Trioarts

Trioarts trioarts is a London based cultural organisation. It's dedicated to promote and practice- music, dance and drama.

কোভিডের সেই কঠিন সময়ে, যখন সারা বিশ্ব ভয় ও অনিশ্চয়তায় জর্জরিত, আমরা লন্ডনের একটি নাট্যোৎসবের জন্য উপযুক্ত নাটক খুঁজছ...
10/09/2026

কোভিডের সেই কঠিন সময়ে, যখন সারা বিশ্ব ভয় ও অনিশ্চয়তায় জর্জরিত, আমরা লন্ডনের একটি নাট্যোৎসবের জন্য উপযুক্ত নাটক খুঁজছিলাম। ঠিক সেই সময়ে লেখিকা ও ঔপন্যাসিক ফরিদা আহমেদ নিকু Trio Arts-এর জন্য লিখে দিয়েছিলেন একটি অসাধারণ নাট্যপাণ্ডুলিপি 'বন্ধু বিদায়' —যেখানে উঠে এসেছিল কোভিডকালে আমাদের দেশের গার্মেন্টস শ্রমিকদের কষ্ট, সংগ্রাম ও অসহায়তার বাস্তব চিত্র।

ফরিদা আহমেদ নিকু সবসময়ই সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। তাঁর বই বিক্রির অর্থ তিনি বৃদ্ধাশ্রমে দান করেছেন, বাবাকে হারিয়ে অসহায় হয়ে পড়া শিশু ও পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের জন্য কিছু করার চেষ্টা করে গেছেন।

এবার সেই মানবিকতার ধারাবাহিকতায় তিনি নিয়ে আসছেন তাঁর নতুন উদ্যোগ—‘আমাদের দায়’, এই প্ল্যাটফর্ম এর উদ্দেশ্য অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সচেতনতা তৈরি করা এবং প্রয়োজনের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।

Trio Arts-এর পক্ষ থেকে ফরিদা আহমেদ নিকুর এই মহৎ উদ্যোগের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও অফুরন্ত শুভকামনা। আমরা তাঁর এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই।

আশা করি, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে তাঁর পাশে দাঁড়াব এবং ‘আমাদের দায়’-এর মাধ্যমে মানুষের উপকারে এগিয়ে আসব। কারণ মানুষের পাশে দাঁড়ানো শুধু কারও একার দায় নয়—এটি আমাদের সবার দায়।

https://www.facebook.com/photo?fbid=122107880457457142&set=a.122104111953457142

PROFILE:
ফারিদা আহমেদ নিকু
Founder | HR & People Management Specialist | Author
তিন দশকেরও বেশি সময় ধরে Human Resources, People Management, Customer Care, Organizational Development এবং Service Excellence নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ফারিদা আহমেদ নিকুর।
দেশীয় ও বহুজাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃত্বের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি দীর্ঘদিন মানুষের সঙ্গে কাজ করেছেন এবং মানুষের প্রয়োজন, সমস্যা, পারিবারিক পরিস্থিতি ও সহায়তার প্রয়োজনীয়তা কাছ থেকে বোঝার সুযোগ পেয়েছেন।
তাঁর শিক্ষাজীবনও বহুমাত্রিক। তিনি Dhaka International University থেকে Master of Human Rights Law (First Class First), International Islamic University Chattogram থেকে MBA in Human Resource Management (CGPA 3.40) এবং University of Dhaka থেকে M.A. in Philosophy সম্পন্ন করেছেন। এছাড়া তিনি Bangladesh Institute of Management থেকে Post Graduate Diploma in Personnel Management অর্জন করেছেন। পেশাগত দক্ষতা আরও সমৃদ্ধ করতে তিনি Singapore Institute of Management (SIM) থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
তিনি Healthcare Management-এর ওপর Kuala Lumpur, Malaysia-এ প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি Malaysia Healthcare Travel Council (MHTC)-এর সঙ্গে কাজ করেছেন এবং healthcare travel ও medical tourism সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। MHTC Malaysia-র healthcare travel ecosystem উন্নয়ন ও আন্তর্জাতিক healthcare travellers-দের জন্য সেবা সমন্বয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পেশাগত জীবনের পাশাপাশি ফারিদা আহমেদ নিকু একজন লেখক। তিনি ৪টি উপন্যাস ও ১টি কাব্যগ্রন্থের রচয়িতা। মানুষের জীবন, সম্পর্ক, অনুভূতি ও সমাজকে কাছ থেকে দেখার দীর্ঘ অভিজ্ঞতা তাঁর চিন্তাভাবনাকে আরও মানবিক ও মানুষকেন্দ্রিক করেছে।
কেন “আমাদের দায়”?
“আমাদের দায়” প্রতিষ্ঠার মূল ভাবনা এসেছে তাঁর দীর্ঘদিনের মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং একটি সহজ উপলব্ধি থেকে
মানুষের পাশে থাকা শুধু একটি সামাজিক দায়িত্ব নয়; এটি আমাদের প্রত্যেকের মানবিক দায়।
মানুষকে শুধু অসুস্থতার পরে চিকিৎসার কথা না বলে রোগ প্রতিরোধ, স্বাস্থ্য সচেতনতা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং প্রয়োজনে রোগী ও পরিবারের পাশে দাঁড়ানোর একটি মানবিক উদ্যোগ গড়ে তোলাই তাঁর অন্যতম লক্ষ্য।
বিশেষ করে যেসব পরিবারে সন্তান বা স্বজনেরা দূরে থাকেন।
কোনো রোগীর চিকিৎসকের কাছে যাওয়া, হাসপাতালে যাওয়া কিংবা দেশ-বিদেশে চিকিৎসার বিভিন্ন পর্যায়ে সহযোগিতার জন্য পাশে কাউকে প্রয়োজন, তাঁদের জন্য একটি বিশ্বস্ত, দায়িত্বশীল ও মানবিক সহায়তার ব্যবস্থা তৈরি করাই “আমাদের দায়”-এর অন্যতম উদ্দেশ্য।

