Udichi Sunamganj

Udichi Sunamganj অন্ধ কুটিরে বন্ধ থাকুক ভয়
সুরের টানে লক্ষ প্রাণে বিশ্ব করবো জয়

আজ ৬ মার্চ যশোর হত্যাকান্ড দিবস। দেশের সাংস্কৃতিক অঙ্গনের  ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত দিন। ১৯৯৯ সালের এই দিনে যশোরে উদীচী...
06/03/2024

আজ ৬ মার্চ যশোর হত্যাকান্ড দিবস। দেশের সাংস্কৃতিক অঙ্গনের ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত দিন। ১৯৯৯ সালের এই দিনে যশোরে উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনে বোমা হামলা হয়। বোমার আঘাতে ১০ টি তাজা প্রাণ লুটিয়ে পড়ে আর প্রায় দুইশত দর্শক- শিল্পীকর্মী আহত হন। এটি ছিল বাংলাদেশের সংস্কৃতির উপর প্রথম এবং সবচেয়ে বড় আঘাত। তৎকালীন ক্ষমতাশীল দলের নোংরা রাজনীতির শিকার হয়ে এখনও এই জগণ্যতম বর্বরোচিত হত্যাকান্ডের বিচার হয়নি।
আমরা এই হত্যাকান্ডের বিচার চাই।
বিচার না হলে এদেশে মৌলবাদী আস্ফালনই বাড়বে কমবে সাংস্কৃতিক কর্মকান্ডের প্রসার। অবিলম্বে এই বর্বরোচিত হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করছি।
এই হত্যাকান্ডে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

22/12/2023

উদীচী'র অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদু ভাই আর আমাদের মাঝে নেই। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

মহান বিজয় দিবসে সুনামগঞ্জ উদীচীর শহিদ স্মৃতি  ফলকে  পুষ্পস্তবক অর্পণ।
16/12/2023

মহান বিজয় দিবসে সুনামগঞ্জ উদীচীর শহিদ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ।

অকালপ্রয়াত যুবরাজনীতিবিদ মঈনুদ্দিন আহমদ জালাল স্মরণ। শুক্রবার সন্ধ্যা ৬টায়। শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি...
19/10/2023

অকালপ্রয়াত যুবরাজনীতিবিদ মঈনুদ্দিন আহমদ জালাল স্মরণ। শুক্রবার সন্ধ্যা ৬টায়। শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি,সুনামগঞ্জে।
সবার অংশগ্রহণ প্রত্যাশা করছি।

উদীচীর অন্যতম প্রতিষ্টাতা, সাহিত্যিক-সাংবাদিক,আজীবন বিপ্লবী রণেশ দাশগুপ্তের ১১১তম জন্ম বার্ষিকীর আলোচনা সভা ও পাঠ প্রতিয...
15/01/2023

উদীচীর অন্যতম প্রতিষ্টাতা, সাহিত্যিক-সাংবাদিক,আজীবন বিপ্লবী রণেশ দাশগুপ্তের ১১১তম জন্ম বার্ষিকীর আলোচনা সভা ও পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। জেলা শিল্পকলা একাডেমি সুনামগঞ্জ এর লোকসংস্কৃতি সংগ্রহশালায় উদীচী সুনামগঞ্জ এর সহ সভাপতি রমেন্দ্র কুমার দের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় রণেশ দাশগুপ্তে সৃষ্টি কর্মের উপর আলোচনা করেন লেখক,সাহিত্যিক কবি ইকবাল কাগজী,জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য, জেলা প্রগতি লেখক সংঘ সহ সাধারণ সম্পাদক অনুপ নারায়ন দাস। উপস্থিত ছিলেন জেলা উদীচীর কার্যনির্বাহী সদস্য চন্দন রায়,আরতি পাল,অ্যাড,মতিয়া বেগম, সহ সাধারণ সম্পাদক জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আসাদ মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার সাজ্জাদ পিয়াল, সু,স, কলেজ শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলি আহনাফ অনি।

সবার উপস্থিতি প্রত্যাশা করছি।
14/01/2023

সবার উপস্থিতি প্রত্যাশা করছি।

08/01/2023
দেশব্যাপী প্রতিযোগিতার অংশ হিসেবে আজ উচ্চ বালিকা বিদ্যালয় সুনামগঞ্জ এ রনেশ দাশগুপ্ত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।আয়োজনে-...
07/01/2023

