত্র: নেতাজী সুভাষ চন্দ্র বোস

শিক্ষক: কেন?

ছাত্র: ১৮৯৭ সালে ২৩শে জানুয়ারি,
পৃথিবীতে "স্পর্ধার" জন্ম হয়েছিলো
মানুষকে "সত্য" চেনাতে,
দেশ' কে"বিশ্বাস" করাতে,
"সত্যি" আজীবন মননে জাগরণে চিরস্থায়ী...

"সত্যি"র জন্ম হয়, মৃত্যুদিবস হয়না ....

© Antaheen Partha

পৌষ সংক্রান্তি... ❤️
14/01/2026

পৌষ সংক্রান্তি... ❤️

কুয়াশা.. মৌনতা... শহুরে যাপন.... 💙
05/01/2026

কুয়াশা.. মৌনতা... শহুরে যাপন.... 💙

04/01/2026

অকারণে ভালোবেসে,
তাকিয়ে দেখে সর্বনাশী আঁখি...
অকাল অনলে,
ঘর পোড়ানো ডানার সাহস-ও অসুখী...

কতটা পুড়লে তবে,
ছাই হওয়া যায় ?
কতটা সূক্ষ্ম হলে,
তোমার অনুভূতি হওয়া যায়??

বোঝানো যায়না কিছুতেই,
বোঝেনা হয়ত কোনোভাবেই...
জড়ানো যায় সহজেই,
ছাড়ানোর উপায় শুধু আঘাতেই...

ফিরে আসা নদী
হঠাৎ-ই পলাতক,
সোহাগ বাঁধা আঁচল-ও
নিশ্চুপে বিশ্বাসঘাতক...

© Antaheen Partha

বিজয়া দশমী...❤️
03/10/2025

বিজয়া দশমী...❤️

মহানবমী...❤️© Antaheen Partha
01/10/2025

মহানবমী...❤️

© Antaheen Partha

বাড়ির দুগ্গা...❤️
28/09/2025

বাড়ির দুগ্গা...❤️

মাতৃপক্ষ...❤️( Full screen view)
21/09/2025

মাতৃপক্ষ...❤️
( Full screen view)



আকাশবাড়ীর একলা ছাদ, ধুয়ে বৃষ্টি নামবে তুমি এলে...© Antaheen Partha
08/09/2025

আকাশবাড়ীর একলা ছাদ,
ধুয়ে বৃষ্টি নামবে তুমি এলে...

© Antaheen Partha

ডাগর সন্ধ্যা,খোয়ানো আলোতে যৌবন সাজায়...যুবতী গাঁ,নির্লজ্জের মতো সতীত্ব খুঁজে বেড়ায়...© Antaheen Partha
04/09/2025

ডাগর সন্ধ্যা,
খোয়ানো আলোতে যৌবন সাজায়...
যুবতী গাঁ,
নির্লজ্জের মতো সতীত্ব খুঁজে বেড়ায়...
© Antaheen Partha

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Antaheen Partha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Antaheen Partha:

Share

Category