Writer Riju

Writer Riju poetry on recent topic for entertainment

23/01/2025

:::::::::::::::::::::::::শ্রদ্ধা:::::::::::::::::::::::

পরাধীনতার নাগপাশ হতে মুক্ত করিল কে?
জয় হুংকারে রণভূমি টিরে মাতিয়েছিল যে !

দূর হতে শোনো কে যেন বাজায়-
অনুরূপ কলনাদী স্বাধীনতা ধ্বনি,
ভারতমাতা নিজেকে সাজায় -
তার শিরায় মর্তু্যকাম বাণী।

অকুতোভয় সত্ত্বা সেদিন হয়নি যে গৃহবন্দী
গুমনামী রূপে দেশের সেবায় -
সেদিনও এঁটেছো ফন্দি;

আগুন তোমায় পারেনি জ্বালাতে -হে মোর ভারত বীর
আতপ্ত সেদিন- তোমার বাণীতে -আজাদ হিন্দ শিবির;

শস্ত্র হাতে চলেছিলে তুমি- সঙ্গে হাবিবুর
সেদিন ,রক্ত চেয়ে- তুললে তুমি দেশপ্রেমের সুর;

তুমি বিজয় রথে বিচরা তৃর্ণি-অবিন ন্যায় স্থির
তুমি চিত্ত বোধে মিলায়ে আগুন রক্তে স্নাত বীর;

তুমি অশোক চক্রে চক্রনাভি মনিমন্ডিত সত্ত্বা
তুমি যমজয়ী সাধু অহিংসার মাঝে -
দিয়েছো প্রহারের বার্তা;

তুমি নির্ভীক এক কান্ডারী সেথা প্রতিপক্ষ সমীপে!
তুমি মুক্তিদানে দিয়েছো তোমার জীবন খানি সঁপে;

তুমি বক্তা তুমি বীরের আওয়াজ তুমি রন অহংকারের আলফাজ!!
তুমি মাটির বুকে বনে যাওয়া বীজ -তরুণের নির্ভীক সাজ;

তুমি ভাঙ্গন -তুমি গঠন- তুমি আছো হৃদমাঝারে
ভারতবাসী আজিকে জানায় বীরের শ্রদ্ধা তোমারে ।।

কলমে :-ঋজু

19/08/2023

অচেনা হোস্টেল

যেখানে গুমরে কাঁদে শৈশব গুলি
যেখানে ঘামের দাগে জমছে পলি--
যেখানে নোংরা শব্দে উল্লাস করে
যেখানে মান বেচা হয় বদ্ধ ঘরে!!

যেখানে আমদ প্রমোদ সূরার জলে
যেখানে ধুয়ার কুয়াশা দলে দলে--
যেখানে নগ্ন তারা নৃত্য করে
যেখানে মান বেচা হয় বদ্ধ ঘরে!!

যেখানে বন্দী হাজার নগ্ন প্রথা
যেখানে স্বাধীন সত্ত্বার শরীরে ব্যথা!
যেখানে কামাতুর লাশ ছটকে মরে-
যেখানে মান বেচা হয় বদ্ধ ঘরে!!

যেখানে লালের শাসনে স্বৈরাচারী--
যেখানে উচ্চ মেধা দর্পহারী
যেখানে সমকামী বাঁচে মুখোশ পরে!
যেখানে মান বেচা হয় বদ্ধ ঘরে।

যেখানে উন্মাদ হাসে অট্টহাসি!!
যেখানে ক্ষমতা কেবল ভোগবিলাসী
যেখানে নেশার ছেঁকা শরীর জুড়ে!
যেখানে মান বেচা হয় বদ্ধ ঘরে।

যেখানে ,রাত ভোর চলে বিভীষিকা--
যেখানে মুখোশধারীর পাওয়া যায় দেখা
যেখানে, নিশংসতায়- ঢাকা হৃদয় লোচন!
সেখানে ,তিরস্কারের স্রোতে ভেসে --
নবীন গুলো মরে--
যেখানে মান বেচা হয় দিনে রাতে কোন বদ্ধ ঘরে!!

