10/05/2020
শ্রদ্ধেয় সুধী!
PROBASHI BANGALI ASSOCIATION (PBA) এর আয়োজনে বাংলাদেশ থিয়েটার টরন্টো এই প্রথমবারের মতো ধারাবাহিক অনলাইন লাইভ অনুষ্ঠানের সূচনা করতে যাচ্ছে আসছে ১৬ই অক্টোবর 2020। বিস্তারিত পোষ্টারে দেখুন।
এতে থাকবে আমাদের বিগত ১৯৯৪ সাল থেকে আজ অবধি ২৬ বছরের পথপরিক্রমার ঘটনাবহুল ইতিহাস। থাকবে আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের কথা এবং কিছু কিছু নাটকের অংশবিশেষের উপস্থাপন এর সাথে আমাদের নাট্যগোষ্ঠীর অগ্রদূত সহ অন্যান্য নাট্যজনরা তাঁদের অভিজ্ঞতা জানাবেন।
এই অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে সাথে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি।