20/09/2025
অনন্ত সময় তবু কি বলে যায় তোমায়
সব কিছুর ঊর্দ্ধে গিয়ে
কিসের প্রতীক্ষা পথিক
যাকে প্রত্যাক্ষান করেছ একদিন
কেন তাকে খোঁজ আজ
তবে কি সব মিথ্যা ছিল
সত্য শুধু একটি মুহূর্ত
আর একটি সংকল্প
তবে ফিরে চলো নতুন পৃথিবীতে
আর সব হোক্ মিথ্যা।