09/10/2025
জোয়ার- ভাটা
পাহাড় সমান নোঙর দিয়ে
যায়নি বাঁধা জাহাজটাকে
ভেসে গেছে হৃদয়-ঝড়ে।
ধূসর গাঙচিল যেনো বিবাগী মেঘ,
সাদা বকের মতো ভাসে আকাশের কান্না
লাল কাঁকড়ার মতো হারায় মন
ফণা তোলা ঢেউ আছড়ে পড়ে বুকে
পাহাড়ী সাপের বিষে নীল হয় শরীর।
জোয়ারের স্রোতে যখন এসেছিলে
করিলাম স্নান আমিও অংগ ভিজে
কোন সে মায়ায় চলে গেলে দূরে
ভাটার টানে শেষ বিকেলে।