সেনবাগ টাইমস ২৪

সেনবাগ টাইমস ২৪ সেনবাগের গুরুত্বপূর্ণ নিউজ ও ঐতিহ্য রক্ষা করতে সবার আগে প্রকাশের অঙ্গিকার।

14/07/2026

শিক্ষা বিভাগে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মকর্তারা কি নিয়মিত প্রতিষ্ঠানের খবর রাখেন?
তাহলে পানি বন্দি স্কুল কলেজে কিভাবে পরীক্ষা হয়।

🌧️📚 বন্যা, টানা বৃষ্টি আর দুর্ভোগের মধ্যেও থামেনি এইচএসসি পরীক্ষা—চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা।দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা...
13/07/2026

🌧️📚 বন্যা, টানা বৃষ্টি আর দুর্ভোগের মধ্যেও থামেনি এইচএসসি পরীক্ষা—চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা।
দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভারী বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত। এমন পরিস্থিতিতেও নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি পরীক্ষা। ফলে জীবনের ঝুঁকি ও নানা কষ্ট সহ্য করেই অনেক শিক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, কোথাও পরীক্ষার কক্ষে বৃষ্টির পানি ঢুকে পড়েছে। অনেক ছাত্রীকে মাথায় ছাতা ধরে পরীক্ষা লিখতে হয়েছে। এক হাতে ছাতা, অন্য হাতে কলম—এভাবে পরীক্ষা দিতে গিয়ে অনেকেই চরম সমস্যায় পড়েছেন। ভারী বৃষ্টিতে ছাতা দিয়েও সব পানি ঠেকানো সম্ভব হয়নি, ফলে অনেকের উত্তরপত্রের একটি অংশ ভিজে গেছে।

একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে পরীক্ষার চাপ—সব মিলিয়ে এবারের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দিনটি ছিল সত্যিই কঠিন।

আল্লাহ সকল শিক্ষার্থীর কষ্ট সহজ করে দিন এবং তাদের পরিশ্রমের উত্তম প্রতিদান দান করুন। আমিন। 🤲

#বন্যা #ভারী_বৃষ্টি #শিক্ষার্থী #বাংলাদেশ
🌧️📚 বন্যা, টানা বৃষ্টি আর দুর্ভোগের মধ্যেও থামেনি এইচএসসি পরীক্ষা—চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা।

04/07/2026
খামেনেয়ীর শেষ বিদায়ে তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় ব্যাপক প্রস্তুতি
03/07/2026

খামেনেয়ীর শেষ বিদায়ে তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় ব্যাপক প্রস্তুতি

চাটখিলে ৩ সন্তান রেখে কানাডা প্রবাসীর স্ত্রীনোয়াখালী প্রতিনিধি,  নোয়াখালীর চাটখিল উপজেলায় তিন সন্তানকে ফেলে রেখে নগদ টাক...
02/07/2026

চাটখিলে ৩ সন্তান রেখে কানাডা প্রবাসীর স্ত্রী

নোয়াখালী প্রতিনিধি,
নোয়াখালীর চাটখিল উপজেলায় তিন সন্তানকে ফেলে রেখে নগদ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার এবং মালামাল নিয়ে এক প্রবাসীর স্ত্রী উধাও হওয়ার খবর পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, চাটখিল দক্ষিণ বাজারের একটি মসজিদের মুয়াজ্জিন মো. রিয়াজ হোসেনের (২৬) সাথে পরকীয়া প্রেমের টানে তিনি ঘর ছেড়েছেন।এই ঘটনায় গত ২৮ জুন ২০২৬ তারিখে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারীর মা মোসা. নাজমা আক্তার (৬০)।অভিযোগপত্র সূত্রে জানা গেছে, উপজেলার ৭নং হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামের বাসিন্দা মো. আবু ইউসুফের মেয়ে নিশাত আক্তারের (৩০) স্বামী দীর্ঘদিন ধরে কানাডায় প্রবাসী। স্বামী বিদেশে থাকায় নিশাত তাঁর ৩ সন্তান নিয়ে উত্তর নারায়ণপুর গ্রামে মায়ের বাড়িতেই বসবাস করছিলেন।
অভিযোগে উল্লেখ করা হয়, চাটখিল দক্ষিণ বাজারস্থ নোমান হাসপাতালের পেছনের মিজি বাড়ী মসজিদের মুয়াজ্জিন এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা মো. রিয়াজ হোসেন (২৬) চাটখিলে থাকার সুবাদে নিশাত আক্তারের সাথে গোপনে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন।এরই ধারাবাহিকতায়, গত ২৭ জুন ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকায় রিয়াজ হোসেন কৌশলে নিশাত আক্তারকে নিয়ে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার সময় নিশাত তাঁর ৩ সন্তানকে নানার বাড়িতে রেখে যান।বাদী অভিযোগে দাবি করেন, ঘর ছাড়ার সময় নিশাত আক্তার ঘর থেকে নগদ ৯ লক্ষ ১০ হাজার টাকা এবং প্রায় ১৪ জোড়া কানের দুল, ৬টি আংটি, ১টি চেইন ও ২টি ব্রেসলেটসহ বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার নিয়ে যান। এছাড়া ঘর থেকে টিভি, হাঁড়ি-পাতিল, ফ্রিজে থাকা মাছ-মাংস এবং ২ লক্ষ টাকা মূল্যের ১টি স্কুটি (মোটরসাইকেল) সহ যাবতীয় মালামাল নিয়ে যান।পরবর্তীতে প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ তল্লাশি করে ১ নং ও ২ নং বিবাদীর একটি যৌথ বিবাহের হলফনামা (অ্যাফিডেভিট) উদ্ধার করা হয়।নোয়াখালীর নোটারী পাবলিকের কার্যালয় থেকে সম্পাদিত ওই হলফনামা অনুযায়ী, তারা গত ০৪ মে ২০২৬ তারিখেই পূর্বের কাবিননামা বাতিল করে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের বিষয়টি গোপন রেখে তারা পরিকল্পিতভাবে এই অর্থ ও অলঙ্কার হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এই ঘটনায় ভুক্তভোগী পরিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবগত করার পর চাটখিল থানায় ৪ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

