Roushan Ara Bashi Khutheibam

Roushan Ara Bashi Khutheibam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Roushan Ara Bashi Khutheibam, Poet, Sylhet.

একজন মমতাময়ী মা, একজন দক্ষ গৃহিণী, একজন সৃজনশীল লেখিকা, আর ভাষার প্রতি এক অবারিত উৎসাহী । জীবনের প্রতিটি অধ্যায়ে আছে কলমের ছোঁয়া, আর প্রতিটি শব্দে খুঁজে পাওয়া যায় এক চিরন্তন ভালোবাসার ছায়া।

চা-পাতার সবুজ নীরবতায় রেখে এলাম কিছু অব্যক্ত অনুভব,প্রকৃতির বুকেই যেন খুঁজে পেলাম হৃদয়ের সবচেয়ে শান্ত ঠিকানা।
29/06/2026

চা-পাতার সবুজ নীরবতায় রেখে এলাম কিছু অব্যক্ত অনুভব,প্রকৃতির বুকেই যেন খুঁজে পেলাম হৃদয়ের সবচেয়ে শান্ত ঠিকানা।

 #কৃষ্ণচূড়া  #কবিতা  #বাংলাকবিতা  কৃষ্ণচূড়ার বিকেল    রওশন আরা বাঁশি খূৎহৈবমদেখতে দেখতেথেমে যাবে সব—না পাওয়ার কষ্টগুলো জ...
23/04/2026

#কৃষ্ণচূড়া #কবিতা #বাংলাকবিতা
কৃষ্ণচূড়ার বিকেল
রওশন আরা বাঁশি খূৎহৈবম

দেখতে দেখতে
থেমে যাবে সব—
না পাওয়ার কষ্টগুলো জমে
শান্ত নদীর মতো বয়ে যাবে নীরবে।

বৃষ্টি থামলে গাছের পাতার জল
বাতাসেই শুকিয়ে যায়—
বৃষ্টির সাথে পাতার আবেদন
ততটুকুই ক্ষণস্থায়ী।

আমি এসব নিয়ে ভাবতে থাকি অকারণ।
তার চেয়ে ঢের ভালো
কৃষ্ণচূড়ার লাল রঙে চোখ ভরিয়ে
নির্মল এক বিকেল কাটিয়ে দেওয়া—
নীরব, নিশ্চিন্ত, নিজের মতো।

২০ এপ্রিল ২০২৬
সিলেট

13/04/2026
12/04/2026

চা–বাগানের বুক চিরে বয়ে যাওয়া ছড়া নদীটি দেখে মনে পড়ে গেলো শৈশবের সেই প্রিয় কবিতা—
“আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে…”

25/02/2026

ইমালোননা য়াইফরে

22/02/2026

I got over 100 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

08/02/2026

Aigi Imalonda iba ahanba sireng lairik "Ningsingbagi Ithak Ipom" dagi seireng amakhaktang miyamda heita heita khudol tamjari taminnasi

কাউবা তম্লগে ঐসু নঙবু          রওশন আরা বাঁশি খূৎহৈবম কাউবা তম্লগে ঐসু নঙবুকাউখিবগুম নঙনা ঐবু।করৌ নোংজা অমদগী অনী,অনিদগী...
09/01/2026

কাউবা তম্লগে ঐসু নঙবু

রওশন আরা বাঁশি খূৎহৈবম

কাউবা তম্লগে ঐসু নঙবু
কাউখিবগুম নঙনা ঐবু।

করৌ নোংজা অমদগী অনী,
অনিদগী অহুম-
অসুম্না থাবুম কয়া- কুমজা কয়া
করম্নবু লৈঙম্লিবা নিঙাইদনা-
নিংশিংবগী ওয়াংমদা নঙনা।
তম্লগে কাউবা ঐসু নঙগুম্না,
য়াচংলমদাইগী লৈচিল নোংফাইগী ঙঙ্রান্নবদা
ইদোম তরক খৌগংলাবা থম্মোয়সে থেমজিনজরদুনা
লেনখ্রগেকো লেমহৌরিবা পুন্সিসে ঐগী-
অসুম্না অসুম।
নোংফাদোকসু মীহুৎ থোঙগী গ্রিল পায়রদুনা
ঙাওশীন্নবা লৈচিন নোংফাইগী মতৌ য়েংলদুনা,
অহীং মমৈগী থওয়ানমিচাক মশিং থীদুনা।

খল্লকই অমুকসু-
তম্লসিরনে ঐবু নুঙাইথোকপা
অওয়াবা পুম্বা নাথৈরম্লগা।
লোন থোক্তবী লিক্লা মরিক্কুম্লবা
অওয়া-নুঙাইগী নিংশিংবা কয়া অসে
তিনহনখ্রদুনা অহীংগী অমম্বদা।

কাউবা তম্লগে ঐসু নঙবু
পুন্সিগী ওইনা-
কাউখিবগুম নঙনা ঐবু।

সিলেট

নিঃশব্দ সুখ        রওশন আরা বাঁশি খূৎহৈবম জীবনে নানান রঙের কষ্ট থাকেতেমনি থাকে সুখও—কখনো কুয়াশা ঘেরাকনকনে সাদা এক নিঃশব্...
08/01/2026

নিঃশব্দ সুখ

রওশন আরা বাঁশি খূৎহৈবম

জীবনে নানান রঙের কষ্ট থাকে
তেমনি থাকে সুখও—
কখনো কুয়াশা ঘেরা
কনকনে সাদা এক নিঃশব্দ সুখ
ভোরের শ্বাসে জমে থাকা শিশিরবিন্দুর মতো
আবার কখনো হলুদ গাঁদাফুলে
রাঙানো বিকেল।

রোদ-ছায়া মায়াবী খেলায় হাসি ছড়িয়ে
মন ভরে ওঠে অচেনা প্রশান্তিতে
মায়ের স্নেহের উষ্ণতায়--
বৌমার নিঃশব্দ যত্নে
অলিখিত ভালোবাসায় গাঁথা সময়গুলো
ধীরে ধীরে হয়ে ওঠে--
নির্বাক আনন্দের আশ্রয়!

সময়ের ভাঁজে ভাঁজে
গোপনে জমে থাকুক প্রিয় সুখগুলো—
হৃদয়ের গভীরে
নরম আলো হয়ে চিরকাল।

০৮ জানুয়ারি ২০২৬
সিলেট।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Roushan Ara Bashi Khutheibam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category