12/06/2026
সুখের ঠিকানা
নীলা দেব পায়েল
আকাশ আমায় জাগিয়ে দিলো
কাছে থাকার বিশ্বাস।
বাতাস এসে পৌঁছে দিলো
বুকভরা নিঃশ্বাস।
অন্ধকারে পথ দেখায়
জোনাকিদের দল।
ক্লান্ত শরীরের তৃষ্ণা মেটায়
নদীর বহমান জল।
রাত্রি হলে বসে থাকি,
খোলা জানালার পাশে।
আমায় দেখে উপর থেকে
তারারা সব হাসে।
সাথী হয়ে বৃক্ষ আছে
জীবনের প্রতিটি ক্ষণে।
পরিবেশটা বেঁধেছে আমায়
ভালোবাসার ঋণে।
পথ আমায় দেখিয়ে দেয়
এগিয়ে চলার সীমানা।
অপরূপ এ প্রকৃতিই
আমার সুখের ঠিকানা।
#সুখের_ঠিকানা #বাংলা_কবিতা #প্রকৃতি_প্রেম