11/11/2025
Campus Carnival 2.0 - 2025 দ্বিতীয় দিনের উজ্জ্বল আয়োজন 🌟
RTM Al-Kabir Technical University-তে আজ সম্পন্ন হলো Campus Carnival 2.0 – 2025-এর দ্বিতীয় দিনের চমৎকার অনুষ্ঠান,
যা আয়োজন করেছে RTM University Cultural Club 💫
দ্বিতীয় দিন জুড়েই ছিল প্রাণবন্ত আয়োজন, সৃজনশীল পরিবেশনা ও উৎসবমুখর পরিবেশে ভরপুর! 🎊
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের শ্রদ্ধেয় মাননীয় ভাইস চ্যান্সেলর ড. আবু নাসের জাফরুল্লাহ।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত সকল বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ , এবং বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী যাদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও বর্ণময় হয়ে ওঠে।
আজকের সাংস্কৃতিক পরিবেশনাগুলোও ছিল মনোমুগ্ধকর গান, নৃত্য, আবৃত্তি ও আরও অনেক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করেছে।
সাথে ছিল বিভিন্ন আকর্ষণীয় স্টল, যেখানে পাওয়া গেছে খাবার, পোশাক, হস্তশিল্প ও সৃজনশীল নানা উপকরণ।
আগামীকাল আমাদের RTM University Campus Carnival 2.0-এর শেষ দিনে চলবে নানা আয়োজন ও উৎসবমুখর মুহূর্ত এবং এর মধ্য দিয়ে পর্দা উঠবে আমাদের এবারের আয়োজনের সোনালি সমাপনীতে। ✨
সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে থেকে এই উৎসবকে আরও রঙিন করে তুলতে!
RTM University Cultural Club-এর পক্ষ থেকে
সকল অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও উপস্থিত সবাইকে অন্তরের গভীর থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা ❤