শব্দের চিত্রকল্প - shobder chitrokolpo

শব্দের চিত্রকল্প - shobder chitrokolpo মনের অনুভুতির চিত্রায়িত শব্দের উপস্থাপন।

সব প্রাপ্তিই আশীর্বাদ নয়মানুষ সাধারণত মনে করে, যা কিছু সহজে পাওয়া যায়, তা ভালো। কিন্তু বাস্তবতা ভিন্ন।অনেক সময় দ্রুত অর্...
16/08/2026

সব প্রাপ্তিই আশীর্বাদ নয়

মানুষ সাধারণত মনে করে, যা কিছু সহজে পাওয়া যায়, তা ভালো। কিন্তু বাস্তবতা ভিন্ন।
অনেক সময় দ্রুত অর্জিত সাফল্য মানুষের প্রস্তুতিকে অসম্পূর্ণ রেখে দেয়। আবার অতিরিক্ত সুবিধা মানুষকে সংগ্রামের শিক্ষা থেকে বঞ্চিত করে। ফলে সে বাস্তব জীবনের কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পারে না।

এই কারণে জীবনের প্রতিটি প্রাপ্তিকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করলেও তার প্রকৃত মূল্য ও উদ্দেশ্য সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন।

--- হাসান মোছাদ্দিক

তোমার সব থেকে বড়ো সম্পত্তি হলো 'তোমার সময়"⏳তাই যাকে দিচ্ছো , একটু ভেবেচিন্তে দিও....⏱️⌛       শুভ সকাল
16/08/2026

তোমার সব থেকে বড়ো সম্পত্তি হলো
'তোমার সময়"⏳
তাই যাকে দিচ্ছো , একটু ভেবেচিন্তে দিও....⏱️⌛

শুভ সকাল

15/08/2026

বিশ্বাসের ভাঙন বড় নীরব,
হঠাৎ কাগজের মতো ছিঁড়ে যায়,
আর চারদিক নিঝুম হয়ে পড়ে।
মানুষ থাকে পাশে
তবু কোথাও থাকে না।

ভিড়ের মাঝেও হৃদয় হয়ে যায়
এক নির্জন দ্বীপ।
আমি তখন হাঁটি ধীরে ধীরে,
কারও হাত ধরে নয়,
কারও আশ্বাসে নয়।

শুধুই নিজের নিঃসঙ্গ ছায়ার পাশে
একটুখানি উষ্ণতা খুঁজি।
বিশ্বাস ভেঙে গেলে দুনিয়া বদলিয়ে যায় না,
কিন্তু নিজের ভিতরের নরম মানুষটি
হঠাৎ কেমন যেন ব্যথায় ভরে ওঠে।

তবুও
চলার পথ থামে না।
রাতের পর ভোর হয় এটাই নিয়ম।
আত্মার ক্ষত শুকাতে সময় লাগে,
কিন্তু শুকায়
এই সান্ত্বনাই আমার অন্ধকারে আলো।
---

ভাঙনের পরের নীরবতা
কাব্য গ্রন্থ - অলিপ্ততা

✍️✍️ Hasan Musaddique

🎤🎙️ Rasida Akter

Stop validation standard. Live for yourself!কাউকে প্রমাণ করার কিছু না থাকাটাই পৃথিবীর সবচেয়ে বড় শান্তি।No friends, no fa...
14/08/2026

Stop validation standard. Live for yourself!
কাউকে প্রমাণ করার কিছু না থাকাটাই পৃথিবীর সবচেয়ে বড় শান্তি।
No friends, no family, no society, no lover.
Losing all hopes is the ultimate freedom.

