Md Musaddek Ali

Website

Md Musaddek Ali Md Musaddek Ali

তথ্য অধিকার আইনে আবেদনের অগ্রগতি জানতে গিয়ে অসদাচরণের অভিযোগতথ্য চেয়ে আবেদন, পিডিবির দুই কর্মকর্তার বিরুদ্ধে হুমকির অভিয...
12/08/2026

তথ্য অধিকার আইনে আবেদনের অগ্রগতি জানতে গিয়ে অসদাচরণের অভিযোগ
তথ্য চেয়ে আবেদন, পিডিবির দুই কর্মকর্তার বিরুদ্ধে হুমকির অভিযোগ

05/08/2026

সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান চলতি নদী থেকে অবৈধ বালু ও পাথর লুটপাট হওয়ায় রাতে জেলা প্রশাসন, সুনামগঞ্জ ও উপজেলা প্রশাসন, সুনামগঞ্জ সদর ও বিশম্ভরপুর উপজেলার ইউএনও সাহেব ও জেলা প্রশাসনের কন্টোল রুম ফোন রিসিভ করেন না। পুলিশ দ্বায় এরিয়ে যায় প্রশাসনের কেউ ফোন রিসিভ করেন না সেই সুযোগে বালু খেকুরা বালু লুঠ করা করে নিয়ে যাচ্ছে প্রতি রাতে নৌকার বহর

https://www.facebook.com/share/p/192Z2s89eW/
08/07/2026

https://www.facebook.com/share/p/192Z2s89eW/

তথ্য গোপন করে পাসপোর্ট তৈরির অভিযোগ: সুনামগঞ্জের সরকারি নারী চিকিৎসকের বিরুদ্ধে তদন্তের আবেদন।

​সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের গাইনি সার্জন ডা. লিপিকা দাসের বিরুদ্ধে তথ্য গোপন করে পাসপোর্ট গ্রহণের একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। একজন সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও পাসপোর্টে নিজের পেশা বেসরকারি চাকরি (Private Service) উল্লেখ করে তিনি আইন ও বিধিমালা লঙ্ঘন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

​প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ৮ জুন ২০২৬ তারিখে সুনামগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বরাবর এই লিখিত অভিযোগটি পেশ করেন সুনামগঞ্জ পৌরসভার পূর্ব তেঘরিয়া ০৭ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা মো: মোছাদ্দেক আলী। অভিযোগটি
৭ জুলাই ২০২৬ পাসপোর্ট অফিস কর্তৃক আনুষ্ঠানিকভাবে গ্রহণ ও স্বাক্ষর করা হয়েছে।

​অভিযোগপত্র সূত্রে জানা গেছে, ডা. লিপিকা দাস (আইডি নং- ১০০৭০৯১) সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে একজন নিয়মিত সরকারি চাকুরিজীবী চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। তবে তাঁর ব্যবহৃত পাসপোর্টটিতে (নম্বর: A07623995) পেশার স্থানে Private Service’ বা বেসরকারি চাকরি উল্লেখ রয়েছে, যা একজন সরকারি কর্মকর্তার ক্ষেত্রে সম্পূর্ণ বেআইনি।

​অভিযোগকারী মো: মোছাদ্দেক আলী তাঁর আবেদনে উল্লেখ করেন, যদি প্রকৃতপক্ষে একজন সরকারি কর্মকর্তা হয়েও পাসপোর্টের আবেদনকালে তিনি নিজ পেশা সম্পর্কে ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করে থাকেন, তবে তা পাসপোর্টের জন্য তথ্য গোপন বা মিথ্যা তথ্য প্রদান হিসেবে গণ্য হবে।

উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য দেওয়া বা গুরুত্বপূর্ণ তথ্য যেমন পেশা, জাতীয়তা, দ্বৈত নাগরিকত্ব বা ফৌজদারি অপরাধের ইতিহাস গোপন করা পাসপোর্ট আইন-১৯৭৩ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

​আবেদনে আরও উল্লেখ করা হয় যে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন অনুযায়ী তথ্য গোপন করলে সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড, ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। এছাড়া এটি সরকারি চাকরি আইন-২০১৮ এবং বাংলাদেশ সার্ভিস রুলস (বিএসআর)-এর সুস্পষ্ট পরিপন্থী।

লিখিত আবেদনে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করার জন্য পাসপোর্ট কর্তৃপক্ষের কাছে তিনটি মূল দাবি জানানো হয়েছে,
​১. পাসপোর্ট আবেদনপত্রে ডা. লিপিকা দাস প্রকৃতপক্ষে কী তথ্য প্রদান করেছিলেন তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা।
২. প্রয়োজন হলে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা।
৩. তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে উক্ত চিকিৎসকের পাসপোর্টটি যাচাই-বাছাই করে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

​এই বিষয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হলে জানানো হয়, অভিযোগটি গুরুত্ব সহকারে গ্রহণ করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী পরবর্তী তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, ডা. লিপিকা দাসের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এটাই প্রথম নয়। তিনি সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে গাইনী বিভাগের সার্জন হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত থাকলেও, হাসপাতালে সময়মতো ডিউটিতে না আসাসহ নানা অবহেলা ও অনিয়মের অভিযোগে এর আগেও একাধিকবার গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

