05/06/2026
~~উড়ন্ত আত্মা~~
লেখক: রাফিদ বিন মনির(আমি নিজেই)
আবৃত্তি: আমি নিজে...
আজ ও তারার ন্যায় আত্মা ওড়ে,
আন মনে ওই বাতাসেতে ওই আকাশ হলে।
প্রজ্বলিত ফানুস দেখেছ কি কেউ?
তবে দেখেছে নিশ্চিত প্রজ্বলিত আত্মা সেও।
কেউ কি কভু দেখেছে নিশিতে জোনাকির ঝাঁক?
সেও তবে দেখেছে, হয়েছে নির্বাক।
সকলেই তো দেখেছে মাত্র ঝাঁক,
দেখেছে কি কেউ কভু আত্মার আর্তনাদ?
বেমালুম চিৎকার শুনেছ কি কেউ কখনো উড়ন্ত আত্মা হতে?
শুনে যদি থাকে, তবে সেও ছিল ওই দৃশ্যপটে।
ভঙ্গুর এ দেহ কেন জানি সদা আকাশ পানে ওই আত্মাদের দিকে চেয়ে থাকে।
লুটিয়ে পড়ে, আবার স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে,
আপন স্থান খোঁজে ওই উড়ন্ত আত্মার ভিড়ের মাঝে।
তাই তো সদা প্রার্থনা করে এ অন্তরাত্মা,
সেও একদিন উড়বে— সকলে ওই দিবসে তারে ভুলবে।
তাই তো সে ক্ষণ খোঁজে, ওই আর্তনাদের সুর সেও একদিন মিলবে।