12/07/2026
হ্যালো, দিস ইজ জ্যাক্স।
বলতে পারেন, একরাশ হতাশা আর ‘আপসেট’ নিয়ে কথাগুলো বলছি। মাত্র পাঁচ টিমের একটা লবি থেকে বাংলাদেশের কোয়ালিফাই করার সমীকরণটা আক্ষরিক অর্থেই সহজ ছিল। অথচ, দিনশেষে আমাদের সেই চিরচেনা আফসোস আর ব্যর্থতার করুণ চিত্রটাই দেখতে হলো। ব্যাপারটা মেনে নিতে সত্যিই খুব কষ্ট হচ্ছে।
আমরা যখন CBI (বর্তমান MR) থেকে Bangladesh ENC Qualifier Champion হলাম, তখন অন্তত এটুকু বিশ্বাস ছিল যে, মেধার মূল্যায়ন হবে; টপ র্যাংক করা টিমের সেরা প্লেয়াররাই হয়তো সুযোগ পাবে। তারা যদি অন্তত কোয়ালিফাইটাও করতে পারত, তাহলেও হয়তো মনকে এই বলে সান্ত্বনা দিতে পারতাম যে— যাক, ওরা অন্তত ভালো খেলেছে, আর দলে অন্তত আমার টিমের একজন (TEEKZiEZz) তো আছে! কিন্তু সেই সান্ত্বনার সানন্দে গ্রহন করার সুযোগটা পেলাম না।
বড় অদ্ভুত লাগে যখন দেখি, প্রায় একই রকম সুযোগ-সুবিধা পেয়েও নেপালি বা পাকিস্তানি টিমগুলো বিশ্বজয়ের পথে ছুটছে, আর আমাদের বিডি টিমগুলো বারবার সেই একই ব্যর্থতার বৃত্তে হাবুডুবু খাচ্ছে। আসলে আমাদের দৌড় তো ওই দেশীয় লবি পর্যন্তই! সেখানে একটু কন্ট্রোভার্সি করে, একে অন্যের পেছনে লেগে চ্যাম্পিয়ন হতে পারলেই তারা মহাখুশি।
আজকাল দেশি লোকাল পাবজি টুর্নামেন্টগুলোতে যে অডিয়েন্স হু হু করে কমে যাচ্ছে, সেটা দেখে এখন আর অবাক হই না। এই মানের পারফরম্যান্স আর এমন ডার্টি পলিটিক্স এর পর অডিয়েন্স মুখ ফিরিয়ে নেবে, সেটাই তো পুরোপুরি জাস্টিফাইড।
দিনশেষে আমাদের ই-স্পোর্টসের গল্পটা ওই এক লাইনেই আটকে আছে— সিন্ডিকেটের খপ্পর, আর ভরাডুবির চক্কর!