30/07/2026
একটি শিশুর জীবনের কঠিন বাস্তবতা। মাত্র১৩ বছরের একটি মেয়ের বিয়ে ২২ বছরের একজন প্রাপ্তবয়স্ক ছেলের সঙ্গে দেওয়া হয়েছিল। সে অল্প বয়সেই৭ মাসের সন্তানের মা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সংসারে শান্তি আসেনি। নানা পারিবারিক ঝামেলা, অশান্তি ও মানসিক কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে। একটি শিশুর হাতে তো বই থাকার কথা, স্বপ্ন দেখার কথা, নিরাপদ শৈশব কাটানোর কথা। অথচ অনেকের ক্ষেত্রে অল্প বয়সেই কাঁধে সংসার আর সন্তানের দায়িত্ব চাপিয়ে দেয়া হয়। এর ভোগান্তি ভোগ করতে হয় শুধু সেই মেয়েকেই নয়, তার নিষ্পাপ সন্তানকেও। বাল্যবিবাহ কোনো সমাধান নয়। এটি একটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য, মানসিক বিকাশ ও ভবিষ্যৎকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। আসুন সবাই বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতন হই এবং প্রতিটি শিশুর নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য একসাথে কাজ করি। 💙🙏😓