28/04/2026
📰 টাঙ্গাইলে জ্বালানি তেলে কম দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইল শহরের আমিন বাজার এলাকায় জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে এম আরফান খান অ্যান্ড কোং ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
তিনি জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখা যায়, ডিজেল ও পেট্রোল প্রতি ৫ লিটারে প্রায় ৩৩০ মিলিলিটার কম দেওয়া হচ্ছিল। পরে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
👉 ভোক্তাদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
---
#টাঙ্গাইল #ভোক্তা_অধিকার #জ্বালানি_তেল #জরিমানা #অভিযান