Auric Shadow

Auric Shadow Where imagination reigns and shadows gleam with gold��

কবিতা:  "অব্যক্ত"তোমায় দেখলেই সময় যেননীরব হয়ে থেমে যায়,অব্যক্ত কিছু স্বপ্ন এসেচোখের পাতায় ঘর বাঁধায়।তুমি পাশে থাকলে মনে ...
21/07/2026

কবিতা: "অব্যক্ত"

তোমায় দেখলেই সময় যেন
নীরব হয়ে থেমে যায়,
অব্যক্ত কিছু স্বপ্ন এসে
চোখের পাতায় ঘর বাঁধায়।

তুমি পাশে থাকলে মনে হয়,
ক্ষণগুলো আর ফুরোবে না;
মহাকালও থেমে শুনুক,
হৃদয়ের এই নীরব প্রার্থনা।

বুকের গভীর গোপন বনে
জমে থাকে অনন্ত প্রেম,
তবু কেন ভাষা হারাই—
তোমায় বলতে পারি না সে হেম।

তোমার চোখের অতল জলে
ডুবতে চায় এ মন বারবার,
এক জীবন কি যথেষ্ট হবে?
তৃষ্ণা রবে অনিবার।

তোমায় পাওয়ার মধুর বাসনা,
হারানোরও গভীর ভয়;
কতটা যে ভালোবেসেছি—
সে কথা আজও বলা হয়নি ক'য়।

যদি ফুরিয়েও যায় এ জীবন,
মুগ্ধতা যেন ফুরায় না কভু;
তুমি থেকো আমার সমস্ত জুড়ে,
এই মোর শেষ বাসনা.......

𝔅𝔲𝔰𝔯𝔞𝔱 𝔍𝔞𝔥𝔞𝔫

কবিতা :  "ভেজা নীরবতা” জানালার কাঁচে বৃষ্টির দীর্ঘশ্বাস,ফোঁটাগুলো যেন থেমে থাকা সময়।এক কাপ চায়ের উষ্ণ ধোঁয়ায়ধীরে ধীরে ভে...
26/04/2026

কবিতা : "ভেজা নীরবতা”

জানালার কাঁচে বৃষ্টির দীর্ঘশ্বাস,
ফোঁটাগুলো যেন থেমে থাকা সময়।
এক কাপ চায়ের উষ্ণ ধোঁয়ায়
ধীরে ধীরে ভেঙে যায় ভেতরের শব্দহীনতা।

বাতাস আসে, ছুঁয়ে যায় অদৃশ্য কিছু,
পাতারা কেঁপে ওঠে, অথচ কিছু বলে না।
প্রকৃতি এত শান্ত, এত স্থির—
যেন সব উত্তরের আগেই নীরবতা ঠিক করা।

এই জীবনের ভিড়ে,
কেন যেন সবকিছুই একটু অপরিচিত লাগে—
নিজেকেও।

বৃষ্টি নামে, থামে না,
সময় এগোয়, থামে না—
শুধু কোথাও একটুখানি মন
চুপচাপ বসে থাকে,
সব বুঝেও কিছু না বুঝার মতো। 🌧️

𝓑𝓾𝓼𝓻𝓪𝓽 𝓙𝓪𝓱𝓪𝓷

Poetry:❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹“Morning Beyond the Arch”Golden light rests on quiet stone,as if the day has just begun to breath...
27/02/2026

Poetry:❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

“Morning Beyond the Arch”

Golden light rests on quiet stone,
as if the day has just begun to breathe.

Beyond the arch, the mountains stand,
calm and strong in the distance.
A river moves without a sound,
carrying dreams no one can see.

The air feels still,
but something is growing there—
like a promise not yet spoken.

No chains, no walls,
only time passing gently.

Some crowns are not placed on a head;
they are built inside the heart.

And when the right moment comes,
even silence
will open the gates. 👑

~𝔅𝔲𝔰𝔯𝔞𝔱 𝔍𝔞𝔥𝔞𝔫~

Address

Tangail
TANGAIL

Website

Alerts

Be the first to know and let us send you an email when Auric Shadow posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category