Ojaantrik Film Society

Ojaantrik Film Society Film society of Sylhet M.A.G. Osmani Medical College. Plans adopted by the "OJAANTRIK Film Society" on this campus-

1. Organizing a "Film Festival"

4.

সাহিত্য, থিয়েটার ও অন্যান্য চারুকলার পাশে চলচ্চিত্রকে স্থান দিতে এবং চলচ্চিত্র নিয়ে মননশীল চর্চার প্রয়োজন অনুভব করে বিনোদন ও বাণিজ্যিক স্বার্থের ঊর্ধ্বে গিয়ে সুস্থ সমাজ গঠনের উদ্দেশ্যে এই সিওমেক ক্যাম্পাসে ফিল্ম সোসাইটির যাত্রা শুরু হয়েছিলো। নতুন বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সিওমেক ফিল্ম সোসাইটি আজ থেকে তার কার্যাবলি পরিচালনা করবে একেবারে নতুন আঙ্গিকে "অযান্ত্রিক চলচ্চিত্র সংসদ" হিসেবে। সিওমেক ক্যাম্পাসে "অযান্ত্রিক চলচ্চিত্র সংসদ", শিল্প আর সামাজিক শক্তি হিসেবে চলচ্চিত্র সম্পর্কে প্রতিটি শিক্ষার্থীকে সচেতন করে তোলার পাশাপাশি উন্নত চলচ্চিত্র সৃষ্টির অনুপ্রেরণা দিবে। এই ফিল্ম সোসাইটির কাজ শুধুমাত্র ভালো সিনেমা দেখা ও তা নিয়ে চর্চাতে সীমাবদ্ধ নয়; বরং বৃহত্তর সমাজের সঙ্গে নিজেদের সম্পর্কিত করা এবং তাদের সমস্যায় পাশে দাঁড়ানো।

ক্যাম্পাসে "অযান্ত্রিক চলচ্চিত্র সংসদ" কর্তৃক গৃহীত পরিকল্পনা-

১। চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন(মাসিক/ বিভিন্ন দিবসকেন্দ্রিক)

২। কিংবদন্তি চলচ্চিত্রনির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন।

৩। "ফিল্ম ফেস্টিভ্যাল" আয়োজন।

৪। বিষয়ভিত্তিক সেমিনার ও স্কিল ডেভেলপমেন্ট কর্মশালা আয়োজন।

৫। ষান্মাসিক চলচ্চিত্র পত্রিকা অথবা বার্ষিক ম্যাগাজিন প্রকাশ।

৬। বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন(ফিল্ম/ শর্টফিল্ম মেকিং, ভিডিওগ্রাফি ইত্যাদি)

৭। অযান্ত্রিক চলচ্চিত্র সংসদের সদস্যদের অংশগ্রহণে বাৎসরিক মৌলিক ফিল্ম/ শর্টফিল্ম নির্মাণ।

৮। সর্বোপরি, একজন অভিনেতা, নির্মাতা, চলচ্চিত্রবোদ্ধা এবং চলচ্চিত্র সমালোচক হিসেবে ফিল্ম সোসাইটির প্রতিটি সদস্যকে গড়ে উঠার অনুপ্রেরণা এবং সু্যোগ প্রদান।

SOMC Film Society began its journey on our beloved campus with the aim of giving film a place alongside literature, theatre, and other fine arts, and of creating a healthy society by going beyond entertainment and commercial interests, feeling the need for thoughtful practice around film. Taking into account the changing political and social context of Bangladesh, the SOMC Film Society will conduct its activities in a completely new format from today as the "OJAANTRIK Film Society". The "OJAANTRIK Film Society" on the SOMC campus will make every student aware of film as an art and social force, as well as inspire the creation of better films. The activity of this film society is not limited to just watching and discussing good films; it is also about relating to the larger society and standing by them in their problems. Organizing movie night/ film exhibition

2. Celebration of the birth and death anniversaries of legendary filmmakers and artists

3. Organizing thematic seminars and skill development workshops

5. Publication of a bi-annual film-journal or an annual magazine

6. Organizing various competitions (film/short film making, videography, etc.)

7. Annual production of films/short films with the participation of members of OJAANTRIK Film Society

8. Therefore, to provide inspiration and creating opportunities for every member of the Film Society to develop as an actor, filmmaker, director, film scholar, and film critic.