“আমায় নহে গো - ভালবাস শুধু ভালবাস মোর গান।বনের পাখিরে কে চিনে রাখে গান হ'লে অবসান॥”জাতীয় কবি,বিদ্রোহী কবি কাজী নজরুল ইস...
27/08/2026

“আমায় নহে গো - ভালবাস শুধু ভালবাস মোর গান।
বনের পাখিরে কে চিনে রাখে গান হ'লে অবসান॥”

জাতীয় কবি,বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৫০ তম প্রয়াণ দিবসে ট্রিওআর্টসের পক্ষ থেকে রইলো শ্রদ্ধাঞ্জলি!!

Happy Birthday to  Mehbuba Sultana Lithi,Who is the strong pillar of Trioarts and BAFA UK.We wish you a very Happy, Heal...
18/08/2026

Happy Birthday to Mehbuba Sultana Lithi,
Who is the strong pillar of Trioarts and BAFA UK.
We wish you a very Happy, Healthy and Prosperous Life ahead!!
Best wishes from Trioarts and BAFA UK!!

শরৎকালের শুভেচ্ছা ! নীল আকাশ, সাদা মেঘ, আর কাশবনের দোলা নিয়ে প্রকৃতিতে শরৎ ফিরে এসেছে। সকলের দিনটি সুন্দর ও শুভ কাটুক।
16/08/2026

শরৎকালের শুভেচ্ছা ! নীল আকাশ, সাদা মেঘ, আর কাশবনের দোলা নিয়ে প্রকৃতিতে শরৎ ফিরে এসেছে। সকলের দিনটি সুন্দর ও শুভ কাটুক।

তুমি রবে নীরবে।গভীর শ্রদ্ধা।
15/08/2026

তুমি রবে নীরবে।
গভীর শ্রদ্ধা।

গত ১৯শে জুলাই ২০২৬,বাফা ইউ কের পরিবেশনায় পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হয় পল্লী কবি জসীমউদ্দীনের রচিত নৃত...
21/07/2026

গত ১৯শে জুলাই ২০২৬,বাফা ইউ কের পরিবেশনায় পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হয় পল্লী কবি জসীমউদ্দীনের রচিত নৃত‍্য নাট‍্য নকশী কাঁথার মাঠ।
বাফা ইউকে এবং লন্ডনের কিছু স্বনামধন্য অভিজ্ঞ নৃত্যশিল্পীদের অংশগ্রহণে এই বর্ণাঢ্য আয়োজন দর্শকদের মন জয় করে।
নৃত‍্য নাট‍্যটি পরিচালনা এবং মূল ভূমিকায় ছিলেন বাফা ইউ কের প্রিন্সিপাল রুবাইয়াৎ শারমিন ঝরা এবং জনপ্রিয় নৃত্যশিল্পী মনিরুল ইসলাম মুকুল।

বরেন‍্য চিত্র শিল্পী মোস্তফা মনোয়ারের প্রয়ানে ট্রিওআর্টসের পক্ষ থেকে শোক প্রকাশ এবং বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।
29/06/2026

বরেন‍্য চিত্র শিল্পী মোস্তফা মনোয়ারের প্রয়ানে ট্রিওআর্টসের পক্ষ থেকে শোক প্রকাশ এবং বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।

A father is neither an anchor to hold back nor a sail to take there, but a guiding light whose love shows the way." Happ...
21/06/2026

A father is neither an anchor to hold back nor a sail to take there, but a guiding light whose love shows the way."
Happy Father’s Day!!❤️❤️

ঈদ মোবারক!!পবিত্র ঈদুল আজহার এই বিশেষ দিনে,সবার জন‍্য রইলো অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা!!
26/05/2026

ঈদ মোবারক!!
পবিত্র ঈদুল আজহার এই বিশেষ দিনে,সবার জন‍্য রইলো অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা!!

Address

London
IG27QR

Opening Hours

Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when Trioarts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Trioarts:

Shortcuts

Share