যেখানে প্রবীণ জোড়ায় অতীত জ্বালা
হয় নবীন মেরে আত্মহারা--
যেখানে পরম্পরা -এ প্রথা নিয়ে
যেখানে মান বেচা হয় বন্ধ গৃহে!!

যেখানে বেকার মেটাই হতাশার জ্বালা
ভেঙে জবর দখল ঘরের তালা!
যেখানে বাপের ও বাপের শাসন চলে
যেখানে নবাগত শুধু পায়ে দলে।

এ যেন এক অচেনা কোন
ইমারত রুপি নরক যেন
নৃশংসতায় আচ্ছন্ন সেই
অচেনা হোস্টেলের ধুলো মাখা বই।।

ঋজু

01/05/2023

শ্রমিক

ওরা ক্ষুধার জ্বালায় পণ্য হয়ে এহাতে ওহাতে বেকে-
ওরা পরিহার করে লজ্জা-শরম বাবু বলে যাকে তাকে ;

ওরা ছিন্ন করে হস্তচর্ম ঘামে ভিজিয়ে দেহ
দিনের শেষে তবুও ওরা -মান পায় না কেহ ,
প্রতিদিনের ন্যায় সন্ধ্যা আসে এ বিচিত্র ধরালোকে-
ওদের অধরা স্বপ্ন পড়ে থাকে ওই ধুলোর পথের বাঁকে।

বাবুরা বলে ! মেটাবো অর্থ, তোদের একসাথে
এই শুনে ওরা স্বপ্ন দেখে ক্লান্ত হয়ে রাতে ;
একসাথে পাব এতগুলো টাকা !
কাল আনবো কিনে সুখ
না হয় , কালের তরে আজকে সহি অভ্যাসগত দুখ।

বাবুরা যখন বিলিতি নিয়ে চুমুক দেয় গ্লাসে
তখন ওরা বিলিতি ভেবে চোলাই নিয়ে বসে;
মূল্যটা যে বড্ড কম, তাই বুকটা করে জ্বালা-
ওদের প্রতিদিন চলে রঙ্গমঞ্চে -জীবন যুদ্ধের পালা।

আজ ,বাবুর ছেলেটি খাইনি রুটি, সেটি আজ উচ্ছিষ্ট
ওরা চারজনে খায় - পাঁচখানি রুটি
তবুও না হয় অতুষ্ট ।

দেহে ঝরে ঘাম- তবু একগাল হাসি -ওরা আদেশ পালনে তৎপর!
ওরা কাজ করে সেথা -ঝুঁকি নিয়ে প্রাণে-
পায় না স্বল্প অবসর ।

ওরা জানেনা মন্ত্র -চালাতে যন্ত্র- কাজ করে শুধু বাবুর কথায়
তাই বাবুর ভুলে- কখনো কখনো অঙ্গ খয়েছে সেথায় ,
ওরা পায় না কোন অনুদান সেথা - বাবুরা খায় পাল্টি
বাবুরা কথায় সবটাই ছিল -
নাকি !!ওদের মহা গলতি।

শ্রমিক বন্ধু ছিলেন যিনি করে না সে প্রতিবাদ
কারণ ,স্বল্প টাকার বিনিময়ে সে বিক্রি হয়েছে আজ ,
ওরা পরিযায়ী রুপে ঘুরে ঘুরে মরে এইখানে ওইখানে
ওরা পরিজন ছেড়ে দূরে দূরে থাকে স্বল্প টাকার তরে।

বাবুরা যখন রাজার নিকট শ্রেষ্ঠ সিদ্ধ হয়
তখন ওরা লোহার পাতে বুক চিতিয়ে রয়,
যখন লোহার চাকা করেছে খন্ড-ওদের দেহখানি
তখন টাকা দিয়ে রাজা, চেষ্টা করেছে মুছতে তাহার গ্লানি।

