19/06/2026
বেঁচে থাকার লড়াই এর ময়দানে সঙ্গীত এক মারাত্মক বিলাসিতা। তাই গান করতে এক প্রকার ভুলেই গেছি। এখানে অঘোষিত কোন যুদ্ধ বিরতি নেই। তাই এই স্বঘোষিত বিরামে ক্লান্তির সব অভিশাপ বয়ে যায় ভাঙাচোরা গানের কলিতে। বিলাসিতার এই আমেজ হালকা করে হলেও বিষাদের সব ভার হালকা করে যায়।
#অরুণ