SHAFI TV

SHAFI TV -সাধারণ হতে পারি তবে সস্তা নয়_��
����
-অসুন্দর হতে পারি, অহংকারি নয়_��

ট্রাম্পের কৌশল বাস্তবে কতটা কাজে আসছে?
07/07/2025

ট্রাম্পের কৌশল বাস্তবে কতটা কাজে আসছে?

রাষ্ট্রবিজ্ঞানীরা একে আখ্যা দিয়েছেন 'ম্যাডম্যান থিওরি' বা 'পাগল তত্ত্ব' হিসেবে। যেখানে একজন বিশ্বনেতা তার প্রতিপ...

22/03/2025
নিত্যপণ্যের দাম কমাতে হার্ড লাইনে যাচ্ছে সরকার। যেসব করপোরেট প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা সিন্ডিকেটে জড়িত, প্রয়োজনে বিশেষ ...
15/10/2024

নিত্যপণ্যের দাম কমাতে হার্ড লাইনে যাচ্ছে সরকার। যেসব করপোরেট প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা সিন্ডিকেটে জড়িত, প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইনে তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সচিবালয়ে ‘বিএসআরএফ মতবিনিময়’ অনুষ্ঠানে উপদেষ্টা একথা বলেন। ব্যবসায়ীদের সতর্ক করে তিনি বলেন, শাকসবজির দাম বৃদ্ধির কারণ বন্যা। অন্যান্য পণ্যের দাম বাড়ার ক্ষেত্রে দায়ী সিন্ডিকেট। ভোক্তা আইনে জেল জরিমানার বিধানও শক্তিশালী না। এজন্য সরকারকে হার্ডলাইনে যেতে হবে।

উপদেষ্টা বলেন, বাজার সিন্ডিকেটে আগে যারা ছিল, তারা রয়েই গেছে। তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে যোগাযোগ রাখছে। রাজনৈতিক দলগুলোকে এক্ষেত্রে সহযোগিতা করতে হবে। লোকাল পর্যায়ে যারা চাঁদাবাজি করছে, তাদের অনেক জায়গায় গ্রেফতার করা হচ্ছে।

উপদেষ্টা বলেন, অর্থনীতির অবস্থা ভালো না। বিগত সরকারের কারণে আর্থিক অবস্থা ভেঙে পড়েছিল। ব্যাংকগুলোর অবস্থা খারাপ হয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে সরকারকে কাজ করতে হচ্ছে।

আসিফ মাহমুদ বলেন, শ্রমিকদের ১৮ দফা দাবি বাস্তবায়নে মন্ত্রণালয় কাজ করছে। এখন কোথাও শ্রমিক অসন্তোষ নেই; পরিস্থিতিও ভালো। আমরা চাই বিনিয়োগ ও বায়ারদের দৃষ্টি আকর্ষণ করতে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বরত এই উপদেষ্টা বলেন, শুধু সাকিব আল হাসান না, প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দিতে হবে। তার দেশে আশার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। আদালত যদি কোন আদেশ দেয়, সেটা আদালতের বিষয়।

একজীবনে এত প্রেম...গানের মডেল  শায়না এখন ২ সন্তানের মাশায়না আমিন। ছবি:সংগৃহীতবিনোদন প্রতিবেদক প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪ | ...
15/10/2024

একজীবনে এত প্রেম...গানের মডেল শায়না এখন ২ সন্তানের মা

শায়না আমিন। ছবি:সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪ | ১৩:৪৯ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ | ১৪:৩৮

‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’ শিরোনামের জনপ্রিয় গানটির কথা নিশ্চয়ই মনে আছে সবার। অনুরুপ আইচের লেখা গানটি গেয়েছিলেন কণ্ঠশিল্পী শহিদ ও শুভমিতা।গানের ভিডিওর পাশাপাশি সবার নজর কেড়েছিল ওই গানের মডেল কন্যা মিষ্টি চেহারার শায়না আমিন। ২০১১ সালে ‘একজীবন’ গানের ভিডিও চিত্রে মডেলিং করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন শায়না। এই গানের ভিডিও চিত্রের জন্যই এতবছর পরও এখনো তিনি দর্শকদের মনে গেথে আছেন।

বর্তমানে স্বামী-সন্তান নিয়ে যুক্তরাজ্যে থাকছেন শায়না। সেখানেই একটি কফিশপে তোলা নিজের দুইটি ছবি ফেসবুকে প্রকাশ করেন তিনি। যা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে ইন্টারনেট দুনিয়ায়। ফলে সফের আলোচনার টেবিলে এসেছেন এই অভিনেত্রী। প্রায় ১০ বছর ধরে মিডিয়ার বাইরে থাকলেও শায়নার গ্লামারে যেন এতটুকুও ভাটা পড়েনি। বরং অনেকেই ২০১১ সালে ‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’ শিরোনামের সেই গানের মডেলের সঙ্গে বর্তমান শায়নার তুলনা টেনে বিভিন্ন মন্তব্য করছেন।

কেউ কেউ পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গেও শায়নার তুলনা করছেন। তাদের মতে, শায়না এখনো কোনো অভিনেত্রীর চেয়ে কম নয়। কেউ কেউ বলেছেন, রূপ-গুন দিয়ে বাংলাদেশের বর্তমান সময়ের অভিনেত্রীদেরও পেছনে ফেলার ক্ষমতা রাখেন তিনি।

শায়না এখন কী করছেন? খোঁজ নিয়ে জানা যায়, ২০১১ সালে আসাদুজ্জামান সেতুকে বিয়ে করেন শায়নার। বিয়ের ৩ বছরের মাথায় সেই সংসারের ইতি টানেন অভিনেত্রী। এরপর যুক্তরাজ্য প্রবাসী মাসুদ রানাকে বিয়ে করে বর্তমানে সুখের সংসার করছেন এই তারকা। এখন স্বামী-সন্তান নিয়ে যুক্তরাজ্যেই বসবাস করছেন তিনি। শায়না বর্তমানে দুই সন্তানের মা। মেয়ে আরশিয়া ও ছেলে নুমাইরকে নিয়ে লন্ডনে বসবাস অভিনেত্রীর।

২০১৮ সালের ১৩ নভেম্বর লন্ডনের একটি হাসপাতালে পুত্র নুমাইর আমিন রানাকে জন্ম দেন শায়না। এর আগে ২০১৫ সালের ৯ ডিসেম্বর কন্যা সন্তানের মুখ দেখেন। যার নাম রাখা হয় আরশিয়া।

বছরখানেক আগেও দেশে ফিরেছিলেন অভিনেত্রী। তবে অভিনয়ে আর ফেরেননি। জানিয়েছেন, অভিনয়ে ফেরার মতো কোনো পরিকল্পনাও নেই। বর্তমানে স্বামী-সন্তান নিয়েই বিদেশের মাটিতে কাটছে নায়িকার সুখের সময়


Shafi Tv | GET THE LATEST ONLINE BANGLA NEWS
© ২০২৪ সাফি টিভি কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত

20/01/2024
27/08/2023
26/08/2023

কুরআন তেলায়ত
゚ #বৃষ্টি

26/08/2023

ঝড় বৃষ্টি প্রবাহিত হলে যে দোয়া পড়তে হয়।
#বৃষ্টি ゚

Address

Ullapara R. S Busstand Ullapara
Ullapara
6761

Alerts

Be the first to know and let us send you an email when SHAFI TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to SHAFI TV:

Share

Category