বাবুরা যখন পরিজন নিয়ে ফিরেছে আকাশপথে
তখন ওরা শিশুকে নিয়ে পড়েছিল মাঠে-ঘাটে,
রাজার কথায় বিকাশ হবে- জাতি স্বনির্ভর,
বিকাশকারী মরছে ক্ষুধায়, দেখছে রাজা পাথর।

ওরা চাইতে গেলে অধিকারটুকু , শোনে গরিবের ঘোড়া রোগ,
সেথা মুখোশ পরা বাবু রুপি ফকির -লুটে করছে সব ভোগ।
হে রাজা, তুমি ঘোচাও সেথা -দিন দুঃখীদের আর্তি-
না হয় সবার ঘরে সন্ধ্যা হলে জ্বলবে সংবর্তি,
দীনদুখি তুমি কতদিন রবে- ভাগ্যের গান গেয়ে,
ভাগ্য পারো গড়তে তোমরা - বুদ্ধির বল দিয়ে ।।

ঋজু

18/02/2022

মোহ ও ভালবাসা

ভালোবাসায় থাকে ত্যাগ - মোহতে থাকে আকাঙ্ক্ষা
ভালোবাসা তপবন হলে -মোহ রাবনের লঙ্কা;

ভালোবাসা চেনে যে মন -
মোহ যে চেনে শরীর
ভালোবাসায় আড়ম্বরতা নিরব ও বধির।

ভালোবাসা উন্মুক্ত ,নেই যার পরিমাপ
সেথা মোহ করে নিজেকে ব্যক্ত -
করে ,না পাওয়ার অনুতাপ।

কারণ ,ভালোবাসা সর্বহারা- মোহ আসলে ভোগী
ভালোবাসায় মজেছেন যিনি আসলে সে যোগী।

ভালোবাসা কান্ডারী সেথা জীবন পারাবারের
আর ,মোহ শুধু ঠিকানা দেখায় -প্রেমের রুদ্ধ দ্বারের।

ভালোবাসা আত্মা প্রেমী- যেথা মোহ শরীর গ্রাসী
ভালোবাসা, আত্মা প্রেমী- যেথা ,মোহ শরীর গ্রাসী
ভালোবাসা কালের রাজা আর মোহ কালের দাসী।।

ঋজু

হ্যাপি ভ্যালেন্টাইনআগুনে মিশুক হাহাকার সব রঙিন হোক পটভূমি শিরায় জাগুক উচ্ছ্বাস রব চলো ,আজ প্রেমের আগুন চুমি।ক্ষুধার রাজ...
14/02/2022

হ্যাপি ভ্যালেন্টাইন

আগুনে মিশুক হাহাকার সব
রঙিন হোক পটভূমি
শিরায় জাগুক উচ্ছ্বাস রব
চলো ,আজ প্রেমের আগুন চুমি।

ক্ষুধার রাজ্যে নামুক আঁধার
ঝলসানো রুটি ওরাও পাক
যারা কলম ঠেলেই মরে গেল
ওদের চিন্তা নিপাতে যাক।

আর গাত্রদাহ করছে যাদের
মেট্রো কাকু বলছি শুনুন
লোকলজ্জার দোহাইয়ে না হয়
এবার যবনিকা টানুন।

বুদ্ধিজীবীর চিন্তাটা থাক
বোকা বাক্সের পর্দা জুড়ে
তোমার প্রেমে তুমিই নিয়ম
বাঁচো এই জগত ঘুরে।

কারণ, কালের বাঁশি বাজবে যখন
নিরস হবে জৈবিক প্রেম
শুধু ,চোখ মেলে তুমি দেখবে সেদিন
তোমার আমার রঙিন ফ্রেম।।

ঋজু

12/01/2022

:::::::::::::: লহ প্রণাম (স্বামী বিবেকানন্দ):::::::::::::::

বাণী
নবাগত চিত্তে
বাস্তবিক ধারণার জাগরণ
কথার আগুনে যৌবনের উন্মোচন
শিরায় শিরায় কর্মের অপ্রতিরোধ্য রক্ত।

