TOM 444

TOM  444 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TOM 444, sirajganj, Sirajganj.

খাঁটি ও প্রাকৃতিক খাবারের ঠিকানা
বাদাম | মধু | সিয়াসিড | ঘি | আখরোট
হানিনাট | জাফরান | খেজুর | খেজুরের গুড় |
খাঁটি সরিষার তেল| রসুনের আচার
📦 হোম ডেলিভারি
📩 অর্ডারের জন্য ইনবক্স করুন

কাজু বাদাম 🟩 1 Kg 2050 ✅বাদাম মানেই তা শরীরের জন্য ভালো। খাবারের স্বাদ বাড়ানো ছাড়াও, বাদামের স্বাস্থ্য উপকারিতা শরীরের...
31/01/2026

কাজু বাদাম 🟩 1 Kg 2050 ✅

বাদাম মানেই তা শরীরের জন্য ভালো। খাবারের স্বাদ বাড়ানো ছাড়াও, বাদামের স্বাস্থ্য উপকারিতা শরীরের অনেক সমস্যা সহজেই দূর করতে পারে। আর এটি যদি হয় কাজু বাদাম, তাহলে তো কোন প্রশ্নই নেই।পুষ্টিবিদরা বলছেন, কাজুতে রয়েছে ফাইবার এবং উপকারী অনেক উপাদান যেমন ম্যাঙ্গানিজ, ফসফরাস, জিঙ্ক এবং কপার। এছাড়াও, কাজুবাদামে ভিটামিন কে, ভিটামিন বি৬ ইত্যাদির মতো পুষ্টি উপাদানে সমৃদ্ধ তাই, যাদের বিভিন্ন শারীরিক সমস্যা রয়েছে এবং ওজন কমানোর জন্য ডায়েটে রয়েছে, তাদের দৈনন্দিন খাদ্যতালিকায় কাজুবাদাম সুফল বয়ে আনবে।

কাজু বাদামের উপকারিতা:

হাড় মজবুত করে,হাড়ের ক্ষয় রোধ করে এবং পেশীর ব্যথা উপশম করে।
কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধানে সহায়তা করে।
দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
রক্তের সমস্যা দূর করে। রক্তে তামার অভাবও আয়রনের ঘাটতি হতে পারে, যা রক্তাল্পতা সৃষ্টি করে।নিয়মিত কাজু বাদাম খেলে এই সমস্যা কমে যায়।
বাদামে ভিটামিন আমাদের ত্বক মসৃণ রাখে এবং বয়সের ছাপ দূর করে। চোখের নীচের কালো দাগ দূর করতেও এর ভূমিকা রয়েছে।

সরিষার তেল ✅উপকারিতা:হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এবং খাবার দ্রুত হজম হলে ওজনও নিয়ন্ত্রণে থাকে। এটিতে থাকে ওমেগা-৩ ও ওম...
22/01/2026

সরিষার তেল ✅

উপকারিতা:

হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এবং খাবার দ্রুত হজম হলে ওজনও নিয়ন্ত্রণে থাকে।
এটিতে থাকে ওমেগা-৩ ও ওমেগা-৬ স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড, যা শুধুমাত্র খাবারের স্বাদই বাড়ায় না, রক্তে চর্বির মাত্রা ও হ্রাস করতেও সহায়তা করে।
এই তেল রান্না ছাড়াও অনেক উপায়ে ব্যবহার করা যায়। যেমন, গরম তেল দিয়ে জয়েন্টগুলোতে ম্যাসাজ করলে অস্বস্থতা বা অসাড়তা কমে যায়।

সয়াবিন তেল বাজারে আসার পর থেকে আমরা অনেকেই সরিষার তেলের উপকারিতা ভুলে গেছি। অথচ সরিষার তেল একসময় আমাদের রান্নাঘরের প্রধান উপাদান ছিল। সরিষা বা সরিষার তেল এখনও প্রতিটি বাড়ির রান্নাঘরেই রয়েছে এবং এটি রান্না ছাড়া মালিশের জন্যও ব্যবহৃত করা হয়। এই উপমহাদেশে এই তেলের ব্যবহার অনেক পুরনো। 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে চিকিৎসা শাস্রেও সরিষার তেল ব্যবহৃত হয়ে আসছে। এটি ওষুধ হিসেবেও ব্যবহার করা হয়। সরিষার দানা গুঁড়ো করে সরিষার তেল তৈরি করা হয়। বাংলাদেশে প্রধানত ৩ ধরনের সরিষা রয়েছে। রাই সরিষা, শ্বেতী সরিষা এবং মাঘি সরিষা। এর মধ্যে মাঘি সরিষা থেকে তৈরি ঘানি ভাঙ্গা প্রথম চাপের তেল স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি উপকারি ও খেতে সুস্বাদু ।

মাঘী সরিষার তেল সরিষা থেকে হলেও এই তেলের রং এমন কি ব্যবহারের সুবিধা ও পুষ্টিগুণ ভিন্ন হয়। কেন জানেন? কারণ হলো- সরিষার প্রকারভেদ আর তেল তৈরি পদ্ধতির কারণে। মাঘি সরিষা লালচে রঙের হয়। এ থেকে পাওয়া তেল কালচে সোনালী রঙের হয়। কোন ধরনের রাসায়নিক ব্যবহার না করলে এটা সাধারন সরিষার তেলের চেয়ে গাঢ় বর্ণের হয়। দাম অন্য দুই ধরনের সরিষার তেলের চাইতে চেয়ে বেশি। এই তেল খাবারের রঙ স্বাদ বাড়িয়ে দেয়। ভাজাপোড়ার এ তেলের ব্যবহার স্বাদকে করে তোলে অতুলনীয়।

ঘানি ভাঙা তেল আর মিলে তৈরি তেল এর মাঝে পার্থক্য পরিমাণের, পুষ্টিগুণের আর মূল্যের। ঘানিতে ভাঙ্গা তেলে সরিষার পরিমাণ বেশি লাগে, পুষ্টিগুণ কিছুটা বেশি, ঘ্রাণ ও বর্ন প্রাকৃতিক এবং মূল্য বেশি।
কাঠের ঘানি ভাঙ্গা প্রথম চাপের দেশি সরিষার তেল।উৎপাদন হয় শতভাগ নিরাপদ ভাবে। রান্নায় মাঘি সরিষার তেলের ব্যবহার আপনার রান্নাকে করবে আরো বেশি সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত।

20/01/2026

Address

Sirajganj
Sirajganj
6730

Website

Alerts

Be the first to know and let us send you an email when TOM 444 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share