Carpediem

Call Website

Carpediem স্মৃতি গুলো ঝরে যাক,বর্ষা জলে টুপটাপ 🖤✨

22/09/2026

বিশ্ববাজারে আজ তেলের দাম কমছে। হয়তো এই কারণেই ব্যবসায়ীরা রাগ করে আজ দুধের দাম বাড়িয়ে দিছে ১০ টাকা!

আমি সৌদি সরকারকে একটা প্রস্তাব দিতে চাই। হজের সময় শয়তানের দিকে পাথর মারার সিস্টেম, ওটার পরে সবাই মিলে বাংলাদেশের দিকে আরেক দফা পাথর মারলে হয় না?

19/09/2026

ক্ষমতা থাকলে প্রত্যেকটা বাংলাদেশিরে (নিজেরে সহ) আমি দেশ থেকে বের করে দিয়ে বলতাম, যাও, যে যেখানে পারো, গিয়ে থাকোগা। আর পুরা বাংলাদেশটারে কাঁটাতারের বেড়ায় ঢেকে বড় একটা সাইনবোর্ড টানিয়ে দিতাম। সেখানে লেখা থাকত— অভিশপ্ত জায়গা, নিরাপদ দূরত্ব বজায় রাখুন

19/09/2026

অনেকেই আমাকে বলে, বাংলাদেশ নিয়ে আপনার এত বিতৃষ্ণা কেন, দেশটাকে এত 'হেইট' করেন কেন, এত অপছন্দ করার কারণ কী ইত্যাদি

সকালে ঘুম ভেঙে একবার ফেসবুকে ঢুকলাম, দেখি বাচ্চা একটা ছেলে নিখোঁজ

দুপুরের পর আরেকবার ঢুকতেই দেখলাম, ছেলেটার লাশ পাওয়া গেল

ঘটনা কী? মায়ের আইফোন নিয়ে বাচ্চাটা ছবি তুলতে বের হইছিল, ওই আইফোনের জন্যই বাচ্চাটাকে কে বা কারা মেরে ফেলছে বলে ধারণা করতেছে পুলিশ

এই দেশটাকে সহ্য করার কারণ আছে কোনো?

[যারা বলবেন, এসব কি শুধু বাংলাদেশেই হয়, অন্য দেশে হয় না—তাদের জন্য একটাই কথা, হ্যাঁ ভাই, আপনারাই ঠিক। খুব দামি কথা বলেছে, এত দামি কথা সচরাচর শোনা যায় না।]

19/09/2026

এই যে আইফোনের একটা ঘটনায় অপ্রতিমকে মেরে ফেলা হলো বলে ধারণা করতেছে, এটা অসম্ভব কিছু না। ঘটনা আরও থাকতে পারে। জানি না। তদন্তে জানা যাবে। কিন্তু আইফোনের ব্যাপারটাও সামান্য কিছু না। এই বাঙালি জাতটার আইফোন ফেটিশ আছে। চার আনা ইনকাম নাই টাইপ লোকরেও আমি ধারদেনা করে সেকেন্ড হ্যান্ড আইফোন কিনে চব্বিশ ঘণ্টা 'ভাব' মারাইতে দেখছি।

আর্থিকভাবে তো বটেই, মানসিকভাবে টোটাল ফকিন্নি একটা জাতির পক্ষে একটা আইফোনের লোভে বাচ্চাকে মেরে ফেলাটা অসম্ভব কিছু না।

আরেকটা খবর পড়লাম আজ। চট্টগ্রামে দিনদুপুরে ব্যস্ত রাস্তাতেই রিকশা থামিয়ে ছিনতাই করতেছে। লোকটা সব দিয়ে দিচ্ছে। এর মধ্যেই লোকটার পায়ে ছুরি দিয়ে ঘাইও দিল ছিনতাইকারী। আশেপাশের কেউ কিছু বলে না। দুয়েকজন চিল্লান দেওয়ার পর ছিনতাইকারী দুইজন আরেকটা রিকশায় উঠে চলে গেল।

ফোন, টাকাপয়সা ইত্যাদি নিয়ে বের হবেন। ছিনতাইকারী ধরলে যে সব দিয়ে দেবেন প্রাণের ভয়ে, তাতেও বাঁচবেন না। বেকায়দায় ছুরি বসিয়ে দেবে। আর নয়তো বাচ্চাটার মতো মেরেই ফেলবে।

ভাবতেছি, কাল কিংবা পরশু, আমার সাথেও হবে এমন। শুধু ভাগ্যের জোরে কতদিন আর নিরাপদে থাকা যাবে।

বাসা থেকে বের হওয়ার আগে বাপ-মা, ভাই-বোন, বউ-জামাইয়ের সাথে শেষদেখা করার মতোই বিদায় নিয়ে বের হন। তাহলে রাস্তাঘাটে মরার সময় এইটুকু সান্ত্বনা নিয়ে মরতে পারবেন যে, বিদায়টা অন্তত নিতে পারছি!

