ইসলামী সাংস্কৃতিক জোট সুনামগঞ্জ বাংলাদেশ

  • Home
  • Bangladesh
  • Sunamganj
  • ইসলামী সাংস্কৃতিক জোট সুনামগঞ্জ বাংলাদেশ

ইসলামী সাংস্কৃতিক জোট সুনামগঞ্জ বাংলাদেশ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ইসলামী সাংস্কৃতিক জোট সুনামগঞ্জ বাংলাদেশ, Art, Sunamganj.

তুমি চলে যাওয়ার আজ ১৬ বছর।-কলরব-এর প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আইনুদ্দীন আল আজাদ (রহ.) ছিলেন বাংলাদেশের ইসলামি সাংস্কৃতি...
18/06/2026

তুমি চলে যাওয়ার আজ ১৬ বছর।
-
কলরব-এর প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আইনুদ্দীন আল আজাদ (রহ.) ছিলেন বাংলাদেশের ইসলামি সাংস্কৃতিক আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি শুধু একজন নাশিদ শিল্পীই ছিলেন না; বরং সংগঠক, কবি, গীতিকার, প্রশিক্ষক এবং সাংস্কৃতিক বিপ্লবের একজন স্বপ্নদ্রষ্টা ছিলেন।

জন্ম ও পারিবারিক পরিচয় -

তিনি ১৯৭৭ সালের ১ মার্চ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার হাজরতলা গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠেন এবং ইসলামী শিক্ষা ও সংস্কৃতির প্রতি গভীর অনুরাগী ছিলেন।

ইসলামি সাংস্কৃতিক আন্দোলনে আত্মপ্রকাশ -

নব্বইয়ের দশকে যখন ইসলামি সংস্কৃতির পরিসর সীমিত ছিল, তখন তিনি উপলব্ধি করেন যে গান, কবিতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে দ্বীনি দাওয়াতের শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহার করা সম্ভব। সেই চিন্তা থেকেই তিনি একদল শিশু-কিশোরকে নিয়ে সাংস্কৃতিক চর্চা শুরু করেন।

কলরব প্রতিষ্ঠা -

তাঁর জীবনের সবচেয়ে বড় কীর্তি হলো “কলরব” প্রতিষ্ঠা। অত্যন্ত সীমিত সম্পদ, আর্থিক সংকট ও নানা বাধা-বিপত্তির মধ্যেও তিনি কলরবকে একটি জাতীয় প্রতিষ্ঠানে পরিণত করেন। আজ বাংলাদেশের হাজারো ইসলামি শিল্পী কলরবের মাধ্যমে গড়ে উঠেছে এবং দেশ-বিদেশে ইসলামী সংস্কৃতির বার্তা পৌঁছে দিচ্ছে।

আজ তাঁর প্রতিষ্ঠিত কলরব বাংলাদেশের অন্যতম বৃহৎ ইসলামি সাংস্কৃতিক সংগঠন। তাঁর স্বপ্ন, আদর্শ ও সাংস্কৃতিক আন্দোলন এখনও হাজারো তরুণকে ইসলামের সুমহান আদর্শের দিকে আহ্বান জানাচ্ছে। ইন্তে/কালের বহু বছর পরও তিনি ইসলামি সংস্কৃতির একজন কিংবদন্তি ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে আছেন।

শিল্পী ও গীতিকার হিসেবে অবদান -

আইনুদ্দীন আল আজাদ (রহ.)-এর কণ্ঠ ছিল অত্যন্ত হৃদয়স্পর্শী। তাঁর রচিত ও পরিবেশিত সংগীতগুলোতে ইসলামী জাগরণ, মুসলিম উম্মাহর দুঃখ-কষ্ট, অন্যায়ের প্রতিবাদ, দেশপ্রেম এবং নৈতিকতার আহ্বান প্রতিফলিত হতো। তাঁর অনেক সংগীত আজও ইসলামি সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় সম্পদ হিসেবে বিবেচিত হয়।

উত্থান -

তিনি মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকেই দেশব্যাপী পরিচিতি লাভ করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের চৌকস একজন
কেন্দ্রীয় দায়িত্বশীল ছিলেন।