সবকিছু ছেড়ে ফেলার পর যা কিছু অর্জন করবেন, সেটাই একটা দুর্দান্ত ব্যাপার! ✨

14/08/2026

একাকিত্ব এক অচেনা সঙ্গী,
শুরুতে ভয় লাগে, পরে বুঝি
এটাই তো আমার সত্যিকারের আয়না।
সবাই যেতে পারে, বিশ্বাস ভেঙে যেতে পারে,
নিজের মানুষ হঠাৎই
পরিচিত থেকে অপরিচিত হয়ে যেতে পারে
শুধু কারণ তারা হৃদয়ের ভাষা বোঝেনি।

কিন্তু আমি? আমি জানি
হারিয়ে যাওয়া বিশ্বাসের ভিতরেও
একটা আলো বেঁচে থাকে
যেটা ঠিক পথ দেখায়।
নিঃশব্দ রাতে যখন মন ভেঙে যায়,
আমি নিজের হাতই ধরতে শিখেছি।

অন্যের ভরসা না পেলে মন খারাপ হয় সত্যি,
কিন্তু নিজের ওপর ভরসা না থাকলে
অস্তিত্বটাই ভেঙে যায়।

তাই আমি এখন আর কাউকে দোষ দিই না,
কেউ চলে গেলে আটকাই না।
যে থাকতে জানে,
সে থাকে বিশ্বাসের প্রয়োজন ছাড়াই।
যে চলে যায়, সে তো
নিজের অক্ষমতা নিয়ে পালায়।

অপরিচিতরা একদিন আপন হয়,
আপনারা একদিন দূরে যায়
এই চক্রেই শিখেছি
কেবল নিজের ওপর বিশ্বাস রাখাই
সর্বশ্রেষ্ঠ আশ্রয়।
---

নিঃশব্দ বিশ্বাসের পথ
কাব্য গ্রন্থ - অলিপ্ততা

✍️✍️ Hasan Musaddique

🎤🎙️ Rasida Akter

13/08/2026

তুমি কি জানো
অবিশ্বাসের ক্ষত একা মানুষকে আরও একাকী করে তোলে?
যার সঙ্গে হাত ধরে হাঁটার স্বপ্ন ছিল,
সে-ই যখন পিছন ফিরে সন্দেহের ছায়ায় হারিয়ে যায়,
তখন পৃথিবীও যেন একটু বেশি ফাঁকা লাগে।

অপরিচিতকে বিশ্বাস করলে
সে-ই কখনো হয়ে ওঠে আপন
অদ্ভুত এই জীবনযাত্রা।
আর যাকে সবচেয়ে কাছের ভেবেছিলে,
তার চোখে অবিশ্বাসের স্ফুলিঙ্গ
তোমাকে করে তোলে নিঃসঙ্গ এক ছায়া।

একা রাতগুলোয় আমি শিখেছি
বিশ্বাসের অভাব মানুষকে শূন্য করে দেয়,
আর শূন্যতাই একদিন পরিচিত হয় থিতু হওয়া বালুর মতো।
যে আপনি ছিল,
সে অপরিচিত হয়ে গেলে
হঠাৎই মনে হয়
কেউ নেই, কিছু নেই, আর কোথাও আশ্রয় নেই।

তবু একাকিত্ব আমাকে শক্ত করেছে;
আমাকে শিখিয়েছে,
সবাইকে বিশ্বাস করা যায় না,
তবু বিশ্বাসের অভাবে বেঁচেও থাকা যায়।
-----

বিশ্বাসহীনতার শহরে একাকী আমি

কাব্যগ্রন্থ - অলিপ্ততা

✍️✍️ Hasan Musaddique

🎤🎙️ Rasida Akter

কখনো কখনো দুটো হৃদয়ের মিলন কোনো আকস্মিক ঘটনা নয়, বরং মহাবিশ্বের নীরব এক আয়োজন। সময়, স্থান কিংবা পথের দূরত্ব সেখানে ফিকে ...
13/08/2026