সেনবাগ থানার বিশেষ অভিযানে ৪ জন গ্রেপ্তারআজ ২৯ জুন ২০২৬ তারিখে সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ছাতারপাইয়া মারামারি মাম...
29/06/2026

সেনবাগ থানার বিশেষ অভিযানে ৪ জন গ্রেপ্তার

আজ ২৯ জুন ২০২৬ তারিখে সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ছাতারপাইয়া মারামারি মামলার মূল হোতা সাব্বিরের বাবা, ১০ মামলার এজাহারভুক্ত ও ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি রবিউল ইসলাম রবি (রোব্বে চোরা) গ্রেপ্তার হয়েছেন। এছাড়া মাদক সেবনের সন্দেহে ১ জন এবং চুরির সন্দেহে ২ জনসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহেরপুর মাদ্রাসার সম্মানিত  শিক্ষক নলুয়া নিবাসী   #মাওলানা_তোফায়েল_আহমেদ সাহেব ...
25/06/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাহেরপুর মাদ্রাসার সম্মানিত শিক্ষক

নলুয়া নিবাসী
#মাওলানা_তোফায়েল_আহমেদ সাহেব আজ ২৫ জুন ২০২৬ সন্ধার পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন

আল্লাহ জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।

অভিনন্দন সেনবাগের মেয়ে মাহনাজের সাফল্য! আমেরিকার ফ্লোরিডা রাজ্যের Polytechnic University, Orlando  Florida থেকে মাস্টার্...
13/06/2026

অভিনন্দন

সেনবাগের মেয়ে মাহনাজের সাফল্য!
আমেরিকার ফ্লোরিডা রাজ্যের Polytechnic University, Orlando Florida থেকে মাস্টার্স অফ ক্রিমিনাল জাস্টিস Master's of criminal Justice বিষয়ে জিপি-এ ৪ এর মধ্যে ৪ পেয়ে কৃতিত্বের সাথে গ্র‍্যজুয়েশন সম্পন্ন করেছে নোয়াখালীর সেনবাগের মেয়ে সারাহ মাহনাজ শান্তু।
সারাহ মাহনাজ নোয়াখালীর সেনবাগের কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের, নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন ও দক্ষিণ খাঁন থানা মহিলাদল নেত্রী জাকিয়া সুলতানা পান্নার কণ্যা।
এর আগে সারাহ মাহনাজ শান্তু মালয়েশিয়ার মালে ইউনিভার্সিটি থেকে সাফল্যের সাথে এল এল এম ডিগ্রি সম্পন্ন করে পরবর্তীতে আমেরিকার ফ্লোরিডা রাজ্যের পলিটেকনিক ইউনিভার্সিটি অরলান্ডো ক্যাম্পাসে মাস্টার্স অফ ক্রিমিনাল জাস্টিস বিষয়ে ভর্তি হয়ে এ ফলাফল অর্জন করেন।
সারাহ মাহনাজ শান্তু তার এই সাফল্যের জন্য মহান রবের শুকরিয়া আদায় করেন এবং তার পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং তার ভবিষ্যৎ সাফল্যের জন্য সকলের দোয়া কামনা করেন।

তার পিতা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুন ও মাতা জাকিয়া সুলতানা পান্না তাদের কণ্যার সাফল্যে শুকরিয়া আদায় করেন এবং তাদের কণ্যার জন্য দোয়া কামনা করেন।
শান্তুর জন্য দোয়া ও শুভকামনা রইলো 🌹🌹🌹

সেনবাগে কিশোর ফাহিম নিহতের ঘটনায় মূল অভিযুক্ত হারুন গ্রেফতারসেনবাগ প্রতিনিধি | ১১ জুন ২০২৬নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপু...
11/06/2026

সেনবাগে কিশোর ফাহিম নিহতের ঘটনায় মূল অভিযুক্ত হারুন গ্রেফতার

সেনবাগ প্রতিনিধি | ১১ জুন ২০২৬

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের দেবিশিংপুর এলাকায় কিশোর ফাহিম নিহত হওয়ার ঘটনায় আলোচিত প্রধান অভিযুক্ত হারুনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে সংঘটিত হামলায় ফাহিম নামে এক কিশোর গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপরতা শুরু করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান অভিযুক্ত মাদক ব্যবসায়ী হারুনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির সুষ্ঠু তদন্ত চলছে এবং জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, ফাহিমের মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

“কিশোর ফাহিম হত্যার ঘটনায় জড়িত সকল অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না” — এমন প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।

11/06/2026

মাদক যুদ্ধ সংবাদ
কিছুক্ষণ পূর্বে ইয়াবা ব্যবসায়ীদের চুরির আঘাতে সেনবাগের ৯নং নবীপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড দেবীসিংপুরে একজন মারা গেছে।
এবং আরো কয়েকজন গুরুতর আহত হয়েছে।

বিস্তারিত আসছে -----

Address

সেনবাগ নোয়াখালী
Senbag
3860

Website

Alerts

Be the first to know and let us send you an email when সেনবাগ টাইমস ২৪ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category