08/08/2026
সরকারি চাকরির তালিকায় নাম দেখে কত মানুষ বলে
"ও তো চাকরিটা পেয়ে গেছে"! কিন্তু ওই নামটার পেছনে যে কত ঘুমহীন রাত, কত কান্না, কত ভয়,কত না বলা কথা লুকিয়ে থাকে সেটা খুব কম মানুষই বোঝে। আমাদের চোখে থাকে একটা সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন। ঘরের ভিতর এক কোণে থাকা পড়ার টেবিল বইয়ের স্তূপ, এই হয়ে উঠে আমাদের জগৎ।
প্রতিদিন সকালে ঘুম ভাঙে অ্যালার্মের শব্দে, তারপর শুরু হয় পড়া, নোটস তৈরি, কোচিং, আবার পড়া , লাইব্রেরি এইসব করেই দিন মাস বছর কেটে যায়।
তুমি যতই পড়াশোনা করো যতই ডিগ্রী অর্জন করোনা কেনো ওই একটা চাকরি না পেলে সমাজ হোক বা বাড়ির লোক কিংবা তোমার প্রিয় মানুষ টাও তোমাকে ছোটো করতে এক মিনিটও ভাববেনা।
আত্মীয়রা জিজ্ঞাসা করে এখনও "কিছু হলো না"? এই সব প্রশ্নের সম্মুখীন হওয়ার কারণে হয়তো আমরা কত জায়গায় যাওয়াই ছেড়ে দি । কত উৎসব মিস হয় , কত ঘুরতে যাওয়া বাদ পড়ে ,বন্ধুরা অনেক সময় ঘুরতে যাওয়ার ছবি দেয় , কারোর চাকরি হয়ে গেছে কারোর বিয়ে কেউ বা বিদেশে চলে গেছে।
আর?
এ আমাদের মত অ-সাফল্য aspirants রা তখনও বইয়ের পাতায় নিজের স্বপ্নটা আঁকড়ে ধরে রাখে । মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে রাত ২ টোয় পড়তে পড়তে পাশে জ্বলতে থাকা ল্যাম্পের দিকে তাকিয়ে মনে হয় — " আমি কি পারবো"?
"এতো প্রতিযোগিতার মধ্যে আমার জন্য কি সত্যি কোনো জায়গা আছে?"
কিন্তু পরের দিন আবার বই খুলে বসতে হয়, কারণ স্বপ্নটা ছেড়ে দেওয়ার সাহস থাকেনা । কখনও নিজের পছন্দের জিনিস গুলো কেনা হয় না , কিছু জিনিস মনের মধ্যেই থেকে যায় আর মনে হয় একদিন চাকরি পেলে সব ইচ্ছে পূরণ করব।
চাকরির ফর্ম ভরা থেকে শুরু করে দিনরাত এক করে তার জন্য প্রস্তুতি নেওয়া ... আর তার পর সবচেয়ে কঠিন হয় ফল প্রকাশের দিন গুলো বারবার রোল নম্বর খোঁজা বারবার হতাশ হওয়া তারপর আবার নিজেকে সামলে নিয়ে নতুন করে শুরু করা । কেউ জানেনা ব্যর্থতার পর কতক্ষণ দরজা বন্ধ করে চুপচাপ বসে থাকা হয় কত রাত কেঁদে বালিশ ভেজানো হয় । ছেলে দের একটা চাকরি পেয়ে বাড়ির দায়িত্ব নেওয়ার যে একটা চাপ তাকে ঘুমাতে দেয়না একই ভাবে মেয়েদের উপরও এসে পড়ে বিয়ের চাপ এইবছর টা যদি না হয় হয়তো তার স্বপ্ন টা স্বপ্নই থেকে যাবে ।
তবুও আমরা থামিনা কারণ আমরা জানি সফল মানুষদের যে সাফল্যটা আমরা দেখতে পায় তার পেছনে থাকে হাজার ব্যর্থতার অধ্যায়। আমারও একদিন পরিশ্রমের কাঙ্ক্ষিত ফল পাবো একদিন ওই লিস্টে আমাদের নামটাও জ্বলজ্বল করবে আর এই অপেক্ষার অবসান ঘটবে। একটা ছোট্ট "Selected" শব্দটাই বদলে দেবে বছরের পর বছর জমে থাকা চোখের জল , ক্লান্তি আর ত্যাগের গল্প ।
তাই যারা এখনও পরিশ্রম করছো তাদের একটাই কথা এগিয়ে চলো একদিন তোমাদের পরিশ্রম ঠিকই তোমাদের নিজের পরিচয় তৈরি করবে ।✨📚🍂
#সৃষ্টিকুঞ্জ