📢 স্মরণে: জুলাই গণঅভ্যুত্থান | অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২৬ 🇧🇩ইতিহাস জানুন,মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই গণঅভ্যুত্থানের স্...
06/08/2026

📢 স্মরণে:
জুলাই গণঅভ্যুত্থান | অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২৬ 🇧🇩

ইতিহাস জানুন,মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ শাখা আয়োজন করছে "অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২৬"।

📌 অংশগ্রহণের যোগ্যতা:
১ম বর্ষ থেকে ৫ম বর্ষের সকল শিক্ষার্থী।

📚 কুইজের বিষয়:
🔹 বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও জাতীয় বিষয়াবলি
🔹 জুলাই গণঅভ্যুত্থান

🗓 কুইজের তারিখ:
১০ আগস্ট ২০২৬ (সোমবার)
🕙 রাত ১০:০০টা

💻 মাধ্যম: Google Form

🏆 পুরস্কার:
প্রথম ৫ জন বিজয়ীকে সার্টিফিকেট ও আকর্ষণীয় গিফট প্রদান করা হবে।

🔗 কুইজের লিংক:
***Current Students of SOMC গ্রুপে দেয়া পোস্টের কমেন্টে নির্ধারিত সময়ে শেয়ার করা হবে।***

মিডলেভেল ডক্টরস’ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সকল সম্মানিত সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন।আশা করি আপনাদের প্রজ্ঞা,...
04/07/2026

মিডলেভেল ডক্টরস’ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সকল সম্মানিত সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন।
আশা করি আপনাদের প্রজ্ঞা, সততা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি চিকিৎসকদের অধিকার সংরক্ষণ, পেশাগত উন্নয়ন এবং সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আপনাদের সফল ও গৌরবময় মেয়াদ কামনা করছি।

অযান্ত্রিক পরিবার📽️
03/07/2026

অযান্ত্রিক পরিবার📽️

০২ জুলাই, সিওমেক অডিটোরিয়াম, তিনটি অনবদ্য চলচ্চিত্র, অসংখ্য অনুভূতি— হাসি, নীরবতা, বিস্ময়, আর দীর্ঘ করতালির মধ্য দিয়ে...
03/07/2026

০২ জুলাই, সিওমেক অডিটোরিয়াম, তিনটি অনবদ্য চলচ্চিত্র, অসংখ্য অনুভূতি— হাসি, নীরবতা, বিস্ময়, আর দীর্ঘ করতালির মধ্য দিয়ে শেষ হলো “অযান্ত্রিকের চলচ্চিত্র উৎসব ২০২৬”।

এই আয়োজন আমাদের কাছে শুধু একটি চলচ্চিত্র উৎসব নয়; এটি ছিল মানুষে মানুষে সংযোগের, একসঙ্গে অনুভব করার, এবং সিনেমার প্রতি ভালোবাসা ভাগ করে নেওয়ার এক নির্মল উপলক্ষ।

যারা উপস্থিত থেকে, পরিশ্রম ও ভালোবাসা দিয়ে এই দিনটিকে স্মরণীয় করে তুলেছেন—প্রত্যেকের প্রতি গভীর কৃতজ্ঞতা। বিশেষ ভাবে ধন্যবাদ সুহৃদ, ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন সিওমেকহা, ড্যাব সিওমেক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিওমেক শাখাকে।

