Samy Jaman

Samy Jaman ” প্রচার করো, যদি একটিমাত্র আয়াতও হয় ” (সহীহ বুখারিঃ ৩৪৬১)

15/08/2026

11/08/2026
দুনিয়াবি বিলাসিতা আর অহেতুক বিদেশ সফরের প্রমোদ-ভূত আজ অনেক আলেমের ঘাড়েও চেপে বসেছে!এটি কাউকে ছোট করার জন্য নয়; বরং নি...
07/08/2026

দুনিয়াবি বিলাসিতা আর অহেতুক বিদেশ সফরের প্রমোদ-ভূত আজ অনেক আলেমের ঘাড়েও চেপে বসেছে!
এটি কাউকে ছোট করার জন্য নয়; বরং নিজেকে এবং আমাদের দাঈ, আলেম, খতিব, শিক্ষক ও ইসলামিক স্কলারদের জন্য একটি আন্তরিক আত্মসমালোচনার আহ্বান।
প্রিয় বক্তা, আলেম, ইমাম-খতিব ও ইসলামিক স্কলার ভাইয়েরা, ভেতরের কষ্ট থেকেই বলছি—আমরা কি ধীরে ধীরে দুনিয়ার মোহ, লোভ, আত্মপ্রচার এবং বিলাসিতার এক অস্বাস্থ্যকর প্রতিযোগিতায় জড়িয়ে পড়ছি?
ছয় মাস মাহফিল, এরপর বাকি সময় একের পর এক বিদেশ ভ্রমণ, রমজানে উমরাহ, দামি গাড়ি, দামি ফোন, বিলাসী জীবনযাপন—এসব যদি আমাদের জীবনের বড় পরিচয় হয়ে যায়, তাহলে সাধারণ মানুষ ও পশ্চিমা ভোগবাদী সংস্কৃতির সঙ্গে আমাদের পার্থক্য কোথায়?
অথচ এই দেশেই হাজার হাজার মানুষ না খেয়ে ঘুমায়, অসংখ্য পরিবার চিকিৎসা, বস্ত্র ও আশ্রয়ের অভাবে মানবেতর জীবন কাটায়। একজন সত্যিকারের দাঈ ও ওয়ারাসাতুল আম্বিয়ার অন্তর কি এসব দৃশ্য দেখে অস্থির হবে না?
উম্মাহর কষ্টকে নিজের কষ্ট মনে করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং দুনিয়ার চাকচিক্যের চেয়ে আখিরাতকে প্রাধান্য দেওয়াই তো নববী মানহাজ।
আরেকটি বিষয়ও আমাদের ভাবতে হবে—
কিছু রাজনৈতিক অঙ্গনের আলেম রাষ্ট্রক্ষমতা নিয়ে যতটা চিন্তিত, উম্মাহর সামগ্রিক কল্যাণ নিয়ে ততটা কি আমরা চিন্তা করি? রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা অবশ্যই গুরুত্বপূর্ণ; তবে নিজের জীবন, চরিত্র ও আমলের মাধ্যমে ইসলামের বাস্তব রূপ তুলে ধরাও সমান জরুরি।
আবার, যারা সারাজীবন মসজিদ-মাদ্রাসার খেদমতে ব্যস্ত, তাদের অনেকেই প্রতিষ্ঠানের বাইরের অসহায় মানুষ, বেকার যুবক, বিধবা, এতিম ও দরিদ্রদের বাস্তব সংকট সম্পর্কে পর্যাপ্ত মনোযোগ দিতে পারেন না। অথচ উম্মাহর দায়িত্ব শুধু একটি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়।
সাধারণ মানুষের প্রতি আমার অনুরোধ—
যারা বিলাসিতা বর্জনের কথা বলে কিন্তু নিজেরাই অপ্রয়োজনীয় ভোগবিলাসে ডুবে থাকেন, তাদের অন্ধভাবে অনুসরণ করবেন না। অযথা দামী উপহার ও আপ্যায়নে অর্থ ব্যয় করার আগে আপনার আশপাশের ক্ষুধার্ত, এতিম, বিধবা ও ভিক্ষুকের কথা ভাবুন। ইনশাআল্লাহ, আল্লাহর কাছে সেটাই অধিক মূল্যবান হতে পারে।
আজ আমাদের সবচেয়ে বেশি দরকার—আত্মসমালোচনা, ইখলাস এবং উম্মাহর প্রতি সত্যিকারের দরদ।
আমরা কেমন সমাজ গড়ছি? কী হওয়ার কথা ছিল, আর কী হয়ে যাচ্ছে?আসমানী নুসরাত এসব কারণেই হইতোবা আসছেনা।
আল্লাহ আমাদের সবাইকে—বক্তা, আলেম, নেতা এবং সাধারণ মানুষ—দুনিয়ার মোহ থেকে হেফাজত করুন এবং উম্মাহর প্রকৃত খাদেম হওয়ার তাওফিক দান করুন। আমীন।

Address

Sylhet
3200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Samy Jaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category