ব্যক্তিত্ব ও নেতৃত্ব -

সহকর্মী ও শিষ্যদের বর্ণনায় তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, পরিশ্রমী, দূরদর্শী ও সৃজনশীল একজন মানুষ। তিনি নিজে পর্দার আড়ালে থেকে নতুন প্রতিভা গড়ে তুলতে বেশি আগ্রহী ছিলেন। অনেক জনপ্রিয় ইসলামি শিল্পী তাঁর হাত ধরেই সাংস্কৃতিক অঙ্গনে আত্মপ্রকাশ করেন।

ইন্তেকাল -

২০১০ সালের ১৮ জুন নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ই/ন্তেকাল করেন। মৃ/ত্যুকালে তাঁর বয়স ছিল মাত্র ৩৩ বছর। তাঁর মৃ/ত্যু ইসলামি সাংস্কৃতিক জগতে গভীর শোকের ছায়া নেমে আসে।

সংক্ষেপে বলা যায়, মাওলানা আইনুদ্দীন আল আজাদ (রহ.) ছিলেন এমন একজন মানুষ, যিনি সাংস্কৃতিক মাধ্যমকে ইসলামের দাওয়াত ও উম্মাহর জাগরণের শক্তিশালী হাতিয়ারে পরিণত করেছিলেন। তাঁর রেখে যাওয়া কর্ম ও প্রতিষ্ঠান আজও তাঁর জীবন্ত সদকায়ে জারিয়া হিসেবে বিবেচিত হয়।

আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমীন।

আলহামদুলিল্লাহ ইসলামী সাংস্কৃতিক জোট সুনামগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ মিটিং গতকাল রাতে অনলাইনে অনুষ্ঠিত হয় এটা উপস্থিত থাকে...
13/06/2026

আলহামদুলিল্লাহ ইসলামী সাংস্কৃতিক জোট সুনামগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ মিটিং গতকাল রাতে অনলাইনে অনুষ্ঠিত হয় এটা উপস্থিত থাকেন সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানার বিভিন্ন শিল্পীগোষ্ঠীর পরিচালক ও দায়িত্বশীলগণ।
আমাদের অত্র সংস্কৃতিক জোটের চমৎকার কার্যক্রম ও সিদ্ধান্ত আসতেছে অচিরেই শুনতে পাবেন ইনশাআল্লাহ। আমাদের এই দ্বীনি খেদমত আল্লাহতালা কবুল করুন। অপসংস্কৃতি নগ্ন ও বেহায়াপনা ইসলামবিদ্বেষীদের জবাব দেওয়ার তাওফিক দান করুন আমিন।

উদ্যোক্তা
এম শাহীনুর আলম জিহাদী Shahinur Alam Jihadi
ইসলামী সাংস্কৃতিক জোট সুনামগঞ্জ বাংলাদেশ

আলহামদুলিল্লাহ অনেক চেষ্টা ও সফলতার পর সকল শিল্পী গোষ্ঠীকে একত্রিত করতে যাচ্ছি ইনশাল্লাহ ইসলামী সাংস্কৃতিক জোট সুনামগঞ্জ...
10/06/2026

আলহামদুলিল্লাহ অনেক চেষ্টা ও সফলতার পর সকল শিল্পী গোষ্ঠীকে একত্রিত করতে যাচ্ছি ইনশাল্লাহ
ইসলামী সাংস্কৃতিক জোট সুনামগঞ্জ বাংলাদেশ
এর সুনামগঞ্জ জেলার আহ্বায়ক কমিটি অচিরেই প্রকাশ করা হবে এরপর জেলা কমিটি হবে এরপর থানা কমিটি হবে ইনশাল্লাহ।
সার্বিক প্রচেষ্টায়
এম শাহীনুর আলম জিহাদী Shahinur Alam Jihadi
ইসলামী সাংস্কৃতিক জোট সুনামগঞ্জ বাংলাদেশ

#ইসলামীসাংস্কৃতিকজোটসুনামগঞ্জবাংলাদেশ
#ইসলামীসাংস্কৃতিকজোটসুনামগঞ্জবাংলাদেশ
#ইসলামীসাংস্কৃতিকজোটসুনামগঞ্জবাংলাদেশ
#শাহীনুরআলমজিহাদীসুনামগঞ্জ
#শিল্পীশাহীনুরআলমজিহাদীসুনামগঞ্জ
#আলোরসিঁড়িশিল্পীগোষ্ঠীসুনামগঞ্জ

Address

Sunamganj
3000

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী সাংস্কৃতিক জোট সুনামগঞ্জ বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category