27/08/2026
💔 নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাড | আপডেট
মাত্র কয়েক মিনিটেই তছনছ হয়ে গেল পাহাড়ি জনপদ।
এখন পর্যন্ত যা জানা যাচ্ছে ⬇️
নিহত: ৭৭ জন
নিখোঁজ: ১০০০+
স্থান: উত্তর নেপাল, নেপাল-তিব্বত সীমান্ত
কীভাবে ঘটলো এই বিপর্যয়?
নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, সকাল ৮:৩৭ মিনিটে একটি ভূমিকম্প আঘাত হানে।
মাত্র ৪.৪ মাত্রার এই কম্পনেই পাহাড় ধসে পড়ে এবং ভোট কোশী নদীর গতিপথ পুরোপুরি আটকে যায়।
আটকে থাকা পানি যখন বাঁধ ভেঙে ছুটে আসে, তখনই নেমে আসে এই আকস্মিক ফ্ল্যাশ ফ্লাড। মুহূর্তে ভেসে যায় ঘরবাড়ি, রাস্তা, জনপদ।
USGS ও একই সময়ে ওই অঞ্চলে ভূমিকম্প রেকর্ড করেছে।
বর্তমান পরিস্থিতি
উদ্ধারকাজ চলছে। কিন্তু পাহাড়ি এলাকা ও যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় কাজ ব্যাহত হচ্ছে। নিখোঁজের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
প্রকৃতির এই রুদ্ররূপের কাছে মানুষ কতটা অসহায়, আবারও প্রমাণ হলো।
আল্লাহ সবাইকে হেফাজত করুন।
#নেপালবন্যা #ভোটকোশী #প্রাকৃতিকদুর্যোগ