জ্ঞানের অর্চক অর্চিষ্মান সমান ব্যক্তিত্ব
হিন্দুর ত্রায়মাণ বিবেকের বিলোচন
বিলক্ষণ প্রতিভার ঘনাঘন
সংসার বৃত্তে
তিনি।।

কলমে:- ঋজু

11/12/2021

মনের ক্যানভাস

বহু টুকরো স্মৃতির কল্পিত চিত্রপট ও কোলাজ
তার মধ্যে কয়েকটা গোছালো -
অথবা অগোছালো বললে সাড়া দেয় অন্তরের লাজ,

তারা বিবর্তন বা আধুনিকতাকে করতে পারেনা উপেক্ষা
কারণ ,তাদের নেই সময়ের কাছে
নিজের অস্তিত্বের ব্যাখ্যা।

তারা দূর থেকে বলে --
আমি হলাম তোমায় গড়বার কারিগর!!

তারা হাসতে হাসতে বলে --
আমি তোমার স্মৃতিপটের করেছি ঔজ্জ্বল্য বর্ধন,

তারা বিনয়ের সুরে বলে --
আমি তোমার শৈশবের পুতুল খেলা -
আর মিথ্যে সাজানো রন্ধন!

তারা আবার অশ্রু নিমজ্জিত চোখে কাঁদতে কাঁদতে ও বলে--
আমি বিলুপ্তির পথে আঁকড়ে ধরেছি তোমার উপেক্ষা আর আড়ম্বরতার বন্ধন!!
যে বন্ধনে শুধু আমার পড়ে থাকা জীবাশ্ম ছাড়া -
বাকি সব আধুনিক ও চিরনূতন।

ওরা বিবেচক ,ওনার জানে পরিপক্কের মাঝে প্রাক্তন কে লুকিয়ে রাখতে
ওরা জানে সময়ের স্রোতে প্রচ্ছন্ন পুরাতন কে নিয়ে চলতে,

ওরা জানে, স্নায়ুতে উদ্দীপকের সঠিক সঞ্চালন
আর ওরা এও জানে কিরূপে দুঃখের মুহূর্তে করতে সুখস্মৃতির সিঞ্চন।

তাই ওরা না-বলা বেদনা লুকিয়ে নিজে -
নিউরনকে পাঠায় সন্দেশ,
বলে ,আমি আছি ওরে মনের গভীরে- মত রাগ রাগিণীর বন্দেশ।

নিরন্তর ওরা ছবি আঁকে শুধু সময় কে নিয়ে পাশে
ওদের ছবিটি ফুটে উঠে সেথা মনের ক্যানভাসে।।

ঋজু

27/11/2021

:::::::::::::ইতি প্রিয়তম:::::::::::

ধরো, বছর দশেক পর ......
যদি হই মুখোমুখি দুজনে
কোন এক ভাঙাচোরা রাজপথের স্মৃতিবিজড়িত অঙ্গনে
ঢিল পড়া চামড়ার শত বলিরেখা নিয়ে
তুমি কি সেদিন বলবে আমায়
কেমন আছো ?কেমন আছো তুমি প্রিয়ে??

হয়তো থাকবে সেদিন দুজনের মাঝে কর্তব্যের মায়াজাল আর সংসারের টানাপোড়েনের মাঝে
জমে থাকা এক প্রস্তর অতিসার!
তোমার ঘুন ধরা প্রশ্রয় হয়তো রাখবে তোমায় বাকরুদ্ধ
হয়তো, তোমার একদিঠির চপলতায়
ধরা দেবে প্রেম বারবার ।
আর সময়ের ব্যাকুলতা বোঝাবে তুমি
তোমার অঙ্গ ভঙ্গি দিয়ে
তুমি কি সেদিন বলবে আমায়
কেমন আছো ? কেমন আছো তুমি প্রিয়ে??