কখনো কখনো দুটো হৃদয়ের মিলন কোনো আকস্মিক ঘটনা নয়, বরং মহাবিশ্বের নীরব এক আয়োজন। সময়, স্থান কিংবা পথের দূরত্ব সেখানে ফিকে হয়ে যায়; জেগে থাকে শুধু আত্মার সেই গভীর ও অদৃশ্য টান। পৃথিবীর শত বিশৃঙ্খলার মাঝেও তারা নিজেদের চিনে নিতে ভুল করে না। প্রতিটি শব্দে আর নীরবতার গভীরে তারা এমন এক অনুভূতি খুঁজে পায়, যার কোনো শেষ নেই। যেন অদেখা কোনো হস্তলিপিতে আগেই লেখা হয়ে আছে—কিছু মিলন নক্ষত্রের পটে নির্ধারিত, যেকোনো মূল্যে তারা ফিরে আসবেই।

✨ নক্ষত্রে লেখা অদৃশ্য বন্ধন...

শুভ সকাল

আমরা সবাই হয়তো কারো না কারো জীবনে স্রেফ একটা 'প্রয়োজন'। কিন্তু সেই প্রয়োজনের বাইরেও তো আমাদের একটা সুন্দর মন থাকে—যা প্র...
12/08/2026

আমরা সবাই হয়তো কারো না কারো জীবনে স্রেফ একটা 'প্রয়োজন'।
কিন্তু সেই প্রয়োজনের বাইরেও তো আমাদের একটা সুন্দর মন থাকে—যা প্রকাশ করার সুযোগটুকু পরিস্থিতির কারণে থমকে থাকে। 🌧️🕯️✨

#আত্মোপলব্ধি #মানুষের_মন #জীবনবোধ

11/08/2026

চলো, মন খারাপের পাতাটা আজই ছিঁড়ে ফেলি
বলে তুমি,
কিন্তু তোমার কণ্ঠের ভিতর
অদ্ভুত এক একাকিত্বের রেশ লেগে থাকে।

তুমি হাসো,
হাসির নিচে তোমার কণ্ঠ কাঁপে
যেন বহুদিন জমানো নীরবতার ঢেউ
অল্প একটু শব্দ পেলেই ভেঙে পড়বে।

মন খারাপের পাতা ছিঁড়তে চাও,
কারণ পাতাটায় লেখা আছে তোমার
অস্ফুট কান্না, ভাঙা স্বপ্ন,
বিষণ্ন দুপুরের নোনাধরা ঘ্রাণ।

কিন্তু ছিঁড়েই ফেললে কি মুক্ত হওয়া যায়?
একাকিত্ব তো পৃষ্ঠা নয় সে এক স্থির নদী,
যে বয়ে চলে অন্তরের নিদারুণ গভীরতায়।

তুমি খুব শান্ত, কিন্তু সেই শান্তির নিচে
অতল ঢেউয়ের শব্দ শুনি
যেমন বৃষ্টি পড়ে অন্ধকার জানালায়,
আর কেউ দেখে না।
----

নিঃশব্দ পাতায় জমে থাকা মন
---- কাব্য গ্রন্থ "অলিপ্ততা"

✍️✍️ Hasan Musaddique

🎤🎙️ Rasida Akter

বুকের ভেতরে জমানো অচেনা শূন্যতা আর অব্যক্ত কিছু মেঘের গল্প... ☁️💧হৃদয়ের আকাশে মেঘ জমলেই কি আর বৃষ্টি হওয়া যায়? কিছু অনুভ...
08/08/2026

বুকের ভেতরে জমানো অচেনা শূন্যতা আর অব্যক্ত কিছু মেঘের গল্প... ☁️💧
হৃদয়ের আকাশে মেঘ জমলেই কি আর বৃষ্টি হওয়া যায়? কিছু অনুভূতির ভাগ কেউ পায় না, তারা নীরব দীর্ঘশ্বাস আর শূন্যতা হয়ে বুকের এক কোণে চিরকাল ভাসতে থাকে... 🖤🥀

Address

10 Kelsey Road
Orpington
BR53AP

Website

Alerts

Be the first to know and let us send you an email when শব্দের চিত্রকল্প - shobder chitrokolpo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category