25/10/2024
যেকোনো সম্পর্কে একবার জড়তা চলে আসলে সেই জড়তা ভেঙ্গে খুব সহজেই স্বাভাবিক কথাগুলো আর বলা যায় না। তাকে আর অবলীলায় বলা হয়ে উঠে না, "এই জানো আজ এই হয়েছে, এটা করেছি, এটা বলেছি" এইসব অবান্তর আর আগডুম বাগডুম কথাগুলো!
ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কথাগুলো বলার জন্য যে অধিকার লাগে, সে অধিকার একবার কোনো কারনে হারিয়ে ফেললে, ইচ্ছে করলেও আর সেই অধিকার নিয়ে মনখুলে বলা যায় না।