22/08/2026
আমাকে দেখতে স্বাভাবিক মনে হতে পারে। কিন্তু প্রতি রাতেই ঘুমানোর সময় আমার মনে হয়, চাকরি আর করব না, সামনের বছরই গরুর খামার দেব। দুইটা গরু দিয়ে শুরু করে ঘণ্টা খানেকের মধ্যেই মোটামুটি হাজারখানেক গরু বানিয়ে ফেলি। গরুর দুধ-ডিম বিক্রি করে করে নিজেকে মোটামুটি এলন মাস্কের কাছাকাছি পর্যন্ত নিয়ে আসি যখন, তখন ঘুমে ধরে। ঘুমের ঘোরে ভাবতে থাকি, গরু আবার ডিম দেয় নাকি! ডিম বেচা টাকা তখন মাইনাস করতে হয়। আমার ঘুম কেটে যায়...