04/11/2025
"Q-Fiesta 2K25" : একটি বিশদ বিবরণী
___________________________________
গত বুধবার 22.10.25 তারিখ পাইকর উচ্চ বিদ্যালয়ে পাইকর শুভেচ্ছা সংঘের আয়োজনে এবং পাইকর ক্যুইজ সার্কিট ও কালচারাল কমিউনিটির পরিচালনায় সফলভাবে অনুষ্ঠীত হল "Q-Fiesta 2K25" Season 1।
ক্যুইজ সহ সার্বিক সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পাইকর উচ্চ বিদ্যালয়ের মাননীয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী চিন্ময় প্রামাণিক মহাশয় এবং পাইকরের বর্ষীয়ান নাট্যব্যক্তিত্ব শ্রী প্রণব কুমার গাঙ্গুলী মহাশয়।
এরপর উপস্থিত ২৩ টি দল নিয়ে শুরু হয় বাছাই পর্ব। বাছাইপর্ব শেষে ১২ টি দলকে বেছে নেওয়া হয় মূলপর্বের জন্য। মোট ৫ রাউন্ডের মূলপর্বে ক্যুইজমাস্টারের ভূমিকা পালন করেন শ্রী চিত্রদীপ চক্রবর্তী (ডোডোদা), শ্রী দেবায়ন রায়(গণেশ দা), শ্রী চন্দ্রাংশু দাস, শ্রী দেবাঞ্জন ধর । বরাবরের ন্যায় স্কোরিং -এর দায়িত্বে ছিলেন শ্রী সৌরভ ঘোষ মহাশয় এবং শ্রী গৌরব প্রামানিক মহাশয়। এছাড়াও ক্যুইজকে সাফল্যমন্ডিত করতে বিক্রম, গোলু, বিতান, জয় দা, ভন্ডুল দা, বিট্টু দা, প্রীতম দা, দীপেশ প্রমুখের ভূমিকা অনস্বীকার্য।
মূলপর্বের রাউন্ডগুলি:
প্রথম রাউন্ড : Aarambh Hai Prachand (অতীত, ঐতিহ্য ও পুরাণ) রাউন্ড
দ্বিতীয় রাউন্ড : Dangal ( Mixed Bag 1 )
তৃতীয় রাউন্ড : Flower Nahi Wild Fire Hai (Rapid Fire : ১ মিনিটে ৬টি প্রশ্নের উত্তর)
চতুর্থ রাউন্ড : Aaa Dekhe Zara ( অডিও ভিসুয়াল )
পঞ্চম রাউন্ড : Yeah Dil Mange More ( মিক্সড ব্যাগ 2)
প্রতি রাউন্ডে ছিল পাউন্স ও বাউন্সের সুবিধা।
শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করে সৌমিক - দেবাঞ্জন - শুভ্রদীপ - দেবাদিত্য - কুমার - তন্ময়রা । তাদের সাথে তাল মিলিয়ে দারুন -দারুন উত্তর নামায় অনুরাগ - অঙ্কুশ -নাসিমান - নেহাল - সীতাংশু - শঙ্খদীপরা । পৌলমী - সোহিনী - আদিল - দেবাদিত্যরাও হাড্ডাহাড্ডি লড়াই করে নিজেদের জাত চেনায়। দর্শকদের নজর কাড়ে দুই খুদে জুটি অহনিক ও ওঙ্কার এবং সৌহার্দ্য ও সৌমিক। ৫ রাউন্ডের মহারণ শেষে আসে ফল ঘোষণার পালা। বরাবরের মতোই সৌরভ দা ফল ঘোষণা করেন। (এবার ডিজিটাল মাধ্যমে স্কোর দেখানো হয় যা আমাদের প্রযুক্তিগতভাবেও ক্যুইজকে সমৃদ্ধ করার প্রয়াসকে সূচিত করে।
-Fiesta2k25