RIR TV

RIR TV Islamic video & it

সাতক্ষীরায় রেললাইন স্থাপনে গুরুত্বপূর্ণ অগ্রগতিসাতক্ষীরায় বহু প্রত্যাশিত রেললাইন স্থাপনের কাজ একধাপ এগিয়ে গেছে। এ প্রকল্...
09/09/2025

সাতক্ষীরায় রেললাইন স্থাপনে গুরুত্বপূর্ণ অগ্রগতি

সাতক্ষীরায় বহু প্রত্যাশিত রেললাইন স্থাপনের কাজ একধাপ এগিয়ে গেছে। এ প্রকল্পের জন্য ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রণয়নের দায়িত্বপ্রাপ্ত রাজশাহী জোনের প্রধান প্রকৌশলী গতকাল ২ হাজার ৬৫০ কোটি টাকার ডিপিপি দাখিল করেছেন।

প্রথম ধাপে নাভারন-সাতক্ষীরা-ভোমরা স্থলবন্দর পর্যন্ত রেললাইন স্থাপন করা হবে। এ পর্যায়ে মোট পাঁচটি স্টেশন থাকছে—নাভারন, কলারোয়া, মাধবকাঠি, সাতক্ষীরা ও ভোমরা স্থলবন্দর।

স্থানীয় জনগণসহ সংশ্লিষ্টরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

27/11/2024

আল-নূর ইন্টারন্যাশনাল মাদরাসার সাপ্তাহিক সংগীত ক্লাস । শিক্ষক মাওলানা ইব্রাহিম খলিল ।

মোটরসাইকেল কিনে না দেওয়ায় কালিগঞ্জের নলতায় জিসান (১৬) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। রবিবার (৪ নভেম্...
05/11/2024

মোটরসাইকেল কিনে না দেওয়ায় কালিগঞ্জের নলতায় জিসান (১৬) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। রবিবার (৪ নভেম্বর) নলতা হাইস্কুলের বোর্ডিং রুমে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন।

নিহত জিসান দেবহাটা উপজেলা সদরের ওয়াহিদুজ্জামান এর ছোট ছেলে। সে দেবহাটা উপজেলার হাদিপুর আলিম মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র।

এলাকাবাসী জানায়, জিসানের পিতা মাতা দীর্ঘদিন ধরে ভারতে কাজ করার সুবাদে জিসান মোবাইলে গেম খেলায় আসক্ত ছিল। সম্প্রতি সে তার পিতার কাছে মোটরসাইকেল কিনে দিতে বায়না ধরে। বাবার পক্ষে মোটরসাইকেল কিনে দেওয়া সম্ভব না হওয়ায় অভিমান করে জিসান।

একপর্যায়ে রবিবার রাতের কোনো এক সময়ে সে সবার অগোচরে নলতা হাই স্কুলের বোর্ডিং রুমের সিলিং ফ্যানের হুকের সাথে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস দেয়।

Address

Nalta
Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when RIR TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category