সিনেমা শেষ হয়, কিন্তু তার রেখে যাওয়া অনুভূতি থেকে যায়। সেই অনুভূতিই আমাদের আগামী দিনের প্রেরণা।

আবার দেখা হবে। অন্য কোনো সন্ধ্যায়, নতুন কোনো গল্পের হাত ধরে।

— অযান্ত্রিক চলচ্চিত্র সংসদ, সিওমেক

ছবি কৃতজ্ঞতা: অযান্ত্রিকের সহযাত্রীবৃন্দ


অযান্ত্রিকের চলচ্চিত্র উৎসব ২০২৬: উদ্বোধন পর্ব বিশেষ কৃতজ্ঞতা: সুহৃদ                         ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়ে...
03/07/2026

অযান্ত্রিকের চলচ্চিত্র উৎসব ২০২৬: উদ্বোধন পর্ব

বিশেষ কৃতজ্ঞতা: সুহৃদ
ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন, সিওমেকহা
ড্যাব, সিওমেক
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সিওমেক

আজ ২ জুলাই আপনার আন্তরিক উপস্থিতিই “অযান্ত্রিকের চলচ্চিত্র উৎসব ২০২৬”-কে করে তুলবে অর্থবহ ও প্রাণবন্ত।“চলচ্চিত্র উৎসব হো...
01/07/2026

আজ ২ জুলাই আপনার আন্তরিক উপস্থিতিই “অযান্ত্রিকের চলচ্চিত্র উৎসব ২০২৬”-কে করে তুলবে অর্থবহ ও প্রাণবন্ত।

“চলচ্চিত্র উৎসব হোক সংলাপের, সংযোগের ও স্বাধীন চিন্তার উৎসব।”

অযান্ত্রিক চলচ্চিত্র সংসদের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ।

প্রদর্শনীর সময়সূচি:

বিকেল ৩:০০টা — প্রজেক্ট হেইল মেরি
বিকেল ৫:৩০টা — রেখাচিত্রম
রাত ৮:৩০টা — বনলতা এক্সপ্রেস

প্রিয় সিওমেকিয়ান,অপেক্ষার অবসান ঘটিয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, “অযান্ত্রিক চলচ্চিত্র সংসদ” আয়োজন করতে যাচ্...
30/06/2026

প্রিয় সিওমেকিয়ান,

অপেক্ষার অবসান ঘটিয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, “অযান্ত্রিক চলচ্চিত্র সংসদ” আয়োজন করতে যাচ্ছে “অযান্ত্রিকের চলচ্চিত্র উৎসব ২০২৬”।

আগামী ২ জুলাই, ২০২৬, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অডিটোরিয়ামে পর্দা উঠবে এই চলচ্চিত্র উৎসবের।

এটি কেবল কিছু চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন নয়—একসঙ্গে গল্প, অনুভূতি, চিন্তা ও শিল্পের সঙ্গে সংযোগ স্থাপন, আর সিনেমাকে মানুষের কাছে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার এক আন্তরিক প্রয়াস।

আপনার আন্তরিক উপস্থিতিই এই আয়োজনকে করে তুলবে আরও অর্থবহ ও প্রাণবন্ত।

“চলচ্চিত্র উৎসব হোক সংলাপের, সংযোগের ও স্বাধীন চিন্তার উৎসব।”

সাদর আমন্ত্রণ।

প্রদর্শনীর সময়সূচি:

বিকেল ৩:০০টা — প্রজেক্ট হেইল মেরি
বিকেল ৫:৩০টা — রেখাচিত্রম
রাত ৮:৩০টা — বনলতা এক্সপ্রেস

আগামী ২ জুলাই, ২০২৬। পর্দা উঠছে “অযান্ত্রিকের চলচ্চিত্র উৎসব ২০২৬”- এর।এটি শুধু কয়েকটি চলচ্চিত্র দেখার আয়োজন নয়—একসাথে ব...
29/06/2026

