Joydeb Kar

Joydeb Kar অন্ধ আমি অন্ধকারে আলো কুড়াই,
গন্ধরাজের গন্ধে মাতাল জীবন পোড়াই!

29/08/2026
গ্রীষ্ম
28/08/2026

গ্রীষ্ম

মানা নাই
27/08/2026

মানা নাই

গল্পবুড়িমা
26/08/2026

গল্পবুড়িমা

25/08/2026

'আমি কবে নষ্ট হলাম' আমার প্রথম কবিতাবই আমি জন্মান্ধ হোমার এর সর্বশেষ কবিতা। Paul Debopriya পড়েছিল বহু বছর আগে ( যদিও শেষ স্তবকে একটা 'র' সে বেশি পড়েছিল)। তার এই পড়াটা আমাকে বারবার টানে, আমি বারবার শুনি। প্রতিবারই যেন নার্সিসাস হয়ে উঠি।
নববর্ষের দিন চট্টগ্রাম চারুকলার ছাত্রাবাসে ভিডিওটি ধারণ করেছে শ্রেয়ান।

রুপোলি তারার মাঠজয়দেব করবেসামাল চুলের হাওয়ায়হৃদয়রেণু উড়ে যায়; তরি টলমল।অপরিহার্য উত্তাপের খোঁজেব্লেজার্ডের তাড়া খাওয়া পা...
24/08/2026

রুপোলি তারার মাঠ
জয়দেব কর

বেসামাল চুলের হাওয়ায়
হৃদয়রেণু উড়ে যায়; তরি টলমল।
অপরিহার্য উত্তাপের খোঁজে
ব্লেজার্ডের তাড়া খাওয়া পাখি তুমি
কত দ্রাঘিমারেখা ভেদ করে এলে এই দিনে?

শীতনিদ্রার সকল প্রস্তুতি ভেস্তে যায় আমার;
পৌরাণিক নীলকণ্ঠ্য দিনে মন্থন শেষে
তোমার গানের কলি যেন বেজে ওঠে,
প্রজাপতি উড়ালের মতো সংঘের প্রবীণ সাধুর গলায়!

শহর কলকাতা যতদূর,
যতদূর কালিঘাট, শান্তিনিকেতন, ঢাকা, খুলনা
সিলেট, কেন্দুলি, কুষ্টিয়া, নদীয়া কিংবা
অখ্যাত অনামা যেকোনও অঞ্চল ঘুরে
ভেতরের আদুড়ে শিশুটির খেলা
পদ্মঝিলের মতো কাজলঘেরা চোখ তুমি
আমাদের শৈশবশিউলিঝরা মাঠ থেকে
স্মৃতি কুড়াও? গাঁথবে মালা?

অপেক্ষা-সুন্দরের মতো একা নিঃসঙ্গ তিল
সকল প্রকার অসাবধানতার ভেতর
ফেরি করে উজ্জ্বল ওষুধ,
প্রিয়তর দৃশ্যকলা, নিমগ্ন সন্তের নৈঃশব্দ্য উল্লাস।

তোমার হাতুড়ি-শাবল, রঙ-তুলি-ছেনী
আর কপালের টিপ —কেউ একা নয়;
অমল পরশ তুমি দিয়ে যাও নির্বিবাদ।
দূরে যাক, আরও দূরে —যত সব রুপোলি
তারার মাঠ পেরিয়ে আসার সংশয়ী দিন।
.

২২।০৮।২০২২

ছবিনিম্ন কমেন্টের ঘরে লেখার লিঙ্ক রইল। #আরকুম_শাহ  #মাজার  #বাউল  #ফকির  #সুফি  #মোকাম  #সংস্কৃতি  #জিয়ারত  #সমাজ  #কালচ...
23/08/2026

ছবিনিম্ন কমেন্টের ঘরে লেখার লিঙ্ক রইল।
#আরকুম_শাহ #মাজার #বাউল #ফকির #সুফি #মোকাম #সংস্কৃতি #জিয়ারত #সমাজ #কালচার #জয়দেব_কর #গানপার

এই বিকেলে ওখানে কার আসার কথা ছিল?দরোজায় কড়া নেড়ে যাবে,অথবা ধাতব কলিং বেল টিপে এই গার্হস্থ্যের গৈরিক আরাধনাছুঁয়ে যাবে কে?...
22/08/2026

এই বিকেলে ওখানে
কার আসার কথা ছিল?
দরোজায় কড়া নেড়ে যাবে,
অথবা ধাতব কলিং বেল টিপে
এই গার্হস্থ্যের গৈরিক আরাধনা
ছুঁয়ে যাবে কে?

এখানে ডাহুকের সতর্ক পদক্ষেপের মতো
সন্ধ্যা ঘনায়, বাঘঘোনায় বেজে ওঠে
প্রেমতলার বিরহী দোতারা,
অথচ এই এসব আপাতবিদ্রোহী বিকেল
পেরিয়ে রাতের কোলে ওঠা শহরের
কোথাও যায়নি পাওয়া আমাকে।

হাতির বাংলো পেরিয়ে লেডিস ক্লাব–
রেডিসন – মেহেদীবাগ অথবা কর্ণফুলীর তীর
কোথাও কেউ নেই।
কেউ আসে না। সন্ধ্যা নামে।
কেউ নেই। রাষ্ট্রের মতো সবাই নিখোঁজ!
আমিও নিখোঁজ।
এই সন্ধ্যায় কেউ আসে না।
একা একা বসে আছে বোকা কলিং বেল।
৷।
একা বসে আছে।। জয়দেব কর

৪.১১.২০২৫

পেছনে জামাইকাটা হাওর। শৈশব-কৈশোরের অকৃত্রিম উদার আশ্রয়।
21/08/2026

পেছনে জামাইকাটা হাওর। শৈশব-কৈশোরের অকৃত্রিম উদার আশ্রয়।

বান্দরবান ২০১৫
20/08/2026

বান্দরবান ২০১৫

Address

Sunamganj

Telephone

+8801721108654

Website

Alerts

Be the first to know and let us send you an email when Joydeb Kar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Joydeb Kar:

Shortcuts

Share

Category