10/04/2024
বলা হয়, তুর্কীয়ে উসমানীদের যুগে ঈদুল ফিতরের দিন সকালে যখন পুরুষেরা ঈদগাহ থেকে নামাজ আদায় করে বাসায় ফিরতো, ততক্ষণে তাদের স্ত্রীরা ঘরের সাফাইয়ের কাজ থেকে ফারেগ হয়ে নতুন কাপড় পরিধান করে ফেলতো। স্বামীরা ঘরে প্রবেশ করতেই, স্ত্রীরা তাদেরকে কফি পান করতে দিতো। স্বামীরা কফি পান শেষে খালি কাপ ফেরত না দিয়ে তার মধ্যে স্বর্ণের আংটি রেখে স্ত্রীকে উপহারস্বরুপ দিতো।
এটি মাহে রমযানে স্ত্রীর সাহরী-ইফতার প্রস্তুত করা ও খেদমতের শোকরানা ছিলো। এই রেওয়াজটা আজও সুদান, লিবিয়া, সিরিয়া ও আফ্রিকার কিছু দেশে জারি আছে।
বাংলাদেশি স্বামীরা এই পোস্টটা স্বীয় স্ত্রীদের থেকে দূরে রাখবেন। অন্যথায় পরিণামের জিম্মাদার আপনিই হবেন। আমাকে দোষ দিবেন না।😂
C