14/09/2026

একজন এভারেজ পাকিস্তানিও পাকিস্তানকে এতোটা ভালোবাসে না, বাংলাদেশের একজন এভারেজ শিবির যতোটা ভালোবাসে।

07/09/2026

এই দুষ্টু সরকার!
এ মাসের বিদ্যুৎ বিল এতো বেশি
কেন এসেছে হুম?
উম্মাহ 💋

আমাদের দেশে এমন তরুণের বড্ড প্রয়োজন!ছবির এই ছেলেটির নাম বিট্টু তবাহী। মধ্যপ্রদেশের ২০ বছরের এই তরুণ কোনো গ্লাভস, বুট বা ...
05/09/2026

আমাদের দেশে এমন তরুণের বড্ড প্রয়োজন!
ছবির এই ছেলেটির নাম বিট্টু তবাহী। মধ্যপ্রদেশের ২০ বছরের এই তরুণ কোনো গ্লাভস, বুট বা সাঁতার না জেনেই দূষিত নদী পরিষ্কার করতে নেমে পড়েছেন। নিজের পকেটের টাকা খরচ করে, হাতে ইনফেকশন নিয়ে হলেও তিনি পরিবেশ বাঁচানোর লড়াই থামাননি।
আমাদের বাংলাদেশেও যদি বিট্টুর মতো সাহসী ও স্বতঃস্ফূর্ত মানসিকতার তরুণ থাকত! আমরা প্রায়ই পরিবেশের আবর্জনা বা দেশের নানা সমস্যা নিয়ে শুধু অভিযোগ করি, কিন্তু কেউ নিজে উদ্যোগ নিয়ে এগিয়ে আসি না। বিট্টু আমাদের শিখিয়ে দিলেন—পরিবর্তনের জন্য সরকারের বা অন্যের মুখের দিকে তাকিয়ে না থেকে নিজেই প্রথম পদক্ষেপটি নিতে হয়।
আমাদের দেশের যুবসমাজের মধ্যেও যদি এই আত্মনিবেদন ও দায়িত্ববোধ জাগ্রত হতো, তবে রূপসী বাংলা সত্যি রূপসী হয়ে উঠত। অন্য কারও শুরুর অপেক্ষা না করে, আসুন আমরাই পরিবর্তনের সূচনা করি! 💚🇧🇩

হ্যাঁ, ঠিকই পড়ছেন- বাংলাদেশ এখন পৃথিবীর এক নাম্বার খেলাপি ঋণের দেশ। আশপাশের দেশগুলো নাম দেখুন। আমাদের অবস্থা চাদ, ইকুয়েট...
04/09/2026

হ্যাঁ, ঠিকই পড়ছেন- বাংলাদেশ এখন পৃথিবীর এক নাম্বার খেলাপি ঋণের দেশ। আশপাশের দেশগুলো নাম দেখুন। আমাদের অবস্থা চাদ, ইকুয়েটোরিয়াল গিনি, ঘানার চাইতেও খারাপ। এরপরও এই দেশের মানুষ উগান্ডাকে নিয়ে ফান করে। আরে উগান্ডা কয় দিন পর আমাদের ভিসাও দেবে না। তবুও কি আমরা এই দেশকে ভাগাড় হিসেবে স্বীকার করবো না? যুগের পর যুগ আমাদেরকে এভাবে ভাগাড় বানিয়ে রাখা হয়েছে। সারা দিন শুধু অমুক ভাইকে নিয়ে "গর্ব", তমুক নেতাকে নিয়ে "গর্ব" আর "সেরা" নিয়ে আছে। অথচ পৃথিবীর মানচিত্রে কোথাও আমাদের খুঁজে পাওয়া যায় না। যে দিন আমরা নিজ দেশকে ভাগাড় নামে ডাকতে শুরু করবো। সে দিন হয়ত মুক্তির কোন পথ খুঁজে পাওয়া যাবে। এর আগ পর্যন্ত আমরা ভাগাড়েই থাকবো। আমাদের মুক্তি নেই।

04/09/2026

আলহামদুলিল্লাহ,বিশ্বরেকর্ড 🫶🐸

Address

Sonargaon
Sonargaon

Alerts

Be the first to know and let us send you an email when Carpediem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share