22/03/2026
অন্তত জড়ো হও
জানি এক হওয়া কঠিন
জানি
যার পথ সংকীর্ণ
তার সঙ্গী হওয়া যায় নাহ
চালাকির দুনিয়ায়
সহজ স্বপ্ন
আর দেখতে চায় নাহ চোখ
অন্তত তাকাও
জানি দেখা কঠিন
জানি
আমাদের মন বন্ধ
ফোন খোলা
ঘন ঘন বার্তা আসে এখানে
দৃষ্টি আটকে আছে
গুজব আর আজব আজব শিরোনামে
All eyes is on Enemy!
অন্তত শোনো
জানি সব গান
পুরোনো
জানি বন্ধন বোনা জটিল
জানি
একটি শীতের সন্ধ্যার কথা বর্ণনা করে
বন্ধুকে আর কেউ চিঠি লেখে নাহ
ইতিতে কেউ থাকে না
কারও একান্ত প্রিয়
অন্তত কাঁদো
জানি বর্ষণ অলৌকিক
জানি
সে নিজের মর্জি মতো ঝরে
তবুও!
তবুও
সকল নহর আর নদী
যেভাবে সাগরের কাছে এসে মেশে
সেভাবে —
অন্তত জড়ো হও
আমি জানি, এক হওয়া কঠিন
২ মার্চ ২০২৬
পৃথিবী