Mcash Support

Mcash Support i make daily vlog & share my page

26/02/2026

১। এরশাদ স্বৈরাচার।
২। শেখ হাসিনা ফ্যাসিস্ট ভোট চোর।
৩। ইউনুস সুদখোর।
৪। জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ মোল্লারা সব ধর্ম ব্যবসায়ী।
৫। তারেক রহমান কারেন্টের খাম্বা চোর, চান্দাবাজ।
৬। এনসিপি শিশু নাদান বাচ্চা। আরো কতো কিছু।
এই দেশে কেউই ভালা না, শুধু আমি ভালা। কারণ, আমি সুযোগ পেলেই সদ্ব্যবহার করি। 🫣🫣
** আমি সিএনজি ড্রাইভার ১০০ টাকার ভাড়া ২০০ টাকা, ২০০ টাকার ভাড়া ৪০০ টাকা নেই। সবচেয়ে বড় কথা হলো আমি মিটার ছাড়া মনের মতো ভাড়া নেই।
** আমি বাস ড্রাইভার, ২০ টাকার ভাড়া ৩০/৩৫ টাকা নেই।
** আমি মুদি দোকানদার, সরকার কোন পন্য ২ টাকা বাড়াইলে আমি ২০ টাকা বেশি বিক্রি করি।
** আমি পাইকারি ব্যবসায়ী, সুযোগ পেলেই সিন্ডিকেট করি।
** আমি ডাক্তার, গ্যাসের ওষুধ দিলে ভালো হয়ে যাবে সেখানে ৫/৭ টা পরীক্ষা দেই।
** আমি একজন সরকারী কর্মকর্তা/কর্মচারী, সাধারণ জনগণের ফাইল আটকিয়ে ঘুষ নেই।
** আমি সাধারণ ভোটার, ৫০০ টাকা দিলেই আমার ভোট আমি অযোগ্য এবং অসৎ ব্যক্তিকে দিয়ে দেই।
** আমি একজন নেতার বা প্রার্থীর সমর্থক এবং পা চাটা কুত্তা, জেনেশুনে বুঝে ভবিষ্যতে চাঁদাবাজী করার আশায় নির্বাচনের সময় চাঁদাবাজের জন্য ওয়ার্ক করি এবং ভোট দেই।
** আমি নির্বাচনের দ্বায়িত্ব থাকা লোক, টাকা খেয়ে প্রার্থীকে ভোট চুরি করে কৌশলে জিতিয়ে দেই।
এই দেশে কেউই ভালা না, শুধু আমি ভালা। কারণ, আমি সুযোগ পেলেই নিজের স্বার্থের জন্য সদ্ব্যবহার করার ওস্তাদ। 🫣🫣

02/02/2026

----- জামাত কি জিতবে না হারবে? ----
জামাত তো বহু আগে থেকেই সফল (জিতে গেছে) - যখন থেকে তাদের মেরে ফেলা হালাল / স্বাভাবিক ছিল 🙂
এদের গালিগালাজ আর তুচ্ছ তাচ্ছিল্য করা অতি স্বাভাবিক ছিল! 🙂
ওদের আর কোন সফলতা (জেতার) নিস্প্রয়োজন।
তবে এরা ইলেকশনে জিতলে সাধারণ মানুষই মুক্তি পাবে - আর জামাতি নেতাদের জীবন কষ্টময় হয়ে যাবে -- জামাতি নেতারা প্রত্যেকে ২৪/৭ বোকার মত নিজেকে রিক্ত করে মানুষের উপকার করবে!
এ জাতি কি এরকম বেকুব deserve করে?

20/01/2026
ঢাকা–১৭ আসনের প্রার্থীকে বিট করতে না পেরে একজন চলে গেছে ভোলায়। নতুন কুতুব আসার পর শুরু হয়েছে নতুন ফন্দি।ডা. খালেদ ইম্ব্র...
20/01/2026

ঢাকা–১৭ আসনের প্রার্থীকে বিট করতে না পেরে একজন চলে গেছে ভোলায়। নতুন কুতুব আসার পর শুরু হয়েছে নতুন ফন্দি।
ডা. খালেদ ইম্ব্রায়োলজির ওপর যে ডিগ্রি নিয়েছেন, সেটা আছে বিশ্বের সিলেক্টেড কিছু দেশে। বাংলাদেশে ফার্টিলিটির ওপর সেই ডিগ্রি এখনো চালুই নেই। এখন বিএমডিসি দখল করা পাণ্ডারা দেশনেতার নির্দেশে বদনাম করতে চালু করেছে—অনুমোদনহীন ডিগ্রি বলে। মূর্খ লোকজন সেটাকে কেজি স্কুলের অধ্যাপক ভেবে মজা নেওয়া শুরু করেছে।
আরে বোকার দল, অনুমোদনহীন আর ভুয়া ডিগ্রি তো এক না। বাংলাদেশে অক্সফোর্ডেরও কিছু ডিগ্রি আছে, যেগুলো অনুমোদিত না। তোমাদের আমলাতান্ত্রিক জটিলতা আর অযোগ্যতায় অনুমোদন দিতে পারোনি বলে কি মানুষ ডিগ্রি নেওয়া বন্ধ করে রাখবে?
নিজেদের এইচএসসি পাশের লজ্জা ঢাকতে এ কেমন দৈন্যতা!
ডাঃ নাঈম তাজওয়ার

19/01/2026

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল অধিবেশন অনুষ্ঠিত

আজ ১৮ জানুয়ারি রবিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশন ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।

