20/09/2026
কিছু স্বপ্ন পূরণ হতে সময় লাগে, শুধু সাহসটা দরকার। ❤️
প্রায় ৬–৭ বছর ধরে মনে একটা স্বপ্ন ছিল—একদিন নিজের একটা Gaming Café খুলব। অনেকবার ভেবেছি, অনেকবার চেষ্টা করতে চেয়েছি, কিন্তু কোথাও যেন সেই সাহসটা পাচ্ছিলাম না।
তারপর Pessers Sylhet-এর Tournament শুরু করলাম। তোমাদের ভালোবাসা, সাপোর্ট আর বিশ্বাস আমাকে ভেতর থেকে সেই সাহসটা দিয়েছে। 🖤
আর সেই সাহস নিয়েই অবশেষে আজ আমি আমার স্বপ্নটা বাস্তব করতে পেরেছি—Pessers Gaming Café। 🎮❤️
এটা শুধু আমার একটা Gaming Café না, এটা আমার ৬–৭ বছরের একটা স্বপ্নের ফল।
আর তোমাদের জন্যও এটা আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। তোমাদের ভালোবাসার কারণেই আমি এই জায়গাটা তৈরি করতে পেরেছি, আর তোমাদের জন্যই একটা জায়গা দিতে পেরেছি যেখানে আমরা একসাথে খেলব, সময় কাটাবো, Tournament করব এবং আরও অনেক স্মৃতি তৈরি করব। ❤️
তাই আমার Pessers Team-এর সবাইকে একটা অনুরোধ—সময় করে অবশ্যই একবার এসে আমাদের পাশে থেকো।
তোমাদের সাপোর্টেই Pessers Sylhet আজ এখানে।
আর ইনশাআল্লাহ, সামনে আরও অনেক দূর যাবো একসাথে। ❤️🎮