দেশব্যাপী প্রতিযোগিতার অংশ হিসেবে আজ উচ্চ বালিকা বিদ্যালয় সুনামগঞ্জ এ রনেশ দাশগুপ্ত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজনে- উদীচী সুনামগঞ্জ।

রণেশ দাশগুপ্ত পাঠ প্রতিযোগিতা আগামী ৭ জানুয়ারি ২০২৩ সকাল ১১ টায় সকল জেলায় একযোগে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় ৫ টি বিভাগে ...
05/01/2023

রণেশ দাশগুপ্ত পাঠ প্রতিযোগিতা আগামী ৭ জানুয়ারি ২০২৩ সকাল ১১ টায় সকল জেলায় একযোগে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় ৫ টি বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জের পরীক্ষা কেন্দ্রের নাম " উচ্চ বালিকা বিদ্যালয় সুনামগঞ্জ "
ক বিভাগ - তৃতীয় থেকে পঞ্চম
খ বিভাগ - ষষ্ঠ থেকে অষ্টম
গ বিভাগ - নবম থেকে দশম
ঘ বিভাগ - একাদশ থেকে দ্বাদশ
ঙ বিভাগ - উম্মুক্ত
১৫ জানুয়ারি রণেশ দাশগুপ্তের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী প্রতিযোগীদের পুরষ্কার বিতরণ করা হবে।

প্রত্যেক প্রতিযোগিকে ৩০ টাকা দিয়ে মননের পাঠশালা বই সংগ্রহ করে তা পাঠ করতে হবে অথবা চাইলে এক বই একাধিকজনে পাঠ করতে পারবেন। সেই গল্প/প্রবন্ধ থেকেই প্রশ্ন থাকবে। আরো ২০ টাকা দিয়ে নাম নিবন্ধন করতে হবে।

সুনামগঞ্জের প্রতিযোগিগণ বই সংগ্রহ ও নাম নিবন্ধনের জন্য যোগাযোগ করুন। জহির উদ্দিন-সহ সাধারণ সম্পাদক,উদীচী,সুনামগঞ্জ। মুঠোফোন-০১৩০৩১৭২৬৩৩, ইফতেখার সাজ্জাদ পিয়াল,প্রচার ও প্রকাশনা সম্পাদক,উদীচী,সুনামগঞ্জ। মুঠোফোন-০১৭১৩৬৭৯৫৯১

যারা এখনো নিবন্ধন করেন নি তারা পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্ব অর্থাৎ সকাল ১০.৩০ টার পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিতি হয়ে নাম নিবন্ধন করতে পারবেন। যারা বই সংগ্রহ করতে পারেননি তারা গল্প/প্রবন্ধ ফটোকপি সংগ্রহ করে ভালভাবে পাঠ করে আসবেন।

ধন্যবাদান্তে-
জাহাঙ্গীর আলম
সাধারণ সম্পাদক
উদীচী,সুনামগঞ্জ।

ইতিমধ্যে উদীচী সুনামগঞ্জ জেলা সংসদের ছয়টি শাখা সম্মেলন সম্পন্ন হয়েছে। দিরাই উপজেলা শাখা সভাপতি নারায়ন দাস,সাধারণ সম্পাদক...
04/02/2022

ইতিমধ্যে উদীচী সুনামগঞ্জ জেলা সংসদের ছয়টি শাখা সম্মেলন সম্পন্ন হয়েছে। দিরাই উপজেলা শাখা সভাপতি নারায়ন দাস,সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র দাস,শাল্লায় সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাস সাধারণ সম্পাদক চম্পা তালুকদার, জগন্নাথপুর সভাপতি সতীশ গোস্বামী সাধারণ সম্পাদক দ্বীপক দেব,বিশ্বম্ভরপুর সভাপতি স্বপন কুমার বর্মন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু,শান্তিগঞ্জ সভাপতি শ্যামল দেব সাধারণ সম্পাদক জয়ন্ত দেবনাথ, সুনামগঞ্জ সরকারী কলেজ শাখার সভাপতি নাহিদ আল নেওয়াজ সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ। শীঘ্রই তাহিরপুর, জামালগঞ্জ এবং ধর্মপাশা উপজেলা শাখার সম্মেলন সম্পন্ন হবে।
নতুন কমিটির সবাইকে জেলা উদীচীর পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন। জয় উদীচী।

Address

Sunamganj
Sunamganj
3000

Alerts

Be the first to know and let us send you an email when Udichi Sunamganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Udichi Sunamganj:

Share