কঠোর রাজপথ ও সেদিন চেয়ে থাকবে দুজনের কুণ্ঠিত প্রত্যাশায়
আর বিগত বছরগুলো হবে এক লহমায় যৌবন,
তোমার চাউনিতে জমে থাকা কোন অনুরাগের নিশানায় হয়তো বিদ্ধ হবে আমার মুক্তির ক্রন্দন।

সেই ক্রন্দন যা বছর দশেক আগে কেঁদেছিল মুক্তির আনন্দে!!
সেই ক্রন্দন যা বছর দশেক আগে -
শান্ত করেছিল সেদিনের সেই উদ্ধত তাজা রক্ত কে,

সেই ক্রন্দন যা আজ পরিনহে দাঁড়িয়ে বুক চিতিয়ে বলবে
কেমন আছো ?কেমন আছো তুমি প্রিয়ে??

কেটে যাবে পরের দশ বিশ এিশ অনেকগুলো বছর
আবার ও জন্ম নেবে শত শত প্রেমিকের মুখোশ পরা অপ্রেমিকের দল
জন্ম নেবে প্রেমিকের মুখোশ পরা অপ্রেমিকদের প্রেম জানবার প্রবল কৌতুহল
আবারও তারা মেতে উঠবে সময়ের ব্যবধানের রঙ্গমঞ্চে,
তারাও কাঁদবে, না পাওয়ার যন্ত্রণায়
তারাও বাঁধবে অজস্র গান ও অজস্র কবিতা
তারাও লিখবে অজস্র প্রেমের গল্প ও উপন্যাস।

তবুও থেকে যাবে এখানে সেই স্মৃতিবিজড়িত রাজপথ আর সময়ের কাছে বন্দী অজস্র প্রেমিকের জীবন্ত লাশ।

যারা বলবে উচ্চঃস্বরে
ভালো থেকো তুমি প্রেম .......
ভালো থেকো তুমি প্রেম ....
ভালো থেকো, তুমি প্রেম।।

ঋজু

 #বিবেক  #দেহি
08/10/2021

#বিবেক #দেহি

30/09/2021

::::::::::::::::::::::অন্য আমি::::::::::::::::::::::

দুরন্ত দুনিয়া ব্যস্ত যখন, প্রেমের কাব্য লিখতে
তখন না হয়, আমি লিখব একখানি কবিতা
যেটি, হেরে যাওয়া মানুষের কান্না দিয়ে পূর্ণ!!

যেখানে গোলাপের সুবাসে আর ঠোঁটের আদুরে ভাষায় ফুটে উঠবে -
কোন হাড় গিল গিলে শিশুর- খেতে না পাওয়ার গল্প!
যা খুবই জীর্ণ ও শীর্ণ।

যেখানে, শ্রমিকের হাতের কালিতে আর দিনের শেষের ব্যর্থতায় হবে বিপ্লব অবতীর্ণ;

তখন তোমরা লিখো পাতার পর পাতা প্রেমের কবিতা!!
একটা ন্যাকা ন্যাকা গল্প,
যেখানে থাকবে শুধু শারীরিক প্রত্যাশা আর দুটি ব্যক্তি কেন্দ্রিক কল্পিত ভালোবাসা!!
আমি তখন ব্যস্ত রাখবো নিজেকে- কলম হাতে লেখনী বিপ্লবের মধ্য দিয়ে।

জানি ,লোকে বলবে আমাকে পাগল ! উন্মাদ!!
তবুও আমি পরাবো মালা চন্দ্রবিন্দু সহকারে ওই বেঁচে থাকা সভ্যতার গলায়।

যে সভ্যতার একাংশ শুধু শেখায় ব্যক্তিকেন্দ্রিক ভালোবাসা ,
আর শারীরিক চাওয়া পাওয়ার অজস্র ন্যাকা ন্যাকা সংলাপ।

যে সংলাপ,তার পেটে খিদে রেখেও বলবে ---
আমি রডোডেনড্রন ভালোবাসি!
আমি, রডোডেনড্রন ভালোবাসি।

যে সংলাপ ,
দিনের-পর-দিন বঞ্চনার শিকার হয়েও বলবে ---
আমি হাসনুহানায় করেছি শয়ন দুজনার কল্প প্রেমে!!

