22/06/2026
সৌদি আরব কিছু বুঝে ওঠার আগেই মেরুদণ্ড বাঁকা করে দিয়েছে স্পেন৷ অতি দ্রুতই ৩-০ গোলের লিড৷
*️⃣. স্পেনের শক্তির জায়গাটাই পারফেক্ট টিম ওয়ার্ক:
◽নিখুঁত পাসিং শিল্প৷
◽টিকিটাকা ফুটবল৷
◽শট পাসিং৷
◽ভুল পাস, ভুল শট না করা৷
1️⃣. স্পেন প্রতিটি ম্যাচেই ৬০০-৭০০ পাসিং খেলে, ৬৫-৭০% বল দখলে রাখবে, বিপক্ষে টিমের ফুটবলারদের ক্লান্ত করে ছেড়ে দেয়৷
◽বিপক্ষে টিমকে হাই প্রেসিংএ খেলার সুযোগটাই স্পেন দেয় না৷
◽প্রতি ম্যাচে গড়ে যদি ৬০০-৭০০ পাসিং করে, বিপক্ষে টিমের অবস্থান মাঠের ভিতরে কিরকম হতে পারে বলেন৷?
2️⃣. সৌদি আরব ২য় হাফে স্পেনের ফিলোসোফিটা বুঝতে পেরেছিল, তখন বুঝে লাব হবে কি৷ ১ম হাফেই ম্যাচ হাতে নিয়ে এসেছে স্পেন৷
*️⃣. ডি-বক্সের ভিতরে গিয়ে ৮-৯ বার পাস করে, শট নিবে না, শিওর অন টার্গেট না হওয়া পর্যন্ত স্পেন শট নেয় না৷
3️⃣. আমি ১ম গোলটা নিয়ে একটু এনালাইসিস করি, মাইকেল বল পেয়ে ২টি টাচ করেছে, ৩য় টাইম বলটি ক্রস করেছে সৌদি আরবের ডি-বক্সের ভিতরে৷ লামিন ইয়ামাল সেখানে এসে হাজির৷
*️⃣. মাইকেল নির্দিষ্ট কোনো ফুটবলারকে টার্গেট করে ক্রস করে নাই, শুধু ডি-বক্সের ভিতরেই বলটা রেখেছে, যে কেউ ঢুকে যাতে গোল করতে পারে৷ লামিন ইয়ামাল এসেই ১ম টাচে গোল৷
4️⃣. আমি ৩য় গোলটা নিয়ে একটু এনালাইসিস করি, কুকুরেলা হালকা টাচ৷ অলমোর মাথা দিয়ে হালাকা করে হেড ডি-বক্সের ভিতরে৷ মাইকেল গোল করেছে৷
স্পেনে সবসময় ডি-বক্সের ভিতরে বল রাখে৷ চাইলে কুকুরেলা শট নিতে পারতো৷ অলমো পোস্টে হেড করতে পারতো৷ কিন্তু তাদের উদ্দেশ্য সরাসরি না পোস্ট না৷ ডি-বক্সের ভিতরে বল রাখা৷
5️⃣. ইয়াং ফুটবলারদের পারফর্ম:
◽মাইকেল জোড়া গোল, ১ অ্যাসিস্ট৷
◽১ অ্যাসিস্ট অলমো৷
◽১ গোল লামিন ইয়ামাল৷
🔙. একটু পিছনে ফিরালাম:
◽ কাবো ভার্দের বিপক্ষে স্পেন ড্র করেছে, এটা মোটেও অঘটন ছিল না৷
◽কাবো ভার্দে গত ১ সপ্তাহ থেকেই স্পেনের ফিলোসোফি নিয়ে কাজ করেছে৷
◽কাবো ভার্দের ফুটবলাররা শারীরিক ভাবে ফিট থাকায়, শ্রমিকের মতো পরিশ্রম করার কারনে স্পেনের বিপক্ষে ক্লান্ত হয়নি৷
◽এবং কাবো ভার্দেের গোলকিপার বাকি কাজটা করেছিল৷
6️⃣. সৌদি আরব, স্পেনের এই ফিলোসোফি ধরতে পারেনি, আগেই সবার মানসিকতা তছনছ করে দিয়েছে৷
স্পেন টিম কম্বিনেশন বিউটিফুল৷
সৌদি আরব ০-৪ স্পেন৷