04/09/2026
“জীবনে সবকিছুরই ওজন করা যায়—টাকা-পয়সা, সোনা-গহনা, জমি-জায়গা, এমনকি মানুষের অর্জনও হিসাব করা যায়। কিন্তু মানুষকে কখনো ওজন করা যায় না। কারণ একজন মানুষের আসল মূল্য তার পকেটে কত টাকা আছে, সেটা দিয়ে মাপা যায় না। তার মূল্য মাপতে হয় তার মন দিয়ে, তার ব্যবহার দিয়ে, তার ভালোবাসা দিয়ে, আর মানুষের বিপদে সে কতটা পাশে দাঁড়িয়েছে—সেটা দিয়ে।
অনেক মানুষকে বাইরে থেকে খুব সাধারণ মনে হয়, কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকে বিশাল এক হৃদয়। আবার কেউ অনেক বড় হয়েও মানুষের মূল্য দিতে জানে না।
তাই কাউকে ছোট করে দেখার আগে মনে রাখবেন—মানুষের দাম বাজারে নির্ধারণ হয় না, মানুষের মূল্য বোঝা যায় তার ভালো কাজ আর সুন্দর ব্যবহারে। জীবনে সবকিছু ওজন করা যায়… কিন্তু একজন সত্যিকারের মানুষকে কখনো ওজন করা যায় না।”