30/07/2025
❤️বর্ষার প্রেম ❤️
✍️ সন্দীপন আচার্য্য ✍️
ঘন বরষায় ভিজে পথ, সবুজ গাছেরা ঝুঁকে,
দু'জনার পথ চলা, এক ছাতারই নিচে।
চোখে চোখে স্বপ্ন বোনে, ঠোঁটে হালকা হাসি,
বৃষ্টি ভেজা এই মুহূর্তে লুকায় ভালোবাসি।
ভেজা চুলে ভালোবাসা, হাত ধরে পথচলা,
এই বর্ষায় হৃদয় জুড়ে বাজে প্রেমের ব্যাকুলতা।
সিক্ত সাঁঝের মায়া, মেঘে ঢাকা আকাশ,
তোমার পাশে আমার শহর, ভেজে বারো মাস।
পথের ধারে জোনাক জ্বলে, হাওয়ায় বকুল গন্ধ,
এই পথচলার স্মৃতিতে বোনা শত সুখের ছন্দ।
ভেজা শাড়ির আঁচল ওড়ে, গল্প বলে ফিসফিস,
এই বর্ষায় নতুন করে খুঁজছে মন তোমায় রোজ।
নির্বাক সেই কথাগুলো চোখে ভাসে চুপে,
ভালোবাসা ভিজে ওঠে শ্রাবণের রূপে।
তোমার পাশে এই বর্ষাতে সময় থেমে যায়,
ভিজে হৃদয় বলে ওঠে তুই আমার হৃদয়ে আয়।
প্রেমের পরশ খুঁজে ফেরে, ভেজা মাটির ঘ্রাণে,
দু'জনের গল্প ফোটে, শ্রাবণের এই গানে।
বৃষ্টির রেখায় আঁকা, ভালোবাসার ছবি,
তুমি পাশে থাকলে আমি, হই যে অন্য এক কবি।