05/09/2024
আজকের আরেকটি ভালো সংবাদ
বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ আজম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক। আমার সঙ্গে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। তবে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা এবং বিভিন্ন সভা সেমিনারে অংশ নেওয়ার সুবাদে তাকে চিনি। অনেকেই মনে করেন, এই সময়ের তুখোড় পণ্ডিতদের মধ্যে তিনি একজন। নোয়াখালীর হাতিয়া উপজেলার এই কৃতি সন্তানের জন্য অনেক শুভ কামনা।
দেশটা সত্যিকারের কিছু ভালো মানুষের হাতে যাক। কেবল উন্নয়ন তথ্য নয়, বাস্তবিকই আমাদের উন্নয়ন দরকার। সেটা বুদ্ধিবৃত্তিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক- সব দিক থেকেই কাম্য।
ছবি: ঢাবির বাংলা বিভাগের শিক্ষকদের তালিকা থেকে নেওয়া