01/09/2026
বিএনপি একাত্তর নিয়ে খুব লাফাচ্ছে। শিবিরকে রাজাকার বলছে। এই নিয়ে শিবিরের এক্টিভিস্টরা কাউন্টার এটাক হিসেবে বিএনপির ১ম নির্বাহী কমিটির বৈঠকের ছবি সামনে এনেছে।
সেখানে দেখা যাচ্ছে স্বাধীনতাবিরোধী ও দালাল আইনে দোষী সাব্যস্থ হওয়া শাহ আজিজুর রহমানকে পাশে নিয়ে বসে আছে জিয়াউর রহমান।
বিএনপি মিডিয়া সেল BNP Media Cell খুশি হয়ে নাচতে নাচতে সেই ছবি শেয়ার দিয়েছে। তারা এখন অফিসিয়ালি জানান দিলো তারা রাজাকারদের দল।
উল্লেখ্য শাহ আজিজুর রহমান ১৯৭১ সালে যুদ্ধের সময় শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। তৎকালীন পূর্ব পাকিস্তানের আবদুল মোতালেব মালিকের নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্য হন।
তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্ট্রংলি বিরোধিতা করেন। যুদ্ধের সময় পাকিস্তান কর্তৃক জাতিসংঘে প্রেরিত প্রতিনিধিদলের অন্যতম সদস্য ছিলেন। তিনি সারা পৃথিবীতে পাকিস্তানের পক্ষে জনমত গড়ে তুলেন।
স্বাধীনতা যুদ্ধে বিরোধীতা করার দায়ে ‘পাকিস্তানের সহযোগী’ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। দালাল আইনে তার বিচার ও শাস্তি হয়।
জিয়াউর রহমান তাকে পুনরায় রাজনীতিতে সক্রিয় করেন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী বানান।
আরো উল্লেখ্য যে, যেসব জামায়াত নেতাদের ফাঁসী হয়েছে তাদের কারো দালাল আইনে শাস্তি হওয়া তো দূরের কথা মামলাই হয় নাই। অথচ জামায়াত রাজাকারের দল আর বিএনপি তথাকথিত মুক্তিযুদ্ধের দল।