যে সংলাপ,
প্রতিদিন লাখ খেতে খেতে বলবে---
আমি এক মনিহারা ফনী !!তোমার জন্য বুকে রয়েছে অজস্র প্রতীক্ষা জমে।

যে সংলাপ, তার প্রেমের জন্য প্রতি রাতে দেবে
হাজার হাজার মিথ্যা প্রতিশ্রুতি ! আর রাখবে বাজি তার প্রাণ!!

যে সংলাপ ,কৃষ্ণকান্ত কে গালি দিয়ে .. গাইবে রোহিনীর জয়গান ।

যে সংলাপে ,দুটি ঠোঁট স্পর্শ না করেও পাবে পরম স্বর্গীয় সুখ
যে সংলাপে রাগ ভাঙানোর কথায় ও থাকবে- আকাঙ্ক্ষা আবৃত মৃত্যু শোকের দুখ্!!

যে সংলাপ তুমি আমি করে- ভোলাবে নাড়ির টান
যে সংলাপ ছলনাকে ধরে- আঁখিতে আনবে বান;

সেদিন আমি লিখব অজস্র কটুক্তি সহকারে একাধিক বিপ্লবের ভাষা
সেদিন, আমি লিখব অজস্র কটুক্তি সহকারে একাধিক বাঁচার ভাষা---

যে ভাষায় থাকবে মুক্তির গান -যে ভাষায় থাকবে জাগরনের বাণী !
যে ভাষায় থাকবে বীরের ত্যাগ ও কোন ধর্ষিতার গ্লানি;

যে ভাষায় থাকবে প্রেরণা- যে ভাষায় থাকবে বাঁচার রসদ যে ভাষায় থাকবে যন্ত্রণা ও কোন শ্রমিকের কসরত;

তাই ,তোমরা না হয় লিখো -অগাধ প্রেমের কবিতা !
তাই ,তোমরা না হয় লিখো অগাধ প্রেমের কবিতা ---
একশ -দুইশ বা হাজার!!!
আমি কিন্তু লিখব সেই লেখা--
যেটি দর্পণ হবে কোন না কোন ভ্রষ্টাচারী রাজার
যেটি দর্পণ হবে পীড়িত শোষিত প্রজার
যেটি দর্পণ হবে- এই জীর্ণ ভগ্ন প্রথার।।

ঋজু

25/09/2021

অস্থির বারুদ

পান্ডুলিপির ধূসর প্রচ্ছদ আর সারমেয় দের ক্রন্দন
যেন ,এক বিবস্ত্র শরীরে বেড়ে ওঠা -
রাষ্ট্রবাদ এর অসুস্থ প্ররোচনা।

হচ্ছে রক্তের খোঁজে বারুদ আজ ক্লান্ত
ওরা বন্দুকের নলে অস্থিরতায়- হয়েছে যে দিকভ্রান্ত!!
প্রথমে মেরেছে ওরা লক্ষ্যভেদীর শান্ত চেতনাকে
আর ,তারপরে ওরা উল্লাস করে খুঁজেছে -
নৃশংসতার আকাঙ্ক্ষিত পরিনাম।

ওদের গানে আছে সত্তা বধের সুর
আর রক্তের গন্ধে -সেই সুরের আলাপ করেছে সমাদৃত!!শুধু বেদনারা চাপা পড়ে আছে ওই উল্লাসের পদতলে
আর ধরণীর মাটি হচ্ছে সিক্ত -
কোনো-না-কোনো বিধবার নয়ন জলে।।

ঋজু

Address

Jamshedpur

Opening Hours

Monday 10am - 11pm
Tuesday 10am - 11pm
Wednesday 10am - 11pm
Thursday 10am - 11pm
Friday 7am - 10:45pm
Saturday 10am - 11pm
Sunday 7am - 11:45pm

Telephone

+918620048802

Website

Alerts

Be the first to know and let us send you an email when Writer Riju posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Writer Riju:

Share