Amal Barui Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Amal Barui, Poet, Indian Institute of Technology Kharagpur.

চোখ থাকতেও অন্ধ হয়েছি বিবেক হয়েছে স্তব্ধ মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলছি করিনা কোন শব্দ।                    অমল বারুই
13/08/2024

চোখ থাকতেও অন্ধ হয়েছি
বিবেক হয়েছে স্তব্ধ
মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলছি
করিনা কোন শব্দ।

অমল বারুই

02/08/2024

গোলাপের জ্বালা
----------------------------
অমল বারুই

সকলে বলে 'আমি 'গোলাপ
ফুল জগতের রানী
টগর বকুল পলাশ চামেলী
তাই করে কানাকানি!

ওরে পলাশ ওরে বকুল
আমি তোদেরই মত ফুল
দেখতে সুন্দর তাই আমাকে
সরিয়ে করিস না ভুল।

সুন্দর বলে যত জ্বালা মোর
পাইনা সবারে কাছে
সবাই যে হায় দূরে সরে যায়
কলুষিত হয় পাছে।

আয়রে বকুল পলাশ চামেলী
এক হয়ে সব ফুটি
পৃথিবীর বুকে আমরা যে ফুল
আয়রে খুশি লুটি।

31/07/2024

বয়সের ভাবনা।

আমি যখন পাড়ার ঠেকে যাই
সবাই বলে বয়স কত হলো?
আমি বলি তোদের সাথে মিশে
বয়স আমার সবেমাত্র ষোলো।

আবার যখন খেলার মাঠে জুটি
ভুলে যাই বয়স আমার কত
ফুটবল নিয়ে গোলের দিকে ছুটি
বয়স কত বুঝিনা অত শত।

আবার -নাতি নাতনি পিঠে যখন চড়ে
আমি তখন দুরন্ত এক ঘোড়া।
টগবগিয়ে ছুটছি দ্রুত বেগে
মনে হয় সাত বছরের ছোড়া।

আবার যখন বউয়ের পাশে বসে
মিষ্টি মিষ্টি কথা বলি তাকে-
ভালোবাসার মধুর পরশ পেয়ে
বয়স কত! মনে কি আর থাকে।

হঠাৎ যখন শালী আসে কাছে
ছোট্ট একটু টোকা মারি গালে
তখন আবার আমার হৃদয় দোলে
ময়ূর যেমন নাচে তালে তালে।

বয়স নিয়ে ভাবনা কেন অত--
বয়সটাকে সংখ্যা শুধু ভাবো
সবার সাথে মিশতে যদি পারি
বয়স ভুলে--নতুন জীবন পাবো।

Address

Indian Institute Of Technology Kharagpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amal Barui posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category