Muse by Ruba

Muse by Ruba “Where thoughts find light and words build a world—Muse by Ruba is a space for stories, feelings, and creative sparks."

14/04/2026

Peace😇

19/02/2026

I fall more in love with you everyday, and I can't wait to spend the rest of my life with you.🫠❤️

02/02/2026

কিছু মানুষ শব্দ ছাড়াই হৃদয়ের ভেতর ঘর বানিয়ে নেয়।
তাদের কথা ভাবলেই মনটা নরম হয়ে আসে,
আর অজান্তেই ভবিষ্যৎটা তাদের নিয়েই কল্পনা করতে ইচ্ছে করে।
,
,
কারো উপস্থিতিই যদি শান্তি দেয়, তাহলে সেটাই ভালোবাসা।

12/11/2025

আজকে নাহয় দিব্যি বেঁচে গেলেন, কালকে নাহয় ভালো থাকলেন, তারপর? কয়দিন বাঁচবেন? কয়দিন ভালো থাকবেন?

কিছু জিনিসের হিসাব দুনিয়াতেই মিলায় দেওয়া হয়। আর নাইলে পরকাল তো আছেই। আপনি বিশ্বাস করেন আর না করেন, হিসাব মিলায় দেওয়া হবেই।

কাউরে দশ টাকা ঠকায়ে বাসায় এসে ঘুম দিলেন। ভুলেও গেলেন সব। বছর পাঁচেক পরে এমন এক কঠিন অসুখ হবে, দশ লাখেও সারবে না।

কারো সাথে প্র'তা'র'ণা করে তারে তীব্র কষ্ট দিয়ে হাসতে হাসতে চলে গেলেন। যে কষ্ট পাইলো, সে ঠিকই একদিন ভালো থাকবে। ভালো থাকবে, কারণ সে আপনার মতো অমানুষের হাত থেকে বেঁচে গেছে।

কিন্তু আপনি ভালো থাকবেন না। আপনি ভালো থাকার ভান করবেন। তারপর যেদিন হিসাব মিলায় দেওয়া হবে, ঐদিন টের পাবেন, অন্যায় করে কেউ পার পায় না। কেউ না।

অনেক বড় বড় ক্ষমতাধর আর বিত্তশালীরাও অন্যায় করে পার পায় নাই। আপনি কোথায় পালাবেন, কোথায় লুকাবেন?

গোটা পৃথিবীর কাছ থেকে পালানোর পর দেখবেন, নিজের কাছ থেকে আর পালাতে পারতেছেন না। অমানুষের সবচেয়ে বড় শাস্তি ঐটাই। শেষমেশ সে টের পায়, সে একটা অ'মানুষ। শেষমেশ তার ঠাঁই হয় তারই নিজস্ব ন'র'কে।

"যে মানুষটা সৎ থাকে, যে কখনো অন্যায় করে না - তার চেয়ে নিশ্চিন্তে আর কেউ থাকে না। এমন না যে তার জীবনের প্রতিটা দিনই চমৎকা...
23/10/2025

"যে মানুষটা সৎ থাকে, যে কখনো অন্যায় করে না - তার চেয়ে নিশ্চিন্তে আর কেউ থাকে না।

এমন না যে তার জীবনের প্রতিটা দিনই চমৎকার কাটে। তার জীবনেও ঝড় আসে, বিপদ আসে, কষ্ট আসে, অসুখ-বিসুখ আসে। কিন্তু অতটাই আসে, যতটা সে সামাল দিতে পারে।

তার কপালে চিন্তার ভাঁজ থাকে, তবে বিপদের অজানা আশঙ্কার রেখা থাকে না। তার ঘাড়ে দায়িত্বের ভার থাকে, তবে পাপের বোঝা থাকে না।

আপনি যদি কারো সাথে কখনো অন্যায় না করে থাকেন, কাউকে না ঠকিয়ে থাকেন, কাউকে কষ্ট না দিয়ে থাকেন - গল্পের শেষে গিয়ে আপনি ভীষণ ভালো থাকবেন।

আপনি এই মুহূর্তে যদি ভালো না থাকেন, তাহলে জেনে রাখেন আপনার গল্প এখনো শেষ হয় নাই। ধৈর্য্য ধরেন।

"Because there is always a happy ending for you. If it is not happy, it's NOT the end!"

আমি চাই প্রতিটা মানুষ যেন তার কর্মের ফল এই জনমেই ভোগ করে। আমি চাই চোখ থেকে ঝরে পড়া প্রতিটা জলের হিসাব যেন এই জনমেই হয়। প...
25/09/2025

আমি চাই প্রতিটা মানুষ যেন তার কর্মের ফল এই জনমেই ভোগ করে। আমি চাই চোখ থেকে ঝরে পড়া প্রতিটা জলের হিসাব যেন এই জনমেই হয়। প্রতিটা দুর্ব্যবহার, প্রতিটা ইচ্ছাকৃত ক্ষতি, প্রতিটা বিশ্বাসঘাতকতার হিসাব যেন এই জনমেই হয়। আমি চাই যে যাকে যতটা অসহায় করে দেয় সে যেন তার থেকে সহস্র গুণ অসহায় হয়ে পড়ে এই জনমেই। যে যার সাথে যতটা অন্যায় করে তার সাথে যেন অন্যায় হয় আরও সহস্রগুণ বেশি। যারা ঠোঁটের হাসি কেড়ে নেয়, রাতের ঘুম কেড়ে নেয়, বিষন্নতার রোগ দিয়ে যায় তাদের যেন বিসর্জন যায় সমস্ত শান্তি, সমস্ত নিশ্চিন্তি এবং যা কিছু ভালো। যাদের কে নিয়ে ছিনিমিনি খেলে সারা জীবনের মতো ভালোবাসার প্রতি বিশ্বাস মুছে দিয়ে যারা অন্য ঠিকানায় ভালো থাকতে শুরু করে, তারা যেন কোনও একদিন সমস্ত ভালোবাসার ঠিকানা থেকে বিতাড়িত হয়। আমি চাই যারা অন্যের বেঁচে থাকার কারণ ছিনিয়ে নিয়ে দিব্যি হেসে বাঁচছে জীবন, তাদের যেন একটা সময়ের পর বেঁচে থাকার থেকে যন্ত্রণাদায়ক আর কিছু না মনে হয়।

অনুতাপের আগুনকে যেন কেউ ফাঁকি না দিতে পারে। প্রায়শ্চিত্যের দাবানলে যেন প্রত্যেককে পুড়তে হয়।

23/09/2025

যদি কেউ একদিন এসে জিজ্ঞেস করে,
What's the one thing you have done the most in life?
আমি একটুও না ভেবে বলব-

I waited...

আমি অপেক্ষা করেছি...
একটা better time এর,,,একটু সুখের, একটু শান্তির,অথবা কোনো একটা miracle moment এর-যা বদলে দিত সবকিছু।

Funny thing is
I never stopped waiting,
because somewhere deep inside… I still believe it’s not over yet.

21/08/2025

Dream corner,,✨🎨🥹

লাইফটাইম একটা সম্পর্কে থেকে পথ চলতে গেলে অনেক কিছুই মেনে নিতে হয়, মানিয়ে নিয়ে চলতে হয়। তবে, মানিয়ে নেয়ার হিসেব টা স্বচ্ছ...
16/08/2025

লাইফটাইম একটা সম্পর্কে থেকে পথ চলতে গেলে অনেক কিছুই মেনে নিতে হয়, মানিয়ে নিয়ে চলতে হয়। তবে, মানিয়ে নেয়ার হিসেব টা স্বচ্ছ হওয়া জরুরি। স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ কোন জায়গায় কতোটুকু করতে হবে এটা একজন মেয়ে হিসেবে জানা জরুরি। একটা সম্পর্কে যেকোনো ঝামেলা হোক.. গায়ে হাত তোলা অনেক দূরের ব্যাপার, আত্মসম্মান এ আঘাত হানে এমন কিছু আপনি ডিজার্ভ করেন না, এটা মাথায় গেঁথে নেয়া উচিত।

অন্যায় এর সাথে আপোষ করে কারো সাথে লাইফ কাটানোর থেকে সম্মান এর সাথে সম্পর্ক থেকে বেড়িয়ে আসা শ্রেয়।🥀

ক্যানভাস সাইজ 10/12"। শিল্প মানে দেখা নয়—শিল্প মানে অনুভব করা।🎨🙃এই পেইন্টিংটা ছবি থেকে বাস্তবে বেশি সুন্দর।🥀
14/08/2025

ক্যানভাস সাইজ 10/12"।

শিল্প মানে দেখা নয়—শিল্প মানে অনুভব করা।🎨🙃
এই পেইন্টিংটা ছবি থেকে বাস্তবে বেশি সুন্দর।🥀

Address

Laksmipur
West Laksmipur

Alerts

Be the first to know and let us send you an email when Muse by Ruba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share