20/05/2026
আমরা এমন এক সময়ে এসে দাঁড়িয়েছি, যেখানে মানুষ ‘ভাইরাল’ হওয়ার জন্য মরিয়া, কিন্তু বুঝতেই পারছে না, ভাইরাল হতে গিয়ে নিজের ভেতরেই ভাইরাস ঢুকিয়ে ফেলছে।
শুধু মোবাইলের স্ক্রিন না, চিন্তাভাবনাও আজ স্ক্রল হয়ে গেছে। গভীরতা হারিয়ে মানুষ এখন রিলের দৈর্ঘ্যে জীবন মাপছে।
বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যাচ্ছি আমরা,
কারণ জ্ঞান আছে, কিন্তু প্রজ্ঞা নেই।
তথ্য আছে, কিন্তু বিবেক নেই।
অনলাইন কানেকশন আছে, কিন্তু হৃদয়ের সংযোগ নেই।
আজ মানুষ কাঁদে কম, অভিনয় করে বেশি।
ভালোবাসে কম, প্রদর্শন করে বেশি।
শিখে কম, কনটেন্ট বানায় বেশি।
এমন এক সমাজ তৈরি হচ্ছে, যেখানে সত্যের চেয়ে ট্রেন্ডের দাম বেশি, আর চরিত্রের চেয়ে ফলোয়ার সংখ্যার মূল্য বেশি।
একসময় পরিবার ছিল শান্তির জায়গা,
এখন অনেক পরিবারে একই ছাদের নিচে থেকেও মানুষ মানসিকভাবে হাজার মাইল দূরে।
খাবার টেবিলে বসেও সবাই ফোনে ব্যস্ত, কিন্তু কেউ কারও অনুভূতির খবর রাখে না।
স্বামী-স্ত্রীর সম্পর্ক ভাঙছে,
সন্তান বাবা-মার থেকে দূরে যাচ্ছে,
বন্ধুত্বেও স্বার্থ ঢুকে গেছে।
কারণ মানুষ এখন মানুষকে নয়, ব্যবহারকে মূল্য দেয়।
প্রযুক্তি নিজে খারাপ না।
ছুরি দিয়ে যেমন ফলও কাটা যায়, আবার মানুষও হত্যা করা যায়,
প্রযুক্তিও তেমন।
কিন্তু আজ আমরা প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করছি না, প্রযুক্তিই আমাদের মন, সময়, আবেগ, ঘুম, সম্পর্ক— সব নিয়ন্ত্রণ করছে।
ধর্ম মানুষকে শিখিয়েছিল আত্মসংযম, বিনয়, দায়িত্ব আর জবাবদিহিতা।
কিন্তু আজকের মানুষ স্বাধীনতার নামে প্রবৃত্তির দাস হয়ে যাচ্ছে।
হালাল-হারামের বোধ হারিয়ে শুধু অর্জনের পেছনে দৌড়াচ্ছে।
কে কত টাকা বানালো, কে কত পরিচিত হলো— এই হিসাব আছে;
কিন্তু আত্মা কতটা অন্ধকারে ডুবে গেল, সেই হিসাব রাখার সময় নেই।
দার্শনিকরা বলেছিলেন,
যে সভ্যতা নিজের আত্মাকে হারায়, সে বাহ্যিক উন্নতির পরেও ভিতরে ভিতরে ধ্বংস হয়ে যায়।
আজ আমরা ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে।
বাড়ি বড় হচ্ছে,
কিন্তু হৃদয় ছোট হচ্ছে।
ডিভাইস স্মার্ট হচ্ছে,
কিন্তু মানুষ বোকা হয়ে যাচ্ছে।
কথা বাড়ছে,
কিন্তু বোঝাপড়া কমছে।
কবিদের ভাষায় বললে,
মানুষ এখন আলো খুঁজতে গিয়ে নিয়নের নিচে দাঁড়ায়, অথচ নিজের ভেতরের প্রদীপটাই নিভিয়ে ফেলেছে।
চোখ ঝলসে দেওয়া এই কৃত্রিম আলোর যুগে, আত্মার অন্ধকার কেউ দেখতে পায় না।
আর সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো,
মানুষ এখন ভুলকে ভুল ভাবতেই ভয় পায়।
কারণ সত্য বললে আনফলো হয়,
ভণ্ডামি করলে ভাইরাল হয়।
আমরা অর্জন-উপার্জনের ধান্দায় এমনভাবে ছুটছি, যেন পৃথিবীতেই চিরকাল থাকবো।
ইহকাল গড়তে গিয়ে পরকাল বিসর্জন দিচ্ছি।
সাফল্যের সিঁড়ি বানাতে গিয়ে বিবেককে পায়ের নিচে ফেলছি।
অথচ কবরের কাপড়ে কোনো ব্র্যান্ড থাকে না,
শেষ যাত্রায় কোনো ফলোয়ার সাথে যায় না।
এখনও সময় আছে।
প্রযুক্তি ব্যবহার করো, প্রযুক্তির গোলাম হয়ো না।
খ্যাতি কামাও, কিন্তু চরিত্র হারিয়ে না।
উপার্জন করো, কিন্তু আত্মা বিক্রি করে না।
মানুষ হও, শুধু অনলাইন আইডি না।
কারণ শেষ পর্যন্ত পৃথিবী মনে রাখে না কে কত ভাইরাল ছিল,
মনে রাখে, কে মানুষ ছিল।✍️কনসোলার. জ্যাক ডেনভার
Consoler. Jack Denver
উপায় নেই বাঁচবার, নামাজ আদায় করি পাঁচবার 🤲🕌🕋
ভালো থাকি ভালো রাখি Stay well Keep well 📕
সুখের চাবি Key of Happiness 📗
MZN Love & Life Motivations Club
MZN Research Writing n Consoling Point
Consoling for Students, Adults & Couples
📲 01966-699938