​সরকারি হাসপাতালের একজন দায়িত্বশীল চিকিৎসকের বিরুদ্ধে নতুন করে এমন তথ্য গোপনের অভিযোগে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের খতিয়ে দেখা প্রয়োজন।

https://web.facebook.com/share/p/1HJVY13eE3/
03/07/2026

https://web.facebook.com/share/p/1HJVY13eE3/

সুনামগঞ্জের পরিত্যক্ত টিএন্ডটি কোয়ার্টার দখলমুক্ত ও অবৈধ কার্যকলাপ বন্ধের দাবিতে গণপূর্ত বিভাগে আবেদন ||
#দৈনিকচলমানবাংলাদেশ #চলমানটিভি

সুরঞ্জিত সেনগুপ্তের হত্যা চেষ্টার মামলার 9 নাম্বার আসামি জমিয়তে নেতার মৃত্যুদণ্ড ,আর বিএনপি নেতাদের বেকসুর খালাস কেমন হ...
26/06/2026

সুরঞ্জিত সেনগুপ্তের হত্যা চেষ্টার মামলার 9 নাম্বার আসামি জমিয়তে নেতার মৃত্যুদণ্ড ,
আর বিএনপি নেতাদের বেকসুর খালাস কেমন হাস্যকর ব্যাপার

**আইন যেখানে স্পষ্ট, সেখানে প্রশাসন কেন ঠুঁটো জগন্নাথ? আরপিন নগর জামে মসজিদের ২০০ গজের ভেতর "বাংলা মদের পাট্টা"  আবাসিক ...
26/06/2026

**আইন যেখানে স্পষ্ট, সেখানে প্রশাসন কেন ঠুঁটো জগন্নাথ? আরপিন নগর জামে মসজিদের ২০০ গজের ভেতর "বাংলা মদের পাট্টা" আবাসিক এলাকায় রাখার কোনো আইনি সুযোগ নেই!**।
সুনামগঞ্জ পশ্চিম বাজারে অবস্থিত এই মদের পাট্টাটি শুধু যে আমাদের যুবসমাজকে ধ্বংস করছে তা নয়, এটি দেশের প্রচলিত আইনেরও প্রকাশ্য লঙ্ঘন।
**দেশের আইন কী বলে?**
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও লাইসেন্সিং বিধিমালা অনুযায়ী—যেকোনো ধর্মীয় উপাসনালয় (মসজিদ, মন্দির), শিক্ষাপ্রতিষ্ঠান বা মানুষের ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকার নির্দিষ্ট সীমানার ভেতর কোনো মদের দোকান বা পাট্টা স্থাপন বা পরিচালনা করা **সম্পূর্ণ বেআইনি**। আরপিন নগর জামে মসজিদের দূরত্ব এখান থেকে মাত্র ২০০ গজ! তাহলে কোন আইনের বলে আবাসিক এলাকার ভেতর এই বিষাক্ত আখড়া দিনের পর দিন চালানো হচ্ছে?
**নেতারাও যেখানে হেরে গিয়েছিলেন:**
আমরা প্রবীণদের মুখে শুনেছি—অতীতে এই মদের পাট্টাটি শহর থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য মরহুম মেজর ইকবাল সাহেব, **মমিনুল মউজদিন** সাহেব, মনোয়ার বখত নেক সাহেব এবং আইয়ুব বখত জগলুল সাহেবের মতো বড় বড় ও প্রভাবশালী রাজনৈতিক নেতারাও চেষ্টা করেছিলেন। কিন্তু এক অদৃশ্য অপশক্তির দাপটে তারা সেদিন এটি সরাতে পারেননি।
**তাহলে কি মাদকের কাছে সবাই হেরে গেলেন?**
আজ এই প্রশ্নটি প্রতিটি বিবেকবান সুনামগঞ্জবাসীর। বর্তমান সময়ে এই পাট্টাটি শহরের বাইরে স্থানান্তরের দাবিতে—
* **ইমাম মুয়াজ্জিন পরিষদ**
* **আরপিন নগরবাসী** এবং
* *মাদক বিরোধী ঐক্য পরিষদ**
পৃথক পৃথকভাবে সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মহোদয় বরাবর লিখিত দরখাস্ত ও স্মারকলিপি দাখিল করেছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আইনের স্পষ্ট লঙ্ঘন হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান আইনি পদক্ষেপ নেওয়া হয়নি!
**আজকে যারা নীরব, তাদের উদ্দেশ্যে:**
আজকে হয়তো অনেকেই নীরব ভূমিকা পালন করছেন, কোনো মতামত দিতে বা এই আন্দোলনে সাহায্য করতে ভয় পাচ্ছেন কিংবা এড়িয়ে যাচ্ছেন। কিন্তু মনে রাখবেন, এর ভবিষ্যৎ যে কতটা ভয়াবহ হতে পারে তা হয়তো আপনারা পরে বুঝতে পারবেন। আমরা এই শহরেরই সন্তান, এই প্রিয় শহরকে রক্ষা করা আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব।
**ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের দায়বদ্ধতা:**
হয়তো স্বার্থান্বেষী মহলের শক্ত খুঁটির কারণে আমরা আজ সফল হবো না; কিন্তু অন্তত ভবিষ্যৎ প্রজন্মের সামনে বুক ফুলিয়ে বলতে পারবো—আমরা এই অন্যায়ের

মানবতা মানে দুর্বলতা নয় মনে রাখতে হবে
17/06/2026

মানবতা মানে দুর্বলতা নয় মনে রাখতে হবে

Address

6 Mirpur Road
Sunamganj
1205

Alerts

Be the first to know and let us send you an email when Md Musaddek Ali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category