আগামী ২ জুলাই, ২০২৬। পর্দা উঠছে “অযান্ত্রিকের চলচ্চিত্র উৎসব ২০২৬”- এর।

এটি শুধু কয়েকটি চলচ্চিত্র দেখার আয়োজন নয়—
একসাথে বসে অনুভব করার, নতুন ভাবনার সঙ্গে পরিচিত হওয়ার, আর সিনেমাকে মানুষের কাছে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার একটি ছোট্ট প্রয়াস।

“অযান্ত্রিক চলচ্চিত্র সংসদ” বিশ্বাস করে— একটি ভালো চলচ্চিত্র আমাদের শুধু বিনোদন দেয় না; কখনো প্রশ্ন করতে শেখায়, কখনো প্রতিবাদ করতে, কখনো ভালোবাসতে, আবার কখনো মানুষকে নতুন করে চিনতে শেখায়। কারণ, একটি চলচ্চিত্রের আসল সমাপ্তি পর্দায় নয়; বরং দর্শকের মনে।

২ জুলাই, সিওমেকের অডিটোরিয়ামে আমরা অপেক্ষা করছি আপনাদের জন্য।

চলুন, কিছু সময়ের জন্য ব্যস্ততাকে বাইরে রেখে গল্পের কাছে ফিরি— যেখানে প্রতিটি ফ্রেম একটি ভাষা, প্রতিটি নীরবতা একটি উচ্চারণ, আর প্রতিটি গল্প আমাদেরই গল্প।

দেখা হবে ২ জুলাই— “অযান্ত্রিকের চলচ্চিত্র উৎসব ২০২৬”-এ। প্রদর্শনীর বিস্তারিত আসছে খুব শিগগিরই। চোখ রাখুন অযান্ত্রিকের পেইজে।

“চলচ্চিত্র উৎসব হোক সংলাপের, সংযোগের ও স্বাধীন চিন্তার উৎসব।”

—অযান্ত্রিক চলচ্চিত্র সংসদ
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ।


Hello, Movie lovers of SOMC!Another “Movie Fest” is coming to Sylhet MAG Osmani Medical College and this time the audien...
20/06/2026

Hello, Movie lovers of SOMC!

Another “Movie Fest” is coming to Sylhet MAG Osmani Medical College and this time the audience takes the director’s chair! 🎬

Suggest the movie you’d love to watch with “অযান্ত্রিক চলচ্চিত্র সংসদ” in the comments below🍿👇

শোনো, শোনো, শোনো!শোনো দিয়া মন!অযান্ত্রিকের কনটেস্টে সবার আমন্ত্রণ!আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত “FrameFe...
31/05/2026

শোনো, শোনো, শোনো!
শোনো দিয়া মন!
অযান্ত্রিকের কনটেস্টে সবার আমন্ত্রণ!

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত “FrameFest 2026”
Organized by "Ojaantrik Film Society – SOMC"

🎬 Competition Segments:

1. 20-Second Reels—
Remake your favourite movie scene in just 20 seconds.
Use hashtag while posting to the fb group.

2. Movie Review—
Share your thoughts and insights on your favourite film.
Use hashtag while posting to the fb group.

3. Movie Edit—
Showcase your editing skills through creative movie edits.
Use hashtag while posting to the fb group.

📢 Participants are invited from all academic years(SOMCians).

Its time to show your cinematographic talent.
Show your creativity.

📝 How to Participate:

• Follow the page:

https://www.facebook.com/share/1EWMZJnz4k/

• Post your reel/ review/ movie edit on this group:

https://www.facebook.com/share/g/1BrcrkDtBu/

🏆 The Top 5 participants from each segment will be given certificates from the Ojaantrik Film Society.

📅 Last Date of Submission: 11 June 2026

Lights. Camera. Action.🎦
We are waiting for your masterpiece!

Address

Sylhet M. A. G. Osmani Medical College
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ojaantrik Film Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share