অধিবেশনে সংগঠনের নায়েবে আমীরবৃন্দ, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেলবৃন্দ, নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যবৃন্দ যোগদান করেন।

কেন্দ্রীয় মজলিসে শূরার নতুন সদস্য হিসেবে অধিবেশনে কয়েকজন শপথ গ্রহণ করেন। আমীরে জামায়াত নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে নিয়ে আসা, কোনো বিশেষ দলের দিকে হেলে না পড়া, অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার নিশ্চিত করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি দাবি জানানো হয়।

এছাড়াও সংগঠনের সর্বস্তরের জনশক্তিকে সর্বোচ্চ ধৈর্য, সবর ও হিকমাহর সাথে ময়দানে ভূমিকা পালন করে একটি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে কেন্দ্রীয় মজলিসে শূরার পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

ইসলামি ঐক্যে, মুনাফেকি, ত্যাগ? বর্তমান প্রজন্মের জেনে রাখা জরুরি!​বাংলাদেশের ইসলামি দলগুলোকে এক সুতোয় গাঁথতে জামায়াতে ইস...
19/01/2026

ইসলামি ঐক্যে, মুনাফেকি, ত্যাগ? বর্তমান প্রজন্মের জেনে রাখা জরুরি!
​বাংলাদেশের ইসলামি দলগুলোকে এক সুতোয় গাঁথতে জামায়াতে ইসলামী কতটা আন্তরিক, তার প্রমাণ সাম্প্রতিক ঘটনাবলী। ডা. শফিকুর রহমান সাহেব একটি বিশাল দলের আমীর হওয়া সত্ত্বেও কেবল ইসলামি শক্তির ঐক্যের খাতিরে বিন আমন্ত্রণে চরমোনাই, ছারছিনা এবং নেছারাবাদে গিয়েছেন। তাঁর স্পষ্ট বার্তা ছিল—"ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজেকে যতটুকু ছোট করা প্রয়োজন, আমি ততটুকুই করব।"
​জামায়াতের নজিরবিহীন ত্যাগ:
ঐক্যের সমর্থনে জামায়াত বরিশাল-০৫ (ফয়জুল করীম সাহেবের জন্য), ঢাকা-১২ (মামুনুল হকের জন্য) এবং ঢাকা-১১ (নাহিদ ইসলামের জন্য) আসনে নিজেদের কোনো প্রার্থী দেয়নি। কিন্তু বিপরীতে আমরা কী দেখলাম? চরমোনাই পীরের দল খোদ জামায়াত আমীরের আসনেই প্রার্থী ঘোষণা করেছে!
​চরমোনাইকে ৪৫টি আসন নিশ্চিত এবং ২৫টি আসন ‘ওপেন’ রাখার (যেখানে দুই দলই লড়বে) প্রস্তাব দেওয়া হলেও তারা তা মানতে নারাজ। তারা চায় জামায়াতের হেভিওয়েট নেতা ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, মিয়া গোলাম পরোয়ার, শাহজাহান চৌধুরী এবং হামিদুর রহমান আজাদের মতো সাবেক এমপিদের নিশ্চিত আসনগুলো।
লিস্ট -
কুমিল্লা - ১১
আব্দুল্লাহ মুহাম্মাদ তাহের সাবেক এম পি
খুলনা- ৫
মিয়া গোলাম পরওয়ার সাবেক এমপি
ঢাকা -১১
নাহিদ ইসলাম
আহবায়ক এনসিপি
চট্টগ্রাম - ১৫
মুহা. শাজাহান চৌধুরী সাবেক এমপি
কক্সবাজার-২
হামিদুর রহমান আজাদ সাবেক এমপি
বাগেরহাট
সাবেক এমপি জামায়াত
সাতক্ষীরা
সাবেক এমপি জামায়াত
আর দেখবেন, যখনই মনমতো হচ্ছে না তখনই মুনাফেকি তকমা, ক্ষমতা তারা চায়না, কিন্তু জামায়াতের ভোট ব্যংক যেখানে বেশী সেটাই চায়। নির্বাচিত না হলেও প্রধানমন্ত্রীত্ব ও গুরুত্বপূর্ণ মন্ত্রনালয় চায়। এগুলো না পেলেই তাদের মন গড়া মিথ্যা বানিয়ে বানিয়ে কর্মী নেতারা বলতেই থাকে বাচ্চাসুলভ আচরণ। গালমন্দ থেকে শুরু করে হেন কাজ নাই ই.আ নেতারা, কথিত আলেমরা করে না।
​অবাক করার বিষয় হলো, ভোটের মাঠের শক্তি যাচাইয়ের আগেই পীর সাহেব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর নিশ্চয়তা চান এবং তা লিখিত আকারে! নিজেদের অবাস্তব চাহিদা পূরণ না হওয়ায় শেষমেশ জামায়াতকে ‘মুনাফিক’ তকমা দিয়ে তারা জোট থেকে দূরে সরে গেল। অথচ দেখেন ছাত্র সংসদ নির্বাচনে ভোটের মাঠে গড়াগড়ি খেয়েও জামানত বাতিল। ০৫ আগস্টের পর গুরুত্বপূর্ণ কোন ভূমিকা নাই। এমনকি, ২০০১ সালেও একই কারণে ঐক্য হয়নি। ফলাফল কী হয়েছিল? জামায়াত ভালো করলেও চরমোনাই ১% ভোটও পায়নি। ইতিহাস কি আবারও সেই পথেই হাঁটছে?

17/01/2026

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই?

Address

Raiganj
Sirajganj